Tag: জায়েদ খান

  • আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব: জায়েদ খান

    আজ শুরু হচ্ছে বিশ্বফুটবলের মহারণ ফিফা ২০২৬ বিশ্বকাপ। এ নিয়ে পুরো পৃথিবীর ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন। নিজ নিজ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা— কখন নিজ দলের খেলা উপভোগ করবেন।

    এর মধ্যেই ফুটবলপ্রেমীরা যার যার দলের অভিমত ব্যক্ত করছেন। থেমে নেই বিনোদন জগতের তারকাদেরও অভিব্যক্তি। তারাও সামাজিক মাধ্যমে তাদের নিজ দলের বন্দনা গাইছেন। এবার সেই তালিকায় দেখা গেছে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানকে। 

    অভিনয়ের পাশাপাশি খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতিও রয়েছে তার গভীর আগ্রহ। বিশ্বফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি তার দীর্ঘদিনের সমর্থন ও ভালোবাসার কথা প্রকাশ করলেন। ছোটবেলায় দিয়েগো ম্যারাডোনার খেলা ও ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছিল। সেই সময় থেকেই আর্জেন্টিনা দলের প্রতি তার আলাদা একটা টান তৈরি হয়েছে। সময়ের সঙ্গে ফুটবলের অনেক কিছু বদলেছে, অনেক তারকার আবির্ভাব ঘটেছে, তবে আর্জেন্টিনার প্রতি তার সমর্থন সেই একই রকম রয়ে গেছে।

    বিশ্বকাপ সামনে রেখে প্রিয় দল নিয়ে এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা বলেছেন জায়েদ খান। এবারও বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি দিয়েগো ম্যারাডোনার ভক্ত, আর এখন লিওনেল মেসির ভক্ত। তাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন কখনো কমেনি।

    এ অভিনেতা বলেন, ফুটবল এমন একটি খেলা, যা বিশ্বের কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। আমি সবসময় সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখতে চাই। তবে সমর্থক হিসেবে আমার হৃদয় সবসময় আর্জেন্টিনার পক্ষেই থাকবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়; বরং আবেগ ও ভালোবাসার একটি নাম। দলটির খেলা দেখার সময় তিনি অন্যরকম উত্তেজনা অনুভব করেন। বিশেষ করে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্য তাকে আরও বেশি আনন্দিত করেছে।

    জায়েদ খান বলেন, দলটির খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও দলগত সমন্বয় রয়েছে। তাই এ বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো করবে এবং শিরোপা ধরে রাখতে সক্ষম হবে বলেই তার বিশ্বাস।

    এ অভিনেতা বলেন, খেলার সৌন্দর্য উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল ভিন্ন হতে পারে, কিন্তু খেলাধুলা মানুষকে একত্রিত করে। তবে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব।’

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে সাকিবকে সঙ্গে নিয়ে জায়েদ খানের ঈদের শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রে ঈদুল আজহার সকালে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন এবং সেখানেই ঈদ উদযাপন করছেন। তবে ঈদের দিন সকালে তিনি একটি ছবি শেয়ার করে আলোচনায় আসেন, যেখানে তার সঙ্গে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসানকে।

    সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, প্রবাসে দুই তারকা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। জায়েদ পরেছেন লাল রঙের নকশা করা কুর্তা-পাঞ্জাবি ও সাদা পায়জামা, সঙ্গে সানগ্লাস। অন্যদিকে সাকিবকে দেখা গেছে সাদামাটা পাঞ্জাবি-পায়জামায়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবিটির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন ‘ঈদ মোবারক’ এবং একটি চাঁদের ইমোজি ব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি সাকিবকেও ট্যাগও করেন।

    ছবিটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিনোদন ও ক্রীড়া ও বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে ভক্তরা ঈদের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের এই মুহূর্তটি ভক্তদের জন্য হয়ে উঠেছে এক চমকপ্রদ ও আনন্দঘন ঘটনা।

    বিনোদন ডেস্ক

  • একফ্রেমে জায়েদ খান ও জোহরান মামদানি, যা বললেন অভিনেতা

    ঢালিউড অভিনেতা জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালিপর্দায় অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বর্তমানে অভিনেতা সাত সমুদ্দর তেরো নদীর ওপারে মার্কিনমুলুকে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর পাড়ি জমান আমেরিকায়। এরপর সেখানেই একটি গণমাধ্যমে অনুষ্ঠান সঞ্চালন করে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। শুক্রবার (২২ মে) নিউইয়র্ক মে জোহরান মামদানির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনায় আসেন এ অভিনেতা। 

    নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানির সঙ্গে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন জায়েদ খান। ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন তিনি। সেই পোস্টে দেখা যায়, জায়েদ খানের  কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি। পোস্টটি শেয়ার করে জায়েদ লিখেছেন— আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!

    পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে যে রহস্য তৈরি হয়েছিল, তার উত্তর এখন স্পষ্ট— এটি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ বা সৌজন্য সাক্ষাৎ ছিল না; বরং জানা গেল কেন নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সঙ্গে একফ্রেমে জায়েদ খান। 

    জায়েদ খানের এ পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর একই পোস্টার ফেসবুকে পোস্ট করে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনও লিখেছেন— সবাই জানেন, কে বড় তারকা…। এবার দেখার পালা— কে বড় অভিনেতা…। 

    সেই পোস্ট ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চেয়েছেন, আদৌ কি কোনো কাজের সূত্রে একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে, নাকি এটি কেবল প্রচারের অংশ?

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছেন জায়েদ খান।  শুক্রবার মধ্যরাতে তিনি বলেন, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন। এ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’।

    জায়েদ খান বলেন, জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এ প্রজেক্টটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। এ সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পায়। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বুধবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব চ্যানেলে।

    নিউইয়র্ক মেয়র প্রসঙ্গে জায়েদ খান বলেন, বিশ্বজুড়ে পরিচিত একজন জনপ্রিয় ও প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক। অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন বলে জানান এ অভিনেতা।

    তিনি বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি—  এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।

    জায়েদ খান বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেন প্রথমে নিউইয়র্ক মেয়র মামদানির কাছে ই-মেইল করেন। সেই সঙ্গে জায়েদ খানের পরিচয় ও প্রজেক্টের বিস্তারিত তথ্যও পাঠানো হয়। কিছু দিন অপেক্ষার পর মেয়রের কার্যালয় থেকে সময় দেওয়া হলে নির্ধারিত দিনেই শুটিং করা হয় ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’।

    বিনোদন ডেস্ক

  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে পারফর্ম করছেন তিনি। তেমনই এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা। 

    যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে মঞ্চে হঠাৎ আগুন ছিটকে জায়েদ খানের শরীরে লাগে। তবে দ্রুত উদ্ধার পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। 

    জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম করেছি, পরে চিকিৎসা নিতে হয়েছে।’ 

    জানা গেছে, মোটরসাইকেলে মঞ্চে প্রবেশের সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে জায়েদ খানের শরীরে লাগে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জায়েদ খান বলেন, ‘দ্রুত রেসকিউ না করলে আরও বড় ক্ষতি হতে পারত।’ 

    আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও জায়েদের শরীরের কিছু অংশ পুড়ে যায়। তবে আহত অবস্থাতেই পারফরম্যান্স চালিয়ে যান তিনি। পরে অনুষ্ঠান শেষে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’—এ অতিথি ঋতুপর্ণা

    ঢালিউড অভিনেতা জায়েদ খান অভিনয়ের পাশাপাশি একটি অনুষ্ঠানে সঞ্চালক হিসাবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির জনপ্রিয় টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হন এক ভিন্নরূপে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সম্প্রচার করা হয় আলোচিত এ পর্বটি।

    টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর দশম পর্বে অতিথি হিসেবে দেখা যায় টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এ পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে, যেখানে দুই তারকা খোলামেলা আড্ডায় মেতেছেন অভিনয়জীবন ও ব্যক্তিজীবনের নানা অনুচ্চারিত গল্প নিয়ে।

    অনুষ্ঠানে ঋতুপর্ণাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু ভারতের নয়, সমগ্র বাংলা সিনেমা জগতের গর্ব। তাকে আমার অনুষ্ঠানে পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। তিনি খুবই আন্তরিক ও প্রাণবন্ত মানুষ। 

    সঞ্চালক বলেন, আমরা শুধু ক্যারিয়ার নিয়ে নয়, জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও গভীরভাবে কথা বলেছি। দর্শকরা নিশ্চয়ই একটি ব্যতিক্রমধর্মী পর্ব উপভোগ করবেন। জায়েদ খান বলেন, আমি চেয়েছি— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’কে এমন একটি প্ল্যাটফর্মে নিতে, যেখানে শিল্পীরা শুধু নিজেদের কাজ নয়, নিজের মানবিক দিকটিও তুলে ধরতে পারেন। ঋতুপর্ণা আপার পর্বটি সেদিক থেকে বিশেষ হয়ে থাকবে বলে জানান অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • জায়েদ খানের বিয়ে নিয়ে গুঞ্জন, যা জানা গেল

    ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান আবারও আলোচনায়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার ব্যক্তিগত জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে—একজন নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলোতে দুজনের পোশাক, হাসি এবং ফ্রেম দেখে অনেকে ধারণা করছেন, বিয়েটা সেরে ফেলেছেন জায়েদ খান।

    ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। কেউ লিখেছেন, ‘নতুন জীবনের জন্য শুভেচ্ছা জায়েদ ভাই।’ আবার কেউ মজা করে বলছেন, ‘ঢালিউডের সালমান খানও অবশেষে বিয়ে করে ফেললেন!’

    তবে কাকে বিয়ে করেছেন জায়েদ খান, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকে দাবি করছেন, কনের জন্ম সিলেটে, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীণভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। কবে, কোথায় বিয়েটি হয়েছে, তাও জানা যায়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেতার পক্ষ থেকেও বিয়ে নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। তার ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি নিশ্চিত করতে পারেননি। ফলে পুরো ঘটনাই এখনো গুঞ্জন হিসেবেই আলোচিত। কেউ কেউ মনে করছেন, কোনো অনুষ্ঠানে অনুরোধ রাখতেই ওই নারীর সঙ্গে ছবি তুলেছিলেন জায়েদ খান।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেতা। ২০২৪ সালের মাঝামাঝি তিনি ব্যক্তিগত কাজে দেশ ত্যাগ করেন। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আর দেশে ফেরেননি তিনি। শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

    ঢালিউডে দীর্ঘদিন ধরে সক্রিয় অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করছেন জায়েদ খান। অনেকের কাছেই তিনি পরিচিত ‘ঢালিউডের সালমান খান’ নামে। ব্যক্তিগত জীবন, রাজনীতি ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট নানা ইস্যুতে তিনি প্রায়ই আলোচনায় থাকেন। বিশেষ করে অপু বিশ্বাস, পপি ও মাহিয়া মাহির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন একসময় বেশ আলোচিত ছিল। ফলে নতুন করে বিয়ের গুঞ্জনে আবারও সরগরম বিনোদন অঙ্গন।

    বিনোদন ডেস্ক

  • মিশাকে রাস্তায় মারধরের ভিডিও ভাইরাল, যা বললেন জায়েদ খান

    ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর হাসপাতালে ভর্তি আছেন। প্রায় ৯ বছর আগে  ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন অভিনেতা। আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন তিনি। আবার সেই সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন। কিন্তু সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

    আজ বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আরেক অভিনেতা জায়েদ খান।

    এদিকে খল-অভিনেতা মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময়েই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মিশা সওদাগরকে রাস্তায় মারধর করছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার। অনেকই মনে করছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ খল-অভিনেতা। 

    আসলে বিষয়টি ঠিক তা নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তার নাম করে ভুয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

    মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

    এদিকে অভিনেতা জায়েদ খান বলেন, মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পায়ের ব্যথা নিয়ে খুব কষ্ট করছিলেন তিনি।  তিনি বলেন, ডালাসের একটি হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।

    উল্লেখ্য,  ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • দেখা হলেই হাসি দিয়ে বলত চা খাবেন: জায়েদ খান

    ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। পলাশ সাহার আত্মহত্যার খবরে শোক জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন এ অভিনেতা।

    পোস্টে জায়েদ খান লিখেছেন—ছেলেটা (পলাশ) আজকে পারিবারিক কলহের কারণে পৃথিবী ছেড়ে চলে গেল। মেনে নিতে কষ্ট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনের স্মৃতিকথা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘ছোট ভাই পলাশ। একই বিশ্ববিদ্যালয়ের হওয়াতে দেখা হলে ভালো লাগত। খুব ভালো ছেলে ছিল। দেখা হলেই হাসি দিয়ে বলত, ভাইয়া চা খাবেন।

    গতকাল বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিপিসি-৩, র্যাব-৭ ক্যাম্পের নিজ অফিসকক্ষ থেকে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। 

    যে চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ—কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅরডিনেট করে।

    চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, র্যাব চান্দগাঁও কার্যালয়ের নিজ কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। এ সময় একটি চিরকুট পাওয়া গেছে বলে তারা জানান। পরে সেখানে পলাশ সাহার মরদেহের সুরতহাল করা হয়।

    উল্লেখ্য, পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ র্যাব ৭-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

    বিনোদন ডেস্ক

  • প্রবাসীকে বিয়ে করার গুঞ্জন নিয়ে যা বললেন জায়েদ খান

    ঢালিউড অভিনেতা জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মধ্য দিয়ে রুপালিপর্দায় অভিষেক হয়। এরপর একে একে অভিনয় করেন প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করব তোমার সাথে, দাবাংসহ আরও অনেক সিনেমায়।

    এ বিনোদন জগতের আলোচিত অভিনেতা জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ অভিনেতার। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলে একটি সূত্র জানায়। 

    সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে―যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা জায়েদ খান। গত ২৯ এপ্রিল সামাজিক মাধ্যমে ‘অন্তর জ্বালা’খ্যাত অভিনেতা জায়েদ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলছেন, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন, আবার কেউ বলছেন, এক চিত্রনায়িকাকেই ঘরনি করেছেন। অনেকেই তাকে অভিনন্দন ও শুভকামনাও জানিয়েছেন। এ নিয়েই উত্তাল হয়ে উঠে সামাজিক মাধ্যম। এর আগেও কয়েকবার তার বিয়ের খবর ছড়িয়েছিল। পরে জানা গেছে— বিয়ে করেননি। এ কারণে এবারও বিয়ের খবর ছড়াতেই প্রশ্ন উঠে— আসলে কোনটি সত্য ঘটনা, সত্যিই কি বিয়ে করেছেন জায়েদ খান?

     ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খেতাব পাওয়া অভিনেতা জায়েদ খান এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আমি নিজেও ফেসবুকে দেখেছি। আমি নাকি বিয়ে করেছি। স্ত্রীসহ দুবাই হানিমুন করব, এমন স্ট্যাটাস দেখছি। তিনি বলেন, আসলে আমি তো বিয়েই করিনি। এখানে আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি।

    বিয়ের এমন খবরে বিব্রতও হয়েছেন জায়েদ খান। তিনি বলেন, বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। কারণ আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয়। এ জন্য হয়তো আমাকে নিয়ে লিখছে।

    বিনোদন ডেস্ক

  • ‘গুলিস্তানের সালমান খান’ বলে জায়েদ খানকে কটাক্ষ

    ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘ ১০ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশটিতে বিভিন্ন স্টেজ শো ও পারফরম্যান্সে অংশ নিচ্ছেন তিনি। তাই নিজেকে সবসময় প্রস্তুত রাখছেন তিনি। এরই মাঝে তার চেহারায় ও শারীরিক গঠনে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন।

    জানা গেছে, ফিটনেস ধরে রাখতে নিজের লাইফস্টাইলে এনেছেন বড় পরিবর্তন—নিয়মিত জিমে সময় দিচ্ছেন, ডায়েটেও এনেছেন কঠোরতা। এসবের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলিউড তারকা সালমান খান। নিজেকে প্রায়ই সালমানের সঙ্গে তুলনা করে থাকেন জায়েদ, এমনকি ভক্তরাও তার মধ্যে সালমান খানের ছায়া দেখতে পান বলে দাবি তার।

    সম্প্রতি একটি ছবি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। সালমান খানের মতো একই ভঙ্গিমায় জিম থেকে ছবি পোস্ট করেছেন জায়েদ খান। এ নিয়েই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    কারো মন্তব্য, ‘সালমান আর জায়েদ একই রকম ছবি দিলেন, মানে বুঝাই যাচ্ছে কপি!’

    আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘আরেকজন লিখেছেন, ‘বাংলার সালমান খানকে দেখতে পেলাম!’  তবে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। এক লিখেছেন, ‘দেখে তো মনে হচ্ছে গুলিস্তানের সালমান খান!’

    নেটিজেনদের মতে, শুধু ফিটনেস নয়, সালমান খানের স্টাইল, ফটোশুটের ধরন এমনকি পোশাকও প্রভাব ফেলেছে জায়েদ খানেও ওপর।

    জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর অভিনয় করেছেন ‘প্রতিশোধের আগুন’, ‘অন্তর জ্বালা’, ‘নগর মাস্তান’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘দাবাং’-এর মতো সিনেমায়।

    নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে এবং ফিটনেসে নজর দিতে যেভাবে নিজেকে গড়ে তুলছেন জায়েদ খান, তাতে বোঝাই যাচ্ছে তিনি এখনো ঢালিউডে নিজের জায়গা শক্ত করতে চান—হোক সেটা সালমান খানকে অনুসরণ করেই।

    বিনোদন ডেস্ক