Tag: গায়িকা

  • মঞ্চ থেকে ভক্তকে মাইক্রোফোন ছুড়ে মারলেন গায়িকা! (ভিডিও)

    মঞ্চে উপস্থিত গায়ক বা গায়িকার গান ভালো না-ই লাগতে পারে। তাই বলে তার দিকে কষ্টদায়ক কোন বস্তু নিক্ষেপ করে প্রতিবাদ জানানো মোটেই ভালো আচরণ হতে পারে না। 

    এমনই এক ঘটনা ঘটেছে মার্কিন গায়িকা কার্ডি বি-এর সঙ্গে। শ্রোতার আচরণে মেজাজ ঠিক রাখতে না পেরে তিনিও মঞ্চের উপর থেকে ভক্তকে আঘাত করতে ছুড়ে মেরেছেন হাতে থাকা মাইক্রোফোন। খবর এনডিটিভির। 

    আর এ ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য ক্যাপশনে ওই শ্রোতাকে গালি দিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন কার্ডি বি। 

    ভাইরাল ভিডিওটিতে দেখা যায়- 'বোদাক ইয়েলো' গানটি পরিবেশন করার সময় তার দিকে মদ ছুড়ে মারেন এক নারী শ্রোতা। সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে হাতে থাকা মাইক্রোফোনটি ছুড়ে মারেন কার্ডি বি। পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে কনসার্ট থেকে টেনে বের করে নিয়ে যান। এ সময় কমলা রঙয়ের একটি পোশাক পরা ছিলেন কার্ডি। 

    ভিডিওটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন- ‘গায়িকা যদি সংগীত জগতে পা না রাখতেন, তবে একজন ভালো প্লেয়ার হতেন।’ অন্য একজন লিখেছেন- ‘ধুর! আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছি। এক গানের পরিবেশনা শুনতে শুনতে।’

    অনলাইন ডেস্ক

  • গুরুতর অসুস্থ ম্যাডোনা

    বিখ্যাত পপসম্রাজ্ঞী ম্যাডোনা গুরুতর অসুস্থ। তাকে নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে এক রাত রাখা হয়।এখন তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালেই রাখা হয়েছে।

    rnrn

    সামনে গায়িকার একটি সঙ্গীত সফর ছিল। তার প্রস্তুতিই নিচ্ছিলেন তিনি। চলছিল রিহার্সেলও। তার আগেই তিনি এভাবে অসুস্থ হয়ে পড়েন। 

    rnrn

    ম্যাডোনার দীর্ঘদিনের ম্যানেজার গাই অসিয়ারি জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

    rnrn

    আসিয়ারির বরাত দিয়ে পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে এখনও চিকিৎসা চলছে ম্যাডোনার। 

    rnrn

    এক ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয় 'শনিবার, ২৪ জুন ম্যাডোনার একটি গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এটার কারণে তাকে এক রাত আইসিইউতে কাটাতে হয়েছিল।'

    rnrn

    ৬৫ বছর বয়সি এই পপতারকার অসুস্থতার কারণে আপাতত তার সব শো ও ইভেন্ট স্থগিত করা হয়েছে।

    rnrn

    উল্লেখ, অসুস্থ হওয়ার আগে ২০ জুন ম্যাডোনা ইন্সটাগ্রামে লিখেছিলেন ' ঝড়ের আগে শান্ত….(The Calm Before The Storm…) ' 
    rnসঙ্গীত সফরের কথা ভেবেই হয়তো একথা লিখেছিলেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • আঁখি ও শাকিবের দেড় যুগ

    জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন বছরের পুরো সময়। তার সঙ্গে স্টেজে যে কজন মিউজিশিয়ান কাজ করেন তাদের মধ্যে মেহেদী হাসান শাকিবের সঙ্গেই কেটেছে দেড় যুগেরও বেশি সময়। 

    rnrn

    এ দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে পেরে বেশ আনন্দিত শাকিব। 

    rnrn

    তার প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আমার শোবিষয়ক সবকিছু তিনিই সামলান। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি। খুব ভালো বাজান তিনি। মোট কথা দলের সবাইকে তিনি এক সুতায় গেঁথে রেখেছেন।’ 

    rnrn

    আঁখির সঙ্গে দীর্ঘদিন কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, ‘গানের ভুবনে আঁখি আলমগীর আমার পাশে না থাকলে হয়তো আমার পথচলাটা এতটা সহজ হতো না। 

    rnrn

    আমার আজকের অবস্থান তার জন্য। অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা তার প্রতি। আরও বহু বছর আমরা একসঙ্গে ভালোভাবে কাজ করে যেতে চাই।’ 

    rnrn

    শাকিব অক্টোপ্যাড বাজায়। তার বাবাও ছিলেন অক্টোপ্যাড বাদক। বাবা কোনো অনুষ্ঠানে না বাজাতে পারলে সেখানে শাকিবই অক্টোপ্যাড বাজাতেন। এভাবেই সংগীতাঙ্গনে তার পথচলা শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে তিনি মমতাজ, এসডি রুবেল ও মনির খানের সঙ্গে বেশি কাজ করতেন। ‘নোঙ্গর’ নামে তার একটি ব্যান্ডদলও ছিল। বর্তমানে এ দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক