Tag: জুটি

  • নিজেদের ‘গোপনীয়তা’ ফাঁস করলেন তারকা জুটি

    বলিউডে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় শাহিদ কাপুর ও মীরা রাজপুতের। এরপর থেকে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সখ্যতা রূপ নেয় প্রেমে। সেই প্রেম থেকেই বিয়ে করে সংসারি হন তারা। 

    বিয়ের পর ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন মীরা। বর্তমানে তিনি ব্যবসায় মন দিলেও স্বামী শাহিদ আগের মতোই বলিউড কাঁপাচ্ছেন।

    পর্দায় খুব রাগী চরিত্রে শাহিদকে অভিনয় করতে দেখা গেলেও বাস্তবে কেমন অভিনেতা- সেই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে জানান দেন তিনি।

    এক সাক্ষাৎকারে কবির সিং খ্যাত এই নায়ক জানালেন, তার বাড়ির দায়িত্ব নাকি সম্পূর্ণ মীরার; তার কথাতেই নাকি বাড়িতে সবকিছু হয়।

    একপর্যায়ে তাদের দাম্পত্য জীবনে বেডরুমের গোপন কথা শেয়ার করেন শাহিদ। মজা করে শাহিদ জানালেন, বেডরুমেও নাকি সবকিছু মীরার ইচ্ছাতেই হয়। তিনি ও তার স্ত্রী নাকি রাতে নগ্ন হয়েই ঘুমাতে যান! রাতে নাকি তারা এভাবেই ঘুমাতে পছন্দ করেন।

    এমন কথা ফাঁস হতেই লজ্জা পেলেও সম্মতি জানান মীরা। তবে একবার নয়, একাধিকবার এ তথ্য ফাঁস করেছেন শাহিদ কাপুর।

    একে অপরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাসই তাদের সুখী দাম্পত্যের একমাত্র চাবিকাঠি। দুজনের বয়সের বেশ ফারাক থাকলেও শাহিদ-মীরার ভালোবাসা হার মানাবে বলিউডের রোমান্টিক ছবিকেও।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা?

    বলিউডে জোর গুঞ্জন চলছে— শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা সামান্থা! আর এই দেশাত্মবোধক সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। তবে ছবিটি নিয়ে পরিচালক এখনো কিছু জানাননি।

    সামান্থা যে শাহরুখের বিশেষ ভক্ত এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শাহরুখের সঙ্গে এখনো কাজ করা হয়নি। তার সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো, আর সেটি এখনো সত্যি হয়নি।’

    তবে দর্শকরা মনে করছেন, সত্যিই যদি পর্দায় শাহরুখ-সামান্থা জুটির দেখা মেলে, তা হলে মন্দ হয় হবে না। বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সামান্থাও প্রতিষ্ঠিত অভিনেত্রী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

    এর আগে রাজকুমার ও শাহরুখের ‘ডাঙ্কি’ আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে। সেই ভরাডুবির ক্ষত নাকি এখনোও কাটিয়ে উঠতে পারেননি পরিচালক। এর মধ্যেই নতুন ছবির গুঞ্জন, অথচ কোনো বিবৃতি মেলেনি পরিচালকের। তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে ভক্তদের মনে।

    আল্লু অর্জুন ও রাশমিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা’ ছবিতে আইটেম গানে তার নাচ ঝড় তুলেছিল অনুরাগীদের মনে। তা ছাড়া সামান্থার এতদিনের স্বপ্ন পূরণ হবে বলেও উৎসুক তার ভক্তরা। 

    তবে ঘটনার সত্যতা নিয়ে এখনো কোনো বিবৃতি মেলেনি শাহরুখ ও সামান্থার তরফে।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার জুটি বাঁধছেন কারিনা-আয়ুষ্মান!

    এবার ‘দায়রা’ সিনেমাতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। ‘দায়রা’ সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। সিনেমাটি নির্মিত হচ্ছে ২০১৯ সালের হায়দরাবাদের এক ধর্ষণ ও খুনের মামলা নিয়ে। প্রধান দুটি চরিত্রে থাকছেন কারিনা ও আয়ুষ্মান। 

    rnrn

    ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করেছেন মেঘনা। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    rnrn

    ২০১৯ সালে হায়দরাবাদের কাছে শমশেবাদে ২৬ বছর বয়সী এক পশু চিকিৎসককে চারজন মিলে ধর্ষণের পর খুন করা হয়। চার অভিযুক্ত সে বছরই ধরা পড়ে। কিন্তু ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাদের এনকাউন্টার করে পুলিশ। 

    rnrn

    ভারতীয় সুপ্রিম কোর্ট সেই এনকাউন্টারকে পরিকল্পিত বলে রায় দিয়েছিলেন, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

    rnrn

    মেঘনা গুলজার তার চিত্রনাট্যে এ ঘটনার বাস্তবতা কতটা তুলে আনতে পারেন, সেটাই দেখার বিষয়। বরাবরই সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করতে পছন্দ করেন মেঘনা। এর আগে ‘তলওয়ার, ‘রাজি’, ‘ছপাক’-এও বাস্তব ঘটনা অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি।

    rnrn

    জানা গেছে, চলতি বছরের শেষ থেকেই ‘দায়রা’র শুটিং শুরু করবেন পরিচালক। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী বছর। তবে কারিনা ও আয়ুষ্মান সিনেমায় থাকলেও তাঁদের চরিত্র সম্পর্কে এখনো কোনো আভাস পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া-অভিষেক জুটি আগের মতো নেই বুঝবেন যেভাবে

    বলিউডের একসময়ের শক্তিশালী জুটি ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। ভক্তরা কিছু লক্ষণ দেখে বলছেন, এনারা দুইজন আসলে আর আগের মতো নেই। 

    rnrn

    এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলিউডের একসময়ের শক্তিশালী জুটি ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনের সম্পর্কে বহুদিন ধরেই চলছে টানাপোড়েন। আর এ নিয়ে আলোচনা চলতেই থাকে কিছুদিন পরপর। তাদের সম্পর্কে যে ভাঙন ধরেছে সেটা বুঝবেন যেভাবে: 

    rnrn

    ১. অমিতাভ বচ্চন আনফলো করে দিলেন ঐশ্বরিয়াকে

    rnrn

    গত দু-তিনদিন ধরে অমিতাভ বচ্চন পুত্রবধূ ঐশ্বরিয়াকে ইন্সটাগ্রামে আনফলো করে দেওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। অনেকে অবশ্য বলছেন, আগে থেকেই বিগ-বি ঐশ্বরিয়াকে ফলো করেন না। এখন নানা গুঞ্জনের মাঝে বিষয়টি সকলের চোখে পড়েছে মাত্র। 

    rnrn

    ২. বিয়ের আংটি নেই আঙুলে 

    rnrn

    একজন রেডিট ইউজার খেয়াল করেছেন, অভিষেক বচ্চন সবার সামনে আসতে হাতে বিয়ের আংটি আর পরেননা আজকাল। এমনিতেই এসব নিয়ে আলোচনা চলছে বলে তাতে আরও সন্দেহ দানা বাঁধছে। সম্প্রতি আর্চিজ ইভেন্টে ঐশ্বরিয়ার হাতেও বিয়ের আংটি দেখা যায়নি। 

    rnrn

    ৩. ঐশ্বরিয়ার ৫০তম জন্মদিনে বচ্চনদের দেখা নেই

    rnrn

    মা বৃন্দা রায় আর কন্যা আরাধ্যাকে কে নিয়ে মিডিয়ার উপস্থিতিতে গোল্ডেন জুবিলি জন্মদিনের কেক কাটলেন এ বছর ঐশ্বরিয়া রায়। আবার নিজে কেক খাননি দাম্পত্য জীবনের মঙ্গল কামনায় প্রথাগত কারওয়াচওথ উপোস ব্রত রেখেছিলেন বলে। কিন্তু এমন এক বিশেষ দিনে বচ্চন পরিবারের কেউ ছিলেন না এখানে। 

    rnrn

    ৪. ঐশ্বরিয়া ইন্সটাগ্রামের ছবি থেকে জয়া আর শ্বেতাকে কেটে ফেললেন

    rnrn

    অমিতাভ বচ্চনের ৮১তম জন্মদিনে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বিগ-বি আর তার পৌত্রী আরাধ্যের একটি ছবি পোস্ট করেছিলেন। তবে নেটিজেনরা লক্ষ্য করেছেন, এই ছবিটি থেকে জয়া বচ্চন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন ও নাতনি নব্যা নন্দা নাভেলিকে কেটে বাদ দিয়েছেন। 

    rnrn

    ৫. ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেকের শুষ্ক শুভেচ্ছা

    rnrn

    স্ত্রীর ৫০তম জন্মদিন। এমন বিশেষ দিনে তাঁর ওয়ালে গিয়ে 'শুভ জন্মদিন’ লিখে কাজ সেরে ফেলা। এমনই শুষ্ক শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন এবার ঐশ্বরিয়ার জন্মদিনে। 

    অনলাইন ডেস্ক

  • এবার সাবেক প্রেমিকের সঙ্গে জুটি বাঁধবেন সারা

    এবার সাবেক প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে এক সিনেমায় দেখা যাবে সারাকে। এ ছবির শুটিং চলছে লন্ডনে। খবর বলিউড হাঙ্গামার।

    জিও স্টুডিও ও দীনেশ বিজনের যৌথ প্রযোজনায় পরিচালক সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুর তৈরি করছেন নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। 

    বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘স্কাই ফোর্স’ ছবির শুটিং চলছে লন্ডনে। যুক্তরাজ্যে শুটিং শেষে ছবিটির শুটিং হবে ভারতের বিভিন্ন শহরে।

    জানা গেল, ছবিটির অন্য পাত্রপাত্রীদের নাম। ছবির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করবেন সারা আলী খান ও বীর পাহাড়িয়া। বীর এ ছবি দিয়ে হিন্দি সিনেমায় পা রাখবেন। বীরের বাবা প্রখ্যাত ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়া। তিনি ভারতের আম্বানি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

    সারা এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারে। পরিচালক লক্ষ্মণ উতেকরের এ ছবিটি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
     

    বিনোদন ডেস্ক

  • সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে নতুন অতিথি!

    ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে রাজস্থানে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানি। চার মাস হয়ে গেছে তবু মধুচন্দ্রিমায় যাওয়ার সময় পাননি এ নবদম্পতি। সম্প্রতি দু’জনকে জাপানে দেখা যায়। যদিও সেই সফর ছিল কাজের কারণেই। এর মধ্যেই তাদের সংসারে নতুন সদস্যের আগমনের খবর শোনা যাচ্ছে।

    বিয়ের পর একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন অভিনেত্রী কিয়ারা। কালো রঙের গাড়িটির দাম প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। এখন এ গাড়িতেই তাকে শুটিংয়ে যেতে দেখা যাচ্ছে। 

    ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ-কিয়ারা জুটি মন কেড়েছিল দর্শকদের। পর্দার প্রেম থেকে তাদের বাস্তবের পরিণয়। সে ছবির প্রযোজক ছিলেন কর্ণ জোহর। ‘সত্যপ্রেম কি কথা’ ছবির শুটিং সদ্য শেষ করছেন অভিনেত্রী কিয়ারা। 

    শোনা যাচ্ছে, শিগগির স্বামী সিদ্ধার্থের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে কিয়ারাকে। বিয়ের পরে এটিই হবে একসঙ্গে তাদের প্রথম কাজ। করণ জোহরের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হচ্ছে এ ছবি।

    বিনোদন ডেস্ক

  • আবার শাকিব দর্শনা জুটি!

    টালিপাড়ায় নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, আবার শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন দর্শনা বণিক। বাংলাদেশের সিনেমায় বেশি মনযোগী এই অভিনেত্রী। তবে কি ওপার বাংলায় নায়িকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওপার বাংলার একের পর এক সিনেমায় সই করে চলেছেন দর্শনা। কদিন আগে অভিনেতা আজাদ আদরের সঙ্গে একটি ছবিতে স্বাক্ষর করেছেন এই নায়িকা। 

    তবে নতুন কাজের প্রসঙ্গে কোনো কথা বলতে নারাজ অভিনেত্রী। এই মুহূর্তে কলকাতাতেই আছেন তিনি। শোনা যাচ্ছে শিগগিরই বাংলাদেশে আসবেন নায়িকা। 

    সম্প্রতি ‘দিদি নম্বর ১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানেই বাংলাদেশের কাজের পরিবেশ, শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দর্শনা। ইদানীং কি টালিগঞ্জ থেকে ওপার বাংলায় বেশি গুরুত্ব পাচ্ছেন তিনি? 

    এ প্রসঙ্গে দর্শনা বলেন, এখানেও অনেক কাজ করছি। টালিগঞ্জের কাজের জন্যই তো বাইরে বিভিন্ন কাজের সুযোগ আসছে। দুই বাংলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।

    যদিও কলকাতার বেশ কয়েকটি ছবিতে পরপর কাজ করেছেন দর্শনা। তবুও শাকিব খানের সঙ্গে দর্শনার নতুন কাজকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। 

    বাংলাদেশে শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক অভিনেতারই। সেখানে পদ্মাপারের প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন তাকে। শাকিব প্রসঙ্গে দর্শনা বলেন, খুবই ভালো অভিজ্ঞতা। শাকিব ওখানে এক বিশাল নাম। তবে সেটে তেমনটা কখনো মনে হয়নি। 

    বিনোদন ডেস্ক

  • চার বছর পর কার সঙ্গে জুটি বাঁধলেন শ্রাবন্তী

    চার বছর পর আবার জুটি বাঁধলেন শ্রাবন্তী-ঋত্বিক। ‘টেকো’ ছবির মাধ্যমে এই জুটিকে দেখেন দর্শক। পরিচালক ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়। এবার সায়ন্তনের নতুন ছবিতে শ্রাবন্তী এবং ঋত্বিক ঠিক কী রূপে ধরা দেবেন- এ নিয়ে ভক্ত অনুরাগীর আগ্রহ বেড়েই চলেছে। 

    অভীক সেন একজন কবি ও গোয়েন্দা। একটি ‘সিরিয়াল কিলিং’ কেসের তদন্ত করতে পৌঁছান লন্ডনে। অন্যদিকে হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনিও ঠিক একই সময় শো করার জন্য যান লন্ডনে। তারপর জড়িয়ে পড়েন সেই তদন্তের সঙ্গে। 

    ছবিতে অভীক সেনের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী এবং হিয়ার চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার নতুন ছবির নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য।’ মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। রহস্য, রোমাঞ্চে ভর করেই নতুন ছবির গল্প বুনেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। 

    পরিচালক সায়ন্তন ঘোষাল বললেন, রবি ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার সময় এবং তার লন্ডনে থাকার সময়ের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পতে দুটি সময়কালকে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালকেও ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি আমি। 

    কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে নতুন সিরিজ ‘হোমস্টে মার্ডার্স’। তবে এই ছবিতে ঋত্বিক এবং শ্রাবন্তীর এক অন্য ধরনের রসায়ন দেখতে পাবেন দর্শক। এই জুটিকে আগেও দেখেছেন দর্শক। 

     

    বিনোদন ডেস্ক

  • টালিপাড়ার সেরা জুটিদের প্রেম কাহিনী

    টালিপাড়ার একাধিক প্রেমিক যুগল আছে। যাদের প্রেমের কাহিনী অনেকেই অনুসরণ করে থাকেন। দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলাদের ছাড়াও সেরা কাপল হিসেবে ধরা হয় অনেক জুটিকে।

    rnrn

    প্রেম দিবসে মাতোয়ারা গোটা বিশ্ব। তবে নিজেরা প্রেম করতে গিয়ে নিজের অজান্তেই অন্যকে অনুসরণ করে থাকে। আর এরা মূলত বিনোদন জগতের কেউ হয়ে থাকেন। অথবা টালিউডের এমন বেশ কিছু কাপল আছেন যারা বাকিদের কাছে দৃষ্টান্ত। প্রেম দিবসে জেনে নেই কারা সেই পাওয়ার কাপল।

    rnrn

    সবার আগে বলা যাক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথা। ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে মাঝে-মধ্যে নানা পোস্ট করে থাকেন তারা। ২০২০ সালে তাদের একটি পুত্রসন্তান হয়, নাম ইউভান।

    rnrn

    দেব এবং রুক্মিণীকে তো এ তালিকায় থাকতে হবেই। দেবের জন্মদিনে তাকে নিয়ে অভিনেত্রীর পাগলামির অন্ত থাকে না। দীর্ঘদিন তারা সম্পর্কে রয়েছেন এবং সেই বিষয়ে কোনো লুকোছাপাও নেই তাদের। বরং ভালোবাসাটাকে জাহির করেন সবার সামনেই।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বলিউড-হলিউড বন্ধুত্বের সেরা ৩জুটি 

    যুক্তরাষ্ট্রের চলচিত্র জগৎকে হলিউড আর ভারতের চলচিত্রকে বলা হয় বলিউড। ভৌগলিক দূরত্ব এবং দেশভিন্ন  হলেওপেশা একই অভিনেত্রীদের। সময়ের আবর্তনে হলিউডের অনেক অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গেবন্ধুত্ব গড়ে উঠেছে বলিউডের অনেকের। চলুন দেখে আসি ছবিতে…

    ঐশ্বরিয়া রাই ও ইভা লঙ্গারিয়া

    প্রিয়াঙ্কা চোপড়া-মেগান মার্কেল 

    আলিয়া ভাট-গাল গাডট

    অনলাইন ডেস্ক