Tag: খবর

  • ‘প্রেম হচ্ছে বিশাল অনুপ্রেরণা’

    মডেল ও অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক কয়েকমাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আনেন। বিয়ের খবর প্রকাশিত হতে না হতে চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চা হতে থাকে। এর মধ্যে কেউ কেউ বলেন, নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয়। 

    rnrn

    বিয়ে প্রসঙ্গে নাসির তার অবস্থান আগে পরিষ্কার করলেও এত দিন কিছুই বলেননি চমক। 

    rnrn

    মঙ্গলবার কথা প্রসঙ্গে চমক বললেন, সবাই এত কিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না।  এটা তো আমার একান্ত ব্যক্তিগত।

    rnrn

    তিন মাস আগেও বিয়ের খবর নিজে থেকে কাউকে জানাতে চাননি চমক। যখন খবরটি ছড়িয়ে পড়ে, তখন স্বামীকে নিয়ে কথা বলেন চমক। 

    rnrn

    তখন তিনি বলেছিলেন, মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীতও খুব একটা মধুর নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে, যেখানে সে আমাকে রানির মতো রেখেছে। আমি সুখী। এ মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না। আবার এই সুখ কত দিন টিকবে তাও জানি না।

    rnrn

    চমক বললেন, আমরা একসঙ্গে আছি। আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি, তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু। এটা ঠিক, আমার একটা সিরিয়াস প্রেম ছিল। এরপর আরও দুই–তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি।

    rnrn

    চমকের অভিনয়জীবন চার বছর হতে চলেছে। নাটক, বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্রও বানিয়েছেন। প্রেমকে কাজের অনুপ্রেরণা হিসেবে মনে করেন চমক। 

    rnrn

    তিনি বললেন, আমরা শিল্পী, জীবনে দুই–তিনটা প্রেম থাকবে না, এটা হতেই পারে না। প্রেম হচ্ছে বিশাল অনুপ্রেরণা। প্রেম থেকে আমরা শিখি, প্রেমে কষ্ট পেলে সেখান থেকেও শিখি, আরও আসে অনুপ্রেরণা। আমার যদি কাউকে ভালো লাগে, তিনি যদি ক্রিমিনালও হন, তার খারাপ দিকটা ঠিক করে প্রেমের সম্পর্কে থাকতে পেরে ভালো লাগে।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • নিপুণ অভিনীত খালেদা জিয়ার বায়োপিক মুক্তির খবর মিথ্যা: হেলাল খান

    এক দশক আগে ২০১৩ সালে ‘আপসহীন’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক হিসেবে এটি তৈরি হচ্ছিল; কিন্তু কয়েক দিন শুটিংয়ের পর ছবিটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

    rnrn

    কয়েক দিন আগে শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎ প্রকাশ্যে আসে খালেদা জিয়ার সেই বায়োপিক মুক্তির খবর। এতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে ছিলেন হেলাল খান।

    rnrn

    শনিবার সন্ধ্যায় ছবিটির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী ও প্রযোজক হেলাল খান জানালেন, খালেদা জিয়ার বায়োপিক মুক্তির খবরটি একেবারেই ভিত্তিহীন।

    rnrn

    হেলাল খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’ ছবির মুক্তির খবরটি কয়েকটি অনলাইন, ইউটিউবে প্রকাশিত হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক। এমনকি এই ছবির শুটিংই তো শেষ হয়নি।

    rnrn

    তিনি জানালেন, শুটিংয়ের সময়ের কথা খুব একটা মনেও নেই। তবে যত দূর মনে পড়ে, ওই সময় এফডিসিতে ৫-৭ দিন আমরা শুটিং করেছিলাম। তারপর পুরো কাজটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে শুনলাম ‘আপসহীন’ মুক্তি পাচ্ছে! আচমকা এমন খবরে আমি তো অবাক, একই সঙ্গে বিব্রতও হয়েছি।

    rnrn

    ‘আপসহীন’ প্রসঙ্গে হেলাল খান বলেন, বায়োপিক নির্মাণ নিয়ে ২০১৩ সালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার ভাই ও আমি পরিকল্পনা করেছিলাম। তখন কিছু শুটিংও করা হয়েছিল। ওই সময় রাজনৈতিক মামলায় আমি গ্রেফতার হই। ফলে বায়োপিক নির্মাণ বন্ধ হয়ে যায়, এরপর আর কখনো শুটিং হয়নি। 

    rnrn

    তিনি বলেন, এরই মধ্যে কয়েকটি গণমাধ্যমে এসেছে- ‘আপসহীন’ বায়োপিকটি নির্মিত হয়েছে। যদি এমনটাই হতো, তাহলে তো ওই সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে নিবন্ধন করা হতো, যা কখনই করা হয়নি। 

    rnrn

    ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার মারা যান।

    rnrn

    অভিনেতা বলেন, এসব পটপরিবর্তনের কারণে আর কখনো বায়েপিক নির্মাণের বিষয়ে আমি চিন্তাভাবনা করিনি। কাজেই বায়োপিক মুক্তির বিষয়টি মিথ্যা, গুজব, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত।

    rnrn

    এ বিষয়ে শনিবার সন্ধ্যায় গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার বলেন, ২০১৩ সালে শুনেছিলাম ‘আপসহীন’ নামে একটি বায়োপিক হচ্ছে, যা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী নিয়ে।

    rnrn

    সরফরাজ বলেন, মুক্তি নিয়ে যে কথা হচ্ছে, এ ব্যাপারেও আমার কারও সঙ্গেই কোনো কথা হয়নি। এ সিনেমা মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনাও আমাদের নেই, আমার বক্তব্য অন্যায়ভাবে উদ্ধৃত করা হয়েছে। এই ছবির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার খবর শুনেই কাঁদতে শুরু করি: আলিয়া

    বিয়ের বছর না ঘুরতেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালের শেষ দিকে রণবীর কাপুর ও তার সংসারে এসেছিল এক কন্যা সন্তান। 

    rnrn

    ২০২২ সালের এপ্রিলে রণবীর কপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। মুম্বাইয়ে খুব কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানে বিয়ে করেছিলেন এই জুটি। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। 

    rnrn

    সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের গর্ভকালীন সময়ের এমন অভিজ্ঞতার কথা  জানিয়েছেন এই নায়িকা। 

    rnrn

    আলিয়া জানান, প্রথমবার তিনি গর্ভাবস্থার কথা জানতে পেরে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি সেটে ছিলাম, কাঁদতে শুরু করলাম। যাকে বলে আনন্দের কান্না।’

    rnrn

    আলিয়াকে যখন মেয়ে রাহাকে প্রথমবার দেখার প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন অভিনেত্রী বলেছেন, ‘এটা তার জীবনে ম্যাজিকের মতো ছিল।’ 

    rnrn

    অভিনেত্রী আরও বলেছেন, মা হওয়ার পর থেকে তার সকালের রুটিন বদলে গেছে। তিনি বলেন, ‘আসলে এখন রাহা এসে আমাদের ডেকে তোলে। প্রথম প্রতিক্রিয়াই হল তার মুখের দিকে তাকিয় তাকে গলা জড়িয়ে ধরতে হয়। সে সত্যিই হেঁটে ঘরে এসে আমাদের জাগিয়ে তোলে।’

    rnrn

    গত ক্রিসমাসে রণবীর এবং আলিয়া আনুষ্ঠানিকভাবে রাহাকে মিডিয়া এবং বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে একঝলক দেখে সকলে মুগ্ধ হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • জায়েদ খানের বিয়ের খবরে কান্নায় ভেঙে পড়লেন মেয়েরা!

    সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন জায়েদ খান। যেটির শুট করা হয়েছে কক্সবাজারের আন্তর্জাতিক মানের একটি হোটেলে। এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। 

    বিজ্ঞাপনে গল্পটা এমন— বিয়ে করেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় যাবেন হানিমুনে? বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খানও বউকে নিয়ে ছুটলেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইটে। 

    ব্যস! এটি কেন্দ্র করেই বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হলো— বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান, যা দেখেই নাকি ঘুম উড়েছে জায়েদ খানের নারী ভক্তদের। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন অভিনেতাকে। 

    আরও পড়ুন: 

    নিজের এই মধুর বিড়ম্বনার খবর জানিয়েছেন জায়েদ খান নিজেই। তার ভাষায়— বিজ্ঞাপনের এই খবর প্রকাশের পর থেকেই মেয়েরা কান্নাকাটি শুরু করেছে। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে।

    জায়েদ খান বলেন, আজকে এই বিজ্ঞাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে মেয়েদের মেসেজে। আরে বাবা, তোমরা তো পুরো খবরটা পড়বে! শুধু শিরোনাম পড়েই এই কান্নাকাটি।

    এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী । 

    বিনোদন ডেস্ক

  • ছেলের জন্মের খবর দিয়েই প্রকাশ্যে আনুশকার স্বামী

    ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড সুন্দরী আনুশকা শর্মা দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ঢাকঢোল পিটিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা।  মঙ্গলবার ছেলের জন্মের ঘোষণা দিয়েছেন এই দম্পতি। 
    এদিকে বিরাট কোহলির ছেলে অকায়ের জন্ম লন্ডনে হওয়ায়, তা নিয়ে অনেক জল্পনা। কেন দেশ ছেড়ে তারা গেলেন সেখানে, তা নিয়েও উঠছে প্রশ্ন। 

    আরও পড়ুন: 

    বিরাট কোহলিকে দেখা গিয়েছে লন্ডনে। ভারতীয় অধিনায়ককে দেখে ভক্ত এবং মিডিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। মেয়ে ভামিকার পথ অনুসরণ করেই, ছেলের ছবি সবাইকে দেখাননি এখনো। তবে নাম জানিয়েছেন সদ্যোজাতের। অকায়ের আগমনে শুধু কোহলি আর শর্মা পরিবারে নয়, খুশির ছোঁয়া গোটা দেশের মানুষের মনে।

    অনলাইনে ভাইরাল এই ছবি দাবি করেছে যে, বিরাটকে লন্ডনের আশপাশে একাকী দেখা গিয়েছে। তারকার গায়ে ছিল শীতের জ্যাকেট, ট্র্যাক প্যান্ট এবং মাথায় একটি টুপি।
    যদিও ছেলের জন্মের জন্য ভারত ছেড়ে কেন লন্ডনকে বেছে নিয়েছেন বিরাট তা নিয়ে প্রশ্নের শেষ নেই। 

    শুধু তাই নয়, প্রথম থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা গোপন রাখা হয়েছে। প্রথমবারের মতো প্রেগন্যান্সি নিয়ে কোনো পোস্ট আসেনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ইঙ্গিত দেয় যে, দম্পতি তাদের দ্বিতীয় সন্তানকে যুক্তরাজ্যে স্বাগত জানানোর পরিকল্পনা করেছিলেন, তবে এটি চিকিত্সার কারণে হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।
     

    বিনোদন ডেস্ক

  • বন্ধুকে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী অর্ষা

    দীর্ঘদিনের প্রেমিক ও উদীয়মান অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গত দুই থেকে তিন মাস আগে পারিবারিক আয়োজনে বিয়ে সেরেছেন তারা।

    rnrn

    বিয়ের খবর জানিয়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, অর্ষার বর শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ছবির ক্যাপশনে অর্ষা লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।

    rnrn

    বিয়ের বিষয়ে অর্ষা বলেন, গত ৬/৭ মাস ধরেই আমাদের বিয়ের বিষয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু। আমাদের বোঝাপোড়াটা ভালো, দুই পরিবারেও কথাবার্তা চলছিল। এর মধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে আইসিইউ থেকে ফেরেন। এরপর তিনি উঠেপড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে। ছোট পরিসরে আমাদের বিয়েটা হলো।

    rnrn

    এই জুটি জানান, দ্রুতই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে শোবিজ অঙ্গনের তারকারা আমন্ত্রিত থাকবেন।

    rnrn

    ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু নাজিয়া হক অর্ষার। এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। এই অভিনেত্রীর অভিনীত আলোচিত একটি ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’। সর্বশেষ তাকে দেখা গেছে ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রে।

    rnrn

    এদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। এরপর ‘গেরিলা’, ‘আলফা’, ‘গাড়িওয়ালা’ বেশ কিছু প্রশংসনীয় ছবিতে দেখা গেছে তাকে। আর অর্ষা ও ইমরান একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সাহস’ চলচ্চিত্রে। তবে ‘মহানগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা।

    অনলাইন ডেস্ক

  • সম্পর্ক নিয়ে একাধিকবার বিতর্কে তানজিন তিশা

    ‘বলতে বলতে চলতে চলতে’ গানের মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন তানজিন তিশা। ইমরান মাহমুদুলের মিউজিক ভিডিওতে গায়কের নায়িকা হন তিশা। দুজন প্রেমের সম্পর্কে জড়ান, এমন খবর শোনা যায়। তবে সেই সম্পর্কের গুঞ্জন বেশি দূর এগোয়নি।

    আলোচনায় এলেন ইমরানের সংগীতগুরু হাবিব ওয়াহিদ। তার সঙ্গে সম্পর্কে জড়ান তানজিন তিশা। তিশাকে নিয়ে অভিযোগ করেন হাবিবের স্ত্রীও। একটা সময় সেই সম্পর্ক থেকেও বের হয়ে আসেন তিশা। এ বিচ্ছেদের পর দেশের একটি সংবাদমাধ্যমে হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। যেখানে সম্পর্ক ভাঙার জন্য এই গায়ককেই দোষ দেন তিনি।

    এরপর জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে প্রেমের খবর ছড়ায় তিশার। বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যায়। হঠাৎ করেই জাবিনের সঙ্গেও আর দেখা মেলে না এই তারকার।

    চলতি বছরেই পরপর দুইটি কাণ্ডে আবারো সংবাদের শিরোনাম হন তিশা। চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তানজিন তিশা ও রাজের উদ্দেশে আরেক অভিনেত্রী সুনেরাহকে আপত্তিকর কিছু বলতে শোনা যায়। যে ঘটনায় বেশ বিতর্কের মুখে পড়েন তারা। 

    ছোটপর্দার এই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারের এখনো এক যুগ পূর্ণ হয়নি। এর মধ্যেই নানা কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে প্রেম সংক্রান্ত খবর একাধিকবার বিতর্কের মুখে ফেলেছে তাকে। চলতি সপ্তাহে ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারো আলোচনায় তিনি। 

    বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যদিও হাসপাতাল থেকে ফিরে তিশা সেই ঘটনা মিথ্যা দাবি করেন। তবুও তাকে ঘিরে আলোচনা বন্ধ করতে পারেননি। কারণ ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় এর আগেও এমন বিতর্কের সৃষ্টি করেছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘বিচ্ছেদ’ নিয়ে প্রকাশিত খবরে পাত্তা দেন না মিথিলা

    সম্প্রতি চাউর হয় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এতদিন মিথিলার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

    rnrn

    গত মঙ্গলবার দেশের একটি জনপ্রিয় দৈনিককে মিথিলা বলেন, একটা মিথ্যা জিনিস মানুষ কিভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।

    rnrn

    মিথিলা আরও বলেন, পশ্চিমবঙ্গের একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল। সেখানে কারো নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে। এরপর যার যার মতো করে ছড়িয়েছে। কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। সেখানে তারকারা এসব গসিপ নিয়ে মাথা ঘামায় না। কারণ কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা সবাই জানে, বোঝে।

    rnrn

    সংসার জীবনে এ ধরনের গুজব নিয়ে অভিনেত্রী বলেন, বিরক্ত লাগার কী আছে, এসব মিথ্যা খবর আমি পাত্তাই দিই না, মাথা ঘামাই না। আমার সংসার-পরিবার, চাকরি, অভিনয়-এসব নিয়েই আমার দিনরাত্রি।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-প্রিয়াংকার পরকীয়ার খবর ছড়িয়েছিলেন যে অভিনেত্রী

    নিজের কর্মজীবন ও পরিবার নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন শাহরুখ খান। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। তবু বিতর্ক তার পিছু ছাড়েনি। 

    rnrn

    প্রিয়াংকা চোপড়া জোনাসের সঙ্গে অভিনেতার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বলিউডে যে চর্চা শুরু হয়েছিল, তা সহজে থামেনি।

    rnrn

    ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রিয়াংকাকে। ছবির প্রচারে হোক বা বলিউডের অন্যান্য অনুষ্ঠানে— দুই তারকাকে অধিকাংশ সময় একসঙ্গে দেখা যেত। তাদের গভীর বন্ধুত্বের ছিটেফোঁটা ধরা পড়ত পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সেও। কিন্তু তাদের পরকীয়া সম্পর্কের কথা রটিয়েছিলেন বলিউডেরই এক অভিনেত্রী।

    rnrn

    শাহরুখ ও গৌরীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বলিউড অভিনেত্রী নীলম কোঠারি। গৌরীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলম। প্রিয়াংকার দাবি— নীলমই নাকি তার সঙ্গে শাহরুখের পরকীয়া সম্পর্কের ভুয়া খবর ছড়িয়েছিলেন।

    rnrn

    বলিউড সূত্রের খবর, শাহরুখের সঙ্গে প্রিয়াংকার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সে কথাই নাকি অভিনেত্রী তার কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে ভালো যোগসূত্র ছিল নীলমের। এ কান-ও কান ঘুরে প্রিয়াংকার সঙ্গে শাহরুখের বিশেষ বন্ধুত্বের কথা নাকি নীলমের কানে আসে।

    rnrn

    কানাঘুষা শোনা যায় যে, টরন্টোয় গিয়ে নাকি মধ্যরাতে শাহরুখ ও প্রিয়াংকা গোপনে বিয়ে করেছিলেন। নীলমই নাকি শাহরুখ ও প্রিয়াংকার পরকীয়ার কথা গৌরীকে জানিয়েছিলেন। তার পরেই শাহরুখ ও গৌরীর মধ্যে অশান্তি শুরু হয়।

    rnrn

    ২০১২ সালে করণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে বলিউডের সব নক্ষত্র উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শাহরুখ, গৌরী, প্রিয়াংকাও। সেই অনুষ্ঠানে প্রিয়াংকার আগে সস্ত্রীক শাহরুখ পৌঁছেছিলেন।

    rnrn

    অনুষ্ঠানে প্রিয়াংকা পৌঁছতেই শাহরুখ অভিনেত্রীকে আপ্যায়ন করতে চলে যান। প্রিয়াংকার হাত ধরে তার গালে সৌজন্যের খাতিরে চুমু এঁকে দেন শাহরুখ। পুরো ঘটনাটি গৌরীর নজরে পড়ে।

    rnrn

    অনুষ্ঠানে শাহরুখের আচরণ দেখে গৌরী ক্ষুব্ধ হয়ে যান। সূত্রের খবর— তার পরেই নাকি শাহরুখের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন গৌরী। গৌরী বলিউডের প্রযোজক ও পরিচালকদের নির্দেশ দিয়েছিলেন যে, প্রিয়াংকাকে যেন কোনো কাজ দেওয়া না হয়।

    rnrn

    কানাঘুষা শোনা যায় যে, শাহরুখকেও নাকি প্রিয়াংকার সঙ্গে কাজ করতে মানা করেছিলেন গৌরী। তার পর আর দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

    rnrn

    ২০১২ সালেই নীলমের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রিয়াংকা। দাবি করেন শাহরুখের সঙ্গে তার পরকীয়ার ভুয়া খবর রটিয়েছেন তিনি। নীলম যদিও প্রিয়াংকার দাবি অস্বীকার করেন।

    rnrn

    নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে নীলম লেখেন, ‘মিথ্যা কথা রটানোর যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা জানার পর আমার কী করা উচিত বুঝতে পারছি না।’

    rnrn

    rn 

    যুগান্তর ডেস্ক

  • মুসলিম হওয়ার খবর জানিয়ে অভিনেতা বললেন, দিনে ৫ বার নামাজ বড় শান্তির

    ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পান ভারতীয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা। অনেক দিন ধরেই আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। 

    rnrn

    ভিভিয়ান ও তার সাবেক স্ত্রী ওয়াহ্বিজ দোরাবজির সম্পর্ক একসময় ছিল চর্চার কেন্দ্রে। হঠাৎ করেই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্বিজ। সম্প্রতি ভিভিয়ান খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। লুকিয়ে বিয়ে শুধু নয়, দুই মাসের কন্যাসন্তানও রয়েছে তাদের। 

    rnrn

    এবার এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানালেন, ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। 

    rnrn

    বম্বে টাইমসকে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

    rnrn

    সম্প্রতি রমজানের শুরুতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদের সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন, যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সব দোষ মাফ করুন। আমিন।’
    rn 

    যুগান্তর ডেস্ক