Tag: গ্রেফতার

  • গ্রেফতার হওয়ার পর হুঁশ ফেরে মাহির!

    গত শনিবার সরগরম হয়ে উঠেছিল মাহিয়া মাহির গ্রেফতারের খবরে। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এয়ারপোর্ট থেকে গ্রেফতার হন তিনি। সেই সময় পলাতক ছিলেন তার স্বামী। ওমরাহ সেরে সৌদি আরব থেকে দেশে ফিরতেই গ্রেফতার হন নায়িকা। 

    rnrn

    এর পর জেলেও যান, তবে তিন ঘণ্টার ব্যবধানে একই আদালতে একই বিচারক তার জামিন মঞ্জুর করেন। 

    rnrn

    তবে মুক্তি পেয়েই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে মাহি জানান, সরাসরি ফেসবুক লাইভে এসে গোটা বাংলাদেশের পুলিশকে কাঠগড়ায় তোলা তার উচিত হয়নি। এটি তার ভুল হয়েছে। 

    rnrn

    মাহি বলেন, আমি লাইভে পুলিশের বিরুদ্ধে বলে ভুল করেছি। একজন পুলিশ আমাদের পুলিশ প্রশাসনকে রিপ্রেজেন্ট করে না। তাই আমার লাইভে বলাতে পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বিতর্কিত করেছে হয়তো। আমি সেটির জন্য দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি যে দেড় কোটি টাকার কথা বলেছি, সেটা অবশ্যই তদন্ত হবে। আমি ন্যায়বিচারের জন্য সবার কাছে যাব’। 

    rnrn

    মাহি আরও বলেন, ‘শিগগিরই আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্যারের সঙ্গে কথা বলব। তারাই এটার সত্যতা প্রমাণ করবেন’।

    rnrn

    এদিকে মাহির জামিনে মুক্তি পাওয়ার পর রোববার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন মাহির স্বামী রাকিব। বিমানবন্দরে আত্মসমর্পণ করেন রাকিব, তাকে কোর্টে তোলা হলে আদালত তারও জামিন মঞ্জুর করেন।

    বিনোদন ডেস্ক

  • চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার

    পুলিশের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন। তাকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

    শনিবার দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    শনিবার সকালে চিত্রনায়িকা ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

    এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

    এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

    এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

    ফেসবুক মাহিয়া মাহি বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

    শুক্রবার ভোরে মাহি ফেসবুকে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান। এর পর তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন এই হামলা নিয়ে।

    মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন নামে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে। আর এই কাজে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি দেড় কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন।

    মাহি এও জানান, দেশে ফিরে ১৮ মার্চ শনিবার বিকাল ৫টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত তিনি জানাবেন।

    ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুস’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।

    পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপক্ষই পালিয়ে যায়। তাদের জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ সময় ইসমাইল হোসেনসহ তার পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার রাতে আহত ইসমাইল বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

    মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শোরুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

    গাজীপুর প্রতিনিধি

  • ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেফতার

    ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

    তাদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে ফাঁকে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাত তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফরমের বিজ্ঞাপন চালাত প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা।

    ইতোমধ্যে এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায় মামলা করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতে ছিল প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা। পরে ওই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের। এ ছাড়া দেশে জুয়ার এসব বিজ্ঞাপনের প্রচার চালাচ্ছে, ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেল। বর্তমানে তাদের প্রায় সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে!

    জানা গেছে, ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করত আবদুল হামিদ নামের এক ব্যক্তি। আর বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপনের প্রতি ভিডিওর জন্য এক লাখ ১০ হাজার টাকা করে নিত প্রত্যয় হিরণরা।

    ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা দীর্ঘদিন ধরেই অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেফতার করার পর আমরা জানতে পারি যে, দেশের বাইরে থেকে একটি চক্র এসব অনলাইন বিজ্ঞাপনের কার্যক্রম পরিচালনা করে। তারা ভারতীয় এজেন্টদের সহায়তায় জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয়।

    অনলাইন জুয়া থেকে অনেক অপরাধের জন্ম দেয় বলে জানিয়েছেন এ কর্মকর্তা। সেই সঙ্গে ইউটিউব ছাড়াও অন্য যে কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা দেখলে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।

    বিনোদন ডেস্ক