Tag: টিকটক

  • যে কারণে টিকটকে সেরা হলেন তারা

    বছরের শেষ মুহূর্তে এসে বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। 

    rnrn

    এতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে; যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে। 

    rnrn

    আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন- ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মেহজাবিন চৌধুরী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ।

    rnrn

    ‘ফর ইউ’ ফিড-এ আলোচিত ছিল তাদের ভিডিওগুলো। যেখানে রমজান প্রস্তুতি শেয়ার করেছেন সাফা কবির। ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য ও ফ্যাশন তুলে ধরেছেন মেহজাবিন, দুর্গাপূজার উৎসবের লুক শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম এবং অনির্বাণ কায়সার তুলে ধরেছেন বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর হৃদি শেখ শেয়ার করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মুগ্ধকর লুক।

    rnrn

    সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত জানান, গত বছর বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণে রোমাঞ্চিত আমরা। টিকটক এমন একটি প্লাটফর্মে পরিণত হয়েছে যে, এখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • টিকটক শুধু আমি করি না, অনেক নায়িকাই করে: দীঘি

    অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি অনেকবার সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে টিকটক করা, সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট নিয়েও প্রায়ই ট্রলের শিকার হতে হয় দীঘিকে। তবে টিকটক করা নিয়ে এবার মুখ খুলেছেন দীঘি। 

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে কথা বলেন দীঘি। সেখানে তিনি বলেন, বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমি শুধু টিকটক করি না, অনেক নায়িকা করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরেফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি, আমার ইমেজ নষ্ট হচ্ছে? নায়িকাদের এটা মানায় না।  

    rnrn

    সত্যি কথা বলতে, বর্তমানে টিকটক করছি না। তার কারণ হচ্ছে, আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজবো, ক্যামেরার সামনে দাঁড়াব এ সময় নেই। তবে যখন ফ্রি থাকি অথবা কোনো একটা কাজ করছি, তখন হয়তো ছোট করে একটা টিকটক করে ফেলি।

    rnrn

    এর পরও যারা আমার সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলব— আমাকে যারা ফলো করেন, তারা নিশ্চয়ই বুছবেন আমি কতটা ব্যস্ত সময় পার করি। এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না।

    বিনোদন ডেস্ক

  • এটি আমার জন্য অনেক বড় ট্রমা: প্রভা

    টিকটকে নিজের নামে একাধিক ভুয়া আইডি চালু হওয়ায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, এটি আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে।

    rnrn

    ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড আইডিতে কিছু ‘ভুয়া টিকটক অ্যাকাউন্ট’-এর স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন— ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে আমার নাম করে যেসব টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তা হলে আমি আপনাদের কাছে অনুরোধ করব— আমার নামে খোলা এই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

    rnrn

    সহকর্মীদের প্রতিও একই অনুরোধ করে প্রভা লিখেছেন, ‘আমার যত বন্ধু ও কলিগস আছে, তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদের আমি অনুরোধ করব— তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।’

    rnrn

    সবশেষে তিনি লিখেছেন, ‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন। আমার উদ্দেশ্য কখনই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন। এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

    বিনোদন ডেস্ক

  • ওদের উদ্দেশ্য অসৎ, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি: প্রভা

    ভিডিওনির্ভর সামাজিকমাধ্যম টিকটকে নিজের নামে একাধিক ভুয়া আইডি চালু হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আর এসব ভুয়া আইডিকে টিকটক থেকে চিরতরে মুছে ফেলার জন্য শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন অভিনেত্রী।

    rnrn

    ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড আইডিতে কিছু ‘ভুয়া টিকটক অ্যাকাউন্ট’-এর স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন— ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে আমার নাম করে যেসব টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তা হলে আমি আপনাদের কাছে অনুরোধ করব— আমার নামে খোলা এই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

    rnrn

    সহকর্মীদের প্রতিও একই অনুরোধ করে প্রভা লিখেছেন, ‘আমার যত বন্ধু ও কলিগস আছে, তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদের আমি অনুরোধ করব— তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।’

    rnrn

    পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটি আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে।’