Tag: গায়িকা

  • মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতি

    বিয়ে করলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার। সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেলআই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন। তার স্বামী সাব্বির কোরাইশীও গানের মানুষ। 

    এদিন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি শারমিন আক্তার নিজেই নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শারমিন আরও বলেন, ‘বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক- সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’ 

    জানা গেছে, শারমিন আক্তারের স্বামী সাব্বির কোরাইশীও সংগীতের সঙ্গে যুক্ত। গানের ভুবনে দুজনেরই পথচলা থাকায় তাদের সম্পর্কের ক্ষেত্রেও সংগীত একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেছে। সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে নিয়মিত গান করে আসছেন শারমিন আক্তার। 

    বিনোদন ডেস্ক

  • নতুন গান দিয়ে ফিরছেন ‘লাগে উরাধুরা’খ্যাত কণ্ঠশিল্পী অন্তরা

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান গায়িকা দেবশ্রী অন্তরা।  এরপর গান থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। এবার এই গায়িকা ‘আমি পাখি হবো’ শিরোনামের একটি গান দিয়ে আবারও গানের জগতে ফিরছেন। 

    এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা গানটি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে ব্যান্ড এক্সকেইপের একটি প্রজেক্ট বলে জানা গেছে। গানটিতে অন্তরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ।  এর কথা লিখেছেন সাংবাদিক রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ছিলেন ব্যান্ডটির দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিল হাইপার কাটস প্রোডাকশন। 

    নতুন এই গান নিয়ে ব্যান্ড এক্সকেইপ জানিয়েছে, ‘আমি পাখি হবো’ শুধু ভালোবাসা দিবসের জন্য নির্মিত নয়; এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ (মিউজিক উইদাউট পাসপোর্ট) শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ।  গান সম্পর্কে আরেক কণ্ঠশিল্পী আবীর সাদাফ বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে শাকিব খানের ‘তুফান’ সিনেমায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অন্তরা মাঝে কিছুদিন বিরতিতে ছিলেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘লাগে উরাধুরা-র পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনো আমাকে ছাড়েনি।’ 

    নতুন গান নিয়ে অন্তরার ভাষ্য, ‘আমি পাখি হবো গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কোলাবোরেশন হওয়ায় বিষয়টা আরও স্পেশাল। গানটির আবেগ, তাদের ভিশন আর ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’-এর ভাবনাটা আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।’ 

    বিনোদন ডেস্ক

  • ফুটপাত থেকে দরদাম করে কিনছেন জনপ্রিয় গায়িকা

    বিনোদন জগতের তারকারা সাধারণত কোনো বড় শপিংমল কিংবা ব্র্যান্ডের আউটলেট থেকে শপিং করে থাকেন। কিন্তু এ ক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মধ্যেই বাজারে গিয়ে নিজের জন্য কেনাকাটা করেন তিনি, তবে তা ফুটপাতে। এ গায়িকার এমন সরলতায় বরাবরের মতো মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। 

    সম্প্রতি এ সংগীতশিল্পীকে দেখা যায়, কলকাতার একটি রাস্তায় কেনাকাটা করছেন তিনি। বিষয়টি প্রকাশ করেছেন গায়িকা নিজেই। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ইমন। সেখানে দেখা যায়, গড়িয়াহাটের সাধারণ একটি ব্যাগের দোকানে দাঁড়িয়ে ব্যাগ দেখছেন তিনি। জিজ্ঞেস করেন দামও। এ সময় ইমনের পরনে ছিল মেরুন রঙের একটি কুর্তি। 

    রাস্তায় দাঁড়িয়েই গায়িকাকে বলতে শোনা যায়, ‘গড়িয়াহাটের চৈত্র সেলের শপিং সেরা, চলো’ বলেই তাকে মাস্ক পরে গড়িয়াহাটের ফুটপাতে বসা দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে দেখা যায়।

    ভিডিওটি পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন—মাস্কে মুখ ঢেকে লাভ নেই, সবাই চিনে যাবে। আরেক নেটিজেন লিখেছেন— এ জন্যই আপনাকে এত ভালো লাগে। কোনো শো অফ নেই। একদম মাটির মানুষ। অন্য আরেক নেটিজেন লিখেছেন— এত বড় মানুষ হয়েও আপনি এত সাধারণ? সত্যিই আপনাকে আমার প্রণাম।

    বিনোদন ডেস্ক

  • অতঃপর বিচ্ছেদই বেছে নিলেন ‘চিপ থ্রিলস’ গায়িকা

    প্রখ্যাত অস্ট্রেলিয়ান গায়িকা সিয়া তার দ্বিতীয় স্বামী ড্যানিয়েল বার্নাডের সঙ্গে দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন। ৪৯ বছর বয়সি এই সংগীতশিল্পী সম্প্রতি স্বামী থেকে আলাদা থাকছেন এবং বুধবার লস অ্যাঞ্জেলেসের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

    ‘চ্যান্ডেলিয়ার’ খ্যাত এই গায়িকা তাদের বিচ্ছেদের কারণ হিসেবে ‘অপরিবর্তনযোগ্য মতপার্থক্য’ উল্লেখ করেছেন বলে ফিমেল ফার্স্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে।

    আদালতের নথি অনুযায়ী, এই জনপ্রিয় তারকা গোপনে সন্তানের জন্ম দিয়েছেন, যা সিয়া ও বার্নাডের প্রথম সন্তান। তাদের পুত্রসন্তানটি জন্ম নেয় ২০২৪ সালের ২৭ মার্চ।

    এর আগে ২০১৯ সালে দুই কিশোরকে দত্তক নেন সিয়া। তবে এবার তাদের নবজাতক সন্তানের আইনি ও শারীরিক হেফাজতের জন্য আবেদন করেছেন তিনি। এ গায়িকা চান, ড্যানিয়েল যেন তাদের সন্তানের দেখাশোনা করেন। 

    সিয়া ও ড্যানিয়েল ২০২২ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালের মে-তে ইতালির পোর্টোফিনোতে একটি ঘরোয়া, মোমবাতির আলোয় সজ্জিত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন; যেখানে মাত্র ৬ জন অতিথি উপস্থিত ছিলেন।

    সিয়া এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এরিক অ্যান্ডার্স ল্যাংয়ের সঙ্গে সংসার করেন। 

    সংগীতজগতে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯০-এর দশকের মাঝামাঝি এসিড জ্যাজ ব্যান্ড ‘ক্রিস্প’-এর গায়িকা হিসেবে। ১৯৯৭ সালে ব্যান্ডটি ভেঙে গেলে তিনি ‘ওনলি সি’ নামে তার প্রথম একক অ্যালবাম অস্ট্রেলিয়ায় প্রকাশ করেন।

    এরপর তিনি লন্ডনে চলে যান এবং ব্রিটিশ ব্যান্ড ‘জিরো ৭’-এর জন্য কণ্ঠ দেন। ২০০১ সালে তিনি তার দ্বিতীয় একক অ্যালবাম ‘হিলিং ইজ ডিফিকাল্ট’ এবং ২০০৪ সালে তৃতীয় অ্যালবাম ‘কালার দ্য স্মল ওয়ান’ প্রকাশ করেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর যে ‘দৃঢ় শপথ’ নিলেন অভিনেত্রী

    ২০২৫ সালকে নিজের বছর বানানোর দৃঢ় শপথ নিয়েছেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। যাকে বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর তার জন্য আরও এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

    সম্প্রতি লোপেজের Kiss of the Spider Woman সিনেমাটি সান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে সমালোচকরা রটেন টম্যাটোস-এ সিনেমাটিকে ৮০ রেটিং দিয়েছে। 

    সিনেমাটি প্রিমিয়ার হওয়ার পর লোপেজ উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, ‘আমি এই মুহূর্তটির জন্য সারা জীবন অপেক্ষা করেছি’।

    এছাড়া তিনি জানান, তার মা তাকে ছোটবেলায় West Side Story দেখাতেন, যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 

    সিনেমাটির অভাবনীয় সাফল্য প্রসঙ্গে লাস্যময়ী অভিনেত্রী আরও যোগ করেন, ‘এটা ছিল আমার জীবনের স্বপ্ন এবং এটি পূর্ণ করতে পেরে আমি গর্বিত’।

    সিনেমাটির এমন সাফল্য আসার পর লোপেজ জানান, নতুন বছরে তার অনেক কিছুই পরিকল্পনা করা আছে। একটি সূত্র জানায়, ‘২০২৫ সালটি তার জন্য বিশাল কিছু হতে যাচ্ছে’।

    Kiss of the Spider Woman সিনেমাতে লোপেজ ডিয়েগো লুনা এবং টনি ডোভোলানি-এর সঙ্গে অভিনয় করেছেন।

    এদিকে ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের পরেও এই অভিনেত্রী ও গায়িকা ২০২৫ সালের জন্য অনেক বেশি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • ‘নতুন লুক’-এ সবাইকে হতবাক করলেন জেনিফার

    প্রখ্যাত গায়িকা ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। শনিবার ক্লাইভ ডেভিসের প্রি-গ্র্যামি গালা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের নতুন লুক এবং সৌন্দর্য দিয়ে সবাইকে হতবাক করেছেন।

    ৫৫ বছর বয়সি লোপেজ এদিন একটি ব্রাউন কালারের লম্বা গাউন পরেছিলেন। যা তার আকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে। গাউনটির সঙ্গে একটি বিলাসবহুল ফার কোটও পরেন লাস্যময়ী এই অভিনেত্রী।

    প্রি-গ্র্যামি গালা অনুষ্ঠানে যাওয়ার আগে লোপেজ তার ইনস্টাগ্রামে ব্যাকলেস গাউন এবং হালটার কলার নেকলাইন পরা ছবি শেয়ারও করেন। একই সঙ্গে তিনি ডায়মন্ড স্টেটমেন্ট ইয়ার রিংস, টেনিস চকোয়ার এবং ম্যাচিং রিংস পরেছিলেন।

    পোশাকটি সম্পূর্ণ করতে তিনি অম্ব্রে ব্রাউন ক্লাচ হাতে ধরেছিলেন এবং একটি স্লিক, পলিশড আপডু স্পোর্ট করেছিলেন।

    ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর লোপেজ এই অনুষ্ঠানে জীবনটা নতুন করে শুরুর জন্য আত্মবিশ্বাসীভাবে অংশ নিয়েছেন।

    প্রি-গ্র্যামি গালায় তাকে অ্যালিসিয়া কিজ, জে বালভিন এবং হ্যাভি ম্যাসন জুনিয়র, দ্য রেকর্ডিং অ্যাকাডেমির সিইও-সহ বিভিন্ন শিল্পীদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছেন।

    এছাড়াও তিনি অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার ছবিতে পোজও দিয়েছেন।

    ধারণা করা হচ্ছে, এই ইভেন্টের মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ়তার প্রমাণ দিয়েছেন। তার বার্তা, লোপেজ ২০২৫ সালকে নিজের বছর হিসেবে গড়ে তুলবেন, যা তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের চ্যালেঞ্জের পর এসেছে। 

    লোপেজ বর্তমানে নতুন নেটফ্লিক্স প্রোজেক্ট ‘অফিস রোমান্স’ নিয়ে কাজ করছেন। যেখানে তার সহশিল্পী টেড ল্যাসো তারকা ব্রেট গোল্ডস্টেইন। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • বিয়ের দুদিনের মাথায় মনোবিদের কাছে ছুটেছিলেন ফারহান-শিবানী

    টানা তিন বছর প্রেম করার পর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেতা ফারহান আখতার ও গায়িকা-মডেল শিবানী দন্ডেকর। কিন্তু বিয়ের দুদিন পরেই মনোবিদের কাছে ছুটতে হয় এ তারকা দম্পতিকে। কী এমন হয়েছিল তাদের সংসারে?

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, বলিউডের ‘পাওয়ার কাপল’ ফারহান আখতার ও শিবানী দন্ডেকর। দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকার ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। কিন্তু বিয়ের দদিন পরেই মনোবিদের কাছে ছুটতে হয় এ তারকা দম্পতিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেপথ্য ঘটনা প্রকাশ্যে আনেন ফারহান ও শিবানী।

    বাগদান পর্ব সারার পর থেকেই মনোবিদের কাছে যাওয়া শুরু করেন তারা। শিবানী বলেন, বাগদান সারার ছয় মাস পর থেকেই তারা ‘কাপল্স থেরাপি’ নেওয়া শুরু করেন মনোবিদের কাছ থেকে। শিবানী বলেন, আমরা পরস্পরকে জোর করিনি। বিষয়টি বেশ আধুনিক মনে হয়েছিল। কোনো এক সোমবার আমাদের বিয়ে হয়েছিল। আর তার দুদিন পরেই মনোবিদের সঙ্গে আমরা দেখা করি।

    হাসতে হাসতে সেই ঘটনায় ফারহানপত্নী বলেন, আমাদের দেখে মনোবিদ অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন— ‘আরে তোমরা তো সদ্য বিয়ে করেছ। ২৪ ঘণ্টা আগেই তো তোমাদের বিয়ে হয়েছে।’

    শরীরচর্চা কেন্দ্রে যাওয়ার মতোই মনোবিদের কাছে যাওয়া প্রয়োজনীয় বলে মনে করেন শিবানী। পেশায় গায়িকা তথা মডেল এ বিষয়ে বলেন, বিষয়টা শরীরচর্চা কেন্দ্রে যাওয়ার মতোই। মন ভালো রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এমনও হয়েছে— মনোবিদের কাছে গিয়ে কিছুই বলিনি। সবাই চুপচাপ বসে থেকেছি পরস্পরের দিকে তাকিয়ে। আবার এমনও হয়েছে, মনোবিদের কাছে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে গেছে। কিন্তু কথা শেষ হয়নি। সব রকমের অভিজ্ঞতাই হয়েছে।

    প্রতিটি দাম্পত্যে বিভিন্ন বিষয়ে কলহ লেগেই থাকে। ব্যতিক্রমী নন ফারহান ও শিবানীও। নিজেদের মধ্যে ঝগড়া হলে কী করেন, তা-ও জানিয়েছেন শিবানী। তার কথায়— কোনো বিষয়ে কথা কাটাকাটি হলে আমরা মনোবিদের কাছে যাওয়ার অপেক্ষা করি। যদিও আমি চাই, তখনই বিষয়টাকে যেভাবে হোক নিজেরা কথা বলে মিটিয়ে নিতে। কিন্তু ফারহান বলেন, একটু অপেক্ষা করে যাও। পরের দিন মনোবিদের কাছে গিয়ে আমরা এ বিষয়ে আলোচনা করব।

    উল্লেখ্য, আগামীতে ফারহানকে দেখা যাবে ‘১২০ বাহাদুর’ ছবিতে। এ ছাড়া তিনি ‘ডন ৩’ ছবির পরিচালনা করছেন।

    বিনোদন ডেস্ক

  • পোশাকের নিচে ভিডিও করার চেষ্টা, যা বললেন শাকিরা

    পরনে সিক্যুইনের শর্ট ড্রেস। খোলা এক ঢাল কোঁকড়ানো চুল। মঞ্চে নিজের নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন শাকিরা। চেনা মেজাজে ফ্লোরিডার এক নাইটক্লাবের মঞ্চে ধরা দিলেন গায়িকা। শাকিরার গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন তার অনুরাগীরাও। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ছন্দপতন। মেজাজ হারিয়ে সটান মঞ্চ থেকে নেমে পড়লেন তিনি।

    ঠিক কী ঘটেছিল? ঘটনার ভিডিও এই মুহূর্তে নেটপাড়ায় ঘুরছে। দেখা যাচ্ছে, নিজের গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন শাকিরা। হঠাৎই মুখের অভিব্যক্তি বদলে যায় শাকিরার। গায়িকা বুঝতে পারেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাকিরার পোশাকের নিচের দিক থেকে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি দেখতে পেয়েই মেজাজ হারান শাকিরা। ইশারা করে সেই দর্শককে জানান, পোশাকের নিচের দিকে নয় মুখের ছবি তুলুন। তার পরেই রেগে গিয়ে মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। মুহূর্তে ভাইরাল এই ভিডিও।

    নেটাগরিকেরাও এ ঘটনার নিন্দায় সরব হন। কেউ লেখেন, ‘এটা সত্যিই খুব লজ্জার ঘটনা। মানবিকতা কি বিসর্জন দিয়েছে এরা?’ আর এক জনের মন্তব্য, ‘শাকিরার মতো বড় শিল্পীও নিজের গানের সঙ্গে নাচতে পারবেন না! এটাও যৌন হেনস্থা। কী ছবি তোলার চেষ্টা করছিল এই ব্যক্তি? সত্যিই পুরুষদের কিছু বলার নেই।’

    আর একজন লেখেন, এরা শাকিরার পোশাকের নিচে ভিডিও করতে চাইছে! কী জঘন্য! খুব হতাশ হলাম। শিল্পীদের তো এটুকু সম্মান প্রাপ্য। যেখানে এত বড় শিল্পীদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কী ভাবে সম্মানের আশা করবে।’

    বিনোদন ডেস্ক

  • ৩০ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় কোরীয় গায়িকা 

    জনপ্রিয় কোরীয় গায়িকা পার্ক বো রাম মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গায়িকার এজেন্সি জানুদু এন্টারটেইনমেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

    rnrn

    কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, একজন পরিচিত ব্যক্তির বাসায় আরও দুজন নারীর সঙ্গে ছিলেন বো রাম। সেখানে হঠাৎ হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টার দিকে মৃত্যু হয় এ তারকার।

    rnrn

    গায়িকা বো রামের আকস্মিক মৃত্যুর ঘটনা উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

    rnrn

    এ গায়িকা মৃত্যুর ঠিক দশ দিন আগে গত ৩ এপ্রিল ‘আই মিস ইউ’ শিরোনামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। সম্প্রতি একটি ফুল অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে তার এজেন্সি।

    rnrn

    ২০১০ সালে ‘সুপারস্টার কেটু’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বো রাম। এরপর ২০১৪ সালে ‘বিউটিফুল’ শিরোনামের গানের মাধ্যমে গায়িকা হিসেবে ডেবিউ হয় তার।

    বিনোদন ডেস্ক

  • জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

    যু্ক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ গায়িকা লিজ্জো। পেয়েছেন গ্রামি অ্যাওয়ার্ডও। এই র‌্যাপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার সাবেক তিন সহপাঠী। তাদের দাবি, লিজ্জো কাছে তারা যৌন, ধর্মীয়, জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের স্বীকার হয়েছেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ভুক্তভোগীরা গায়িকার প্রযোজনা সংস্থা বিগ গ্রিস ট্যুরিং অধিকর্তা এবং তার নৃত্যদলের প্রধান শার্লিন কুইগিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। 

    অভিযোগকারীরা হলেন— নৃত্যশিল্পী আরিয়ানা ডেভিস, নোয়েল রদ্রিগেজ, এবং ক্রিস্টাল উইলিয়ামস।

    বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ায় রয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি গায়িকা লিজ্জো।

    মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নৃত্যশিল্পীদের ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে যৌন শোতে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল।

    লিজ্জোর প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, আমস্টারডামের একটি নাইটক্লাবে একজন অভিনয়শিল্পীর স্তন স্পর্শ করার জন্য চাপ দিয়েছিলেন মিসেস ডেভিসকে।

    বিনোদন ডেস্ক