Tag: জেনিফার লোপেজ

  • বিচ্ছেদ প্রক্রিয়ার মধ্যেই একসঙ্গে জেনিফার-অ্যাফ্লেক

    দুই বছর সংসার করার পর গত ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন মার্কিন তারকা জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক দম্পতি। তাদের বিবাহবিচ্ছেদ এখনও প্রক্রিয়াধীন। আর এর মধ্যেই এবার তাদের দেখা মিলল লস অ্যাঞ্জেলসে বাচ্চাদের স্কুলের এক ইভেন্টে।

    গত ১৭ সেপ্টেম্বর বিচ্ছিন্ন এই দম্পতিকে দেখা গেছে শিশুদের স্কুল ইভেন্ট ব্যাক-টু-স্কুলে একসঙ্গে যোগ দিতে। এ সময় উভয় তারকাকেই শান্ত এবং খুব সৌহার্দ্যপূর্ণ ছিলেন।

    বিবাহবিচ্ছেদ আবেদনেও তারা নিশ্চিত করেছিলেন, তাদের মধ্যে সম্পর্ক না থাকলেও শিশুদের ওপর এর কোনো প্রভাব পড়তে দেবেন না তারা। যা এবার দেখা গেল সত্যি সত্যি। তাছাড়া বিচ্ছেদ হলেও এখনও এই তারকা দম্পতি একে অন্যের খোঁজ ও যত্ন নেন বলে জানা গেছে।

    জেনিফার লোপেজ তার প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনির ঘরে যমজ সন্তান এমে এবং ম্যাক্সের (১৬) জন্ম দেন। অন্যদিকে প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের হাত ধরে কন্যা ভায়োলেট (১৮), সেরাফিনা (১৫) এবং পুত্র স্যামুয়েলের (১২) পিতা বেন অ্যাফ্লেক।

    প্রায় এক সপ্তাহ আগে, জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেককে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস হোটেলে তাদের বাচ্চাদের সাথে ব্রাঞ্চ করতে দেখা গিয়েছিল। যেখানে বাচ্চারা আলাদা টেবিলে বসলে, পলো লাউঞ্জে দুজনে হাত ধরে চুমু খেয়েছেন বলেও পেজ সিক্স রিপোর্টে বলা হয়েছে।

    উল্লেখ্য, জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ২০২২ সালে বাগদানের ঘোষণা দেন এবং একই বছরের জুলাই মাসে বিয়ে করেন। তার আগে, ২০০৩ সালে গিগলি চলচ্চিত্রের সেটে তাদের প্রথম দেখা হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জেনিফার লোপেজের

    বিয়ের মাত্র দুই বছরের মাথায় সংসার ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।  

    অনেকদিন ধরেই গুঞ্জনের ডালপালা বাড়ছিল। এরইমধ্যে এবার জানা গেছে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

    গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন অভিনেতা ও পপ তারকা জেনিফার। আজ বুধবার এটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 

    ওই আবেদনে বিচ্ছেদের তারিখ হিসাবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছে। অবশ্য জেনিফারের প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। এটি চূড়ান্ত হলে বেনের দ্বিতীয়বারের জন্য এবং জেনিফার চতুর্থবারের জন্য বিবাহবিচ্ছেদ হবে। 

    জানা গেছে, জেনিফার এবং বেন অনেকদিন ধরেই নিজেদের মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।  

    গত বছর ৬০ মিলিয়ন ডলার খরচ করে দুইজন যৌথ মালিকানায় লস অ্যাঞ্জেলসে একটি বাড়ি কেনেন। কিন্তু পরে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন দুইজন।

    বিনোদন ডেস্ক

  • জেনিফার লোপেজের বহুল প্রত্যাশিত কনসার্ট বাতিল

    গ্রীষ্মকালীন কনসার্ট বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। কনসার্ট আয়োজক সংস্থা লাইভ নেশন এন্টারটেইনমেন্টের বিবৃতির বরাতে ভ্যারাইটি বিষয়টি নিশ্চিত করেছে।

    তারা জানিয়েছে, জেনিফার লোপেজের ‘দিস ইজ মি…লাইভ’ কনসার্ট বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, লোপেজ ওই সময় তার সন্তান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। যারা ইতোমধ্যে তাদের পছন্দের গায়িকার পারফরমেন্স দেখবেন বলে টিকেট কেটেছেন, তারা অর্থ ফেরত পাবেন বলেও নিশ্চিত করেছে লাইভ নেশন এন্টারটেইনমেন্ট।

    লোপেজের একটি বার্তাও তারা তুলে ধরেছে ভক্তদের জন্য। লোপেজ সেখানে বলেছেন, আপনাদের হতাশ করার জন্য আমি বিব্রত। এই খবরে কেবল আপনাদেরই মন ভেঙে গেছে তা নয়, এ ঘোষণা দিতে আমার হৃদয়ও দুঃখভারাক্রান্ত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, পরেরবার সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই মিলে মঞ্চে কিছু একটা তৈরি করবে। ভুলবেন না আমি সবাইকে ভালোবাসি।

    তবে সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, টিকেট বিক্রি আশানরূপ না হওয়ায় লোপেজের কনসার্ট বাতিলের ঘোষণা এসেছে। আগামী ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে লোপেজের এই কনসার্ট হওয়ার কথা ছিল। শুরু হওয়ার কথা ছিল ফ্লোরিডার অরল্যান্ডো থেকে। আর শেষ কনসার্টের তারিখ ছিল ৩১ অগাস্ট। মাঝে কানাডায় কয়েকটি শো রেখেছিলেন আয়োজকরা।

    ১০ বছরের বিরতির পর লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিজ ইজ মি…নাউ’ মুক্তি পায় গত ১৬ ফেব্রুয়ারি। ২০২২ সালের অগাস্টে কাজ শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন। অ্যালবামটি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি। ব্যবসায়িকভাবেও অ্যালবামটি তেমন আয়ের মুখ দেখেনি।

    এই অ্যালবামের নামেই গায়িকার ‘দিস ইজ মি…নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল। লোপেজের নতুন অ্যালবামটি অবলম্বনে ‘দিজ ইজ মি…নাই: আ লাভ স্টোরি’ নামের একটি মিউজিক্যাল সিনেমাও মুক্তি পেয়েছে। অ্যালবামের মত সিনেমাটিও সেভাবে সাড়া ফেলতে পারেনি।

    কিছুদিন হল লোপেজ আলোচনায় এসেছেন বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্ক নিয়ে। হলিউডি এই দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে খবর ছড়িয়েছে। কারণ অনেক দিন প্রকাশ্যে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। তবে একসঙ্গে থাকা বা বিচ্ছেদ নিয়ে দুইজনের কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সংবাদমাধ্যমের কাছে।

    বিনোদন ডেস্ক

  • দুই জেনিফারের মাঝে পড়ে বিপাকে হলিউড অভিনেতা

    বছরখানেক আগে জেনিফার লোপেজ়ের সঙ্গে সংসার পেতেছেন হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকে। তার আগে ১৩ বছর ধরে সংসার করেছেন জেনিফার গার্নারের সঙ্গে। বেন অ্যাফ্লেকের জীবন যেন জেনিফারময়। তবে দুই জেনিফারের মাঝে পড়ে বিপাকে হলিউডের অন্যতম ‘ব্যাটম্যান’। 

    সূত্রের খবর, সাবেক জেনিফারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ফলে নাকি বর্তমান স্ত্রী জেনিফারের সঙ্গে প্রতিনিয়ত বাকবিতণ্ডা হচ্ছে বেনের। এমনকি সেই কথা কাটাকাটি নাকি এখন বাড়ির চার দেয়াল ছাড়িয়ে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গাড়িতে বসেও নাকি একে অপরের সঙ্গে সমানে ঝগড়া করছিলেন হলিউডের জনপ্রিয় এ জুটি।

    হলিউড অভিনেত্রী ও জনপ্রিয় পপ তারকা জেনিফার লোপেজ়ের সঙ্গে কয়েক বছর প্রেমের পর ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বেন। দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তত দিনে তিন সন্তানের মা-বাবা তারা। 

    বিচ্ছেদের পরও তিন সন্তানকে সময় দেওয়া নিয়ে কোনো বিরোধ নেই সাবেক দম্পতির মধ্যে। গত মাসেই লস অ্যাঞ্জেলেসে মেয়ে সেরাফিনার সঙ্গে একই গাড়িতে দেখা গিয়েছিল সাবেক যুগলকে। গাড়িতে বেনের পাশেই বসেছিল সেরাফিনা। মেয়ের সামনেই সাবেক স্ত্রীর সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল বেনকে। 

    তখনই গুঞ্জন ওঠে— তবে কি বর্তমান স্ত্রী জেনিফার লোপেজ়ের সঙ্গে আর বনিবনা হচ্ছে না বেনের? সামাজিক মাধ্যমের পাতায় বেন ও জেনিফারের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়তেই ‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সমালোচনায় নেমে পড়েছিলেন নেটিজেনরা। সেই ঘটনার প্রভাবই কি এখন পড়ছে বেনিফারের সংসারে? সাবেকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ফলেই নাকি রাগে ফুঁসছেন বেনের বর্তমান স্ত্রী।

    ২০০২ সালে ‘জিজি’ ছবির সেটে জেনিফার লোপেজ়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ বেনের। ওই ছবির সেটেই পরস্পরের প্রেমে পড়েন তারা। ২০০৩ সালে বিয়ে করারও কথা ছিল তাদের। যদিও সংবাদমাধ্যমের অতিরিক্ত হুল্লো়ড়ের জেরে নাকি বিয়ে পেছাতে বাধ্য হন বেন ও জেনিফার। ২০০৪ সালে বেনের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন জেনিফার লোপেজ। পরে ২০০৫ সালেই জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। ১৩ বছরের সংসারের পর ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। 

    ২০২১ সালে ফের জেনিফার লোপেজের সঙ্গে প্রেমের জল্পনা শোনা যায় বেনের। বছরখানেক প্রেমের পর ২০২২-এ জেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। জেনিফার গার্নারের সঙ্গে ফের ঘনিষ্ঠতা বাড়ার পর জেনের সঙ্গে বেনের দ্বিতীয় ইনিংসও কি শেষ হবে?

    বিনোদন ডেস্ক

  • উদ্বেগের কারণ জানালেন জেনিফার লোপেজ

    হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ সন্তানদের নেতিবাচক নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। ৫৩ বছর বয়সি এ অভিনেত্রী নিজের সন্তানদের খ্যাতির বিড়ম্বনা থেকে রক্ষা করতে চান।

    rnrn

    সম্প্রতি অভিনেত্রী নেটফ্লিক্স সিনেমা ‘দ্য মাদার’ এর প্রচারে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে নিজের সন্তানদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

    rnrn

    ‘দ্য মাদার’ এ লোপেজ একজন ঘাতকের ভূমিকায় অভিনয় করেছেন, বহুবছর আগে ছেড়ে যাওয়া এক শিশুকে যিনি রক্ষা করতে আত্মগোপন থেকে বেরিয়ে আসেন।

    rnrn

    নিজের সন্তানদের কী থেকে রক্ষা করতে চান, সাংবাদিকের প্রশ্নে অভিনেত্রী অকপটে বলেন, সবকিছু থেকে। খ্যাতিমান পিতামাতার সন্তান হওয়া এমন একটি বিষয়, যা অনেকেই বুঝবে না। এটি আমাকে বেশ ভাবায়, কারণ আমার বাচ্চারা স্বেচ্ছায় এটি বেছে নেয়নি।

    rnrn

    আজকাল নিজের সন্তানদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা শুরু করেছেন বলে জানান লোপেজ। তাদের কাছে জানতে চান, সবাই ঠিক কেমন আচরণ করেন তাদের সঙ্গে। তারা উঠে ঘরে চলে গেলেই, আশেপাশের সবাই তাদের বিখ্যাত মা-বাবার দিকে মনোযোগ দেন, মানুষ প্রায়ই তাদের স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বিবেচনা করতে ভুলে যায়। তাছাড়া বাচ্চাদের জন্য সব সময়ই নজরবন্দী থাকার বিষয়টি মেনে নেওয়া বেশ কঠিন। সন্তানদের জীবনের এমন পরিস্থিতির জন্য মা হিসেবে নিজেকেই অপরাধী মনে করেন লোপেজ।

    rnrn

    হলিউড অভিনেত্রী জেনিফা চার বিয়ে করেছেন। ১৯৯৭ সালে কিউবান লেখন ওয়ানি নোয়ার সঙ্গে তার প্রথম বিয়ে এক বছর টিকেছিল। ২০০১ সালে অভিনেতা ক্রিস জুডের সঙ্গে বিয়ে টেকে দুই বছর। এরপর কিছুদিন বেন অ্যাফ্লেকের সঙ্গে কাটিয়ে ২০০৪ সালে ‘জে লো’ গাটছড়া বাঁধেন গায়ক-অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে। দুই সন্তানের বাবা-মা হওয়ার পর ১০ বছর বাদে তাদের বিচ্ছেদ হয়।

    rnrn

    তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৭ সালে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে ‘লিভ ইনে’ ছিলেন জেনিফার লোপেজ। চার বছর পর সেই সম্পর্ক ছিন্ন করে পুরনো প্রেমিক বেন অ্যাফ্লেককে আবারও বিয়ে করেন তিনি।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের বিরুদ্ধে জেনিফার লোপেজের অভিযোগ

    দীর্ঘ চার বছর পরও ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে নতুন করে নিজেকে দাঁড় করেছেন সুপারস্টার শাহরুখ খান। ঠিক এমন মুহূর্তে সামনে এলো তার বিরুদ্ধে অভিযোগ। জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ শারুখের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

    জেনিফার লোপেজ জানিয়েছেন, ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শাহরুখের দলের সদস্যরা তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।

    ২০১৩ সালে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জেনিফারের। তবে তার ‘অতিরিক্ত’ চাহিদা পূরণ করা সম্ভব হয়নি আয়োজকদের পক্ষে। শেষমেশ জেনিফার বাদ পড়েন অনুষ্ঠান থেকে। তার বদলে উদ্বোধনী অনুষ্ঠানে শেষ মুহূর্তে পারফর্ম করেন র‌্যাপার পিটবুল।

    গাইতে আসার জন্য কী কী শর্ত ছিল জেনিফারের? শুনলে আঁতকে উঠবেন সাধারণ মানুষ। চাহিদার তালিকায় ছিল ব্যক্তিগত বিমান, গায়িকার বিশাল দলের জন্য হোটেলের ঘর, তাঁর নিজস্ব সজ্জাশিল্পী, সহকারীবৃন্দ এবং ব্যক্তিগত রাঁধুনি। জেনিফারের ম্যানেজারের তরফে সেই সব আকাশছোঁয়া দাবি এসেছিল, যা আয়োজকদের পক্ষে মেটানো সম্ভব হয়নি।

    তবে লোপেজের ম্যানেজার তার অতিরিক্ত চাহিদার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই সময় ব্যস্ততার কারণেই আইপিএলের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি গায়িকা। সেইসঙ্গে শাহরুখের দলকে অভিযুক্ত করেছেন লোপেজ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে।

    বিনোদন ডেস্ক