Tag: কাজল

  • কীভাবে এখনো উজ্জ্বল রূপ ও লাবণ্য ধরে রেখেছেন কাজল

    ৫২ বছর বয়সেও সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থিতি ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী কাজল। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েংগে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে এখন আগের মতো নিয়মিত বড় পর্দায় না থাকলেও, বেছে বেছে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী।

    দুই সন্তানের মা হওয়ার পাশাপাশি পরিবার, ব্যক্তিগত জীবন ও অভিনয়—সবকিছু সামলে কাজলকে এখনো দেখা যায় আত্মবিশ্বাসী ও উজ্জ্বল রূপে। বয়স বাড়লেও তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যের আকর্ষণ কমেনি; বরং অনেকের মতে, সময়ের সঙ্গে তার উপস্থিতিতে এসেছে আরও পরিণত এক সৌন্দর্য।

    নিজের সৌন্দর্য ও সুস্থতার রহস্য নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন কাজল। তার বক্তব্য থেকে জানা যায়, তারুণ্য ধরে রাখতে দামি প্রসাধনীর ওপর নির্ভর না করে তিনি গুরুত্ব দেন নিয়মিত পরিচর্যা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের ওপর।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কাজলের মতে, ত্বকের যত্নে জটিল কোনো রুটিনের প্রয়োজন নেই। ত্বক পরিষ্কার রাখা এবং আর্দ্রতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তিনি নিয়মিত মুখ পরিষ্কার করেন এবং মেকআপ ব্যবহার করার পর তা ভালোভাবে তুলে ফেলেন।

    ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করা এবং ময়েশ্চারাইজার ব্যবহার করা তার দৈনন্দিন অভ্যাসের অংশ। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে উপযুক্ত প্রসাধনী ব্যবহার করেন তিনি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাকেও সুস্থ ত্বকের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই অভিনেত্রী।

    শুধু বাইরের যত্ন নয়, শরীরের ভেতরের সুস্থতার দিকেও নজর দেন কাজল। তার খাদ্যাভ্যাসেও রয়েছে সচেতনতা। তিনি চেষ্টা করেন পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার খেতে এবং শরীরের প্রয়োজন অনুযায়ী নিজের ডায়েট ঠিক রাখতে।

    বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও উজ্জ্বল থাকার জন্য কোনো নির্দিষ্ট জাদুকরী পদ্ধতি নেই। বরং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস, সুষম খাবার, পর্যাপ্ত পানি ও শরীরের প্রয়োজন অনুযায়ী জীবনযাপনই দীর্ঘমেয়াদে ফিটনেস ও সতেজতা ধরে রাখতে সহায়তা করে।

    বিনোদন ডেস্ক

  • ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মুখে কিয়ারা, যা বললেন কাজল

    ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে আইটেম গান ‘তবাহি’ প্রকাশ্যে এসেছে। গানে যশ এবং কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তবে সমালোচনার বড় অংশই এসেছে নায়িকাকে ঘিরে। কেন একজন বিবাহিতা নারী হয়ে এত সাহসি দৃশ্য- এমন প্রশ্ন উঠেছে। এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ। 

    এবিষয়ে এবার মুখ খুললেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। জানালেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করা বা না করা প্রত্যেকের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

    তিনি জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত। নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা।

    ২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কাজলের। ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু হলেও সফলতা নামের সোনার হরিণের দেখা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। কয়েক বছর পরই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ঝুলিতে জমা হয় ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একের পর এক জনপ্রিয় সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • ওর নারী পছন্দের ক্ষমতাও দারুণ, আমির প্রসঙ্গে কাজল

    বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্য লেখক। বলিউডে নিখুঁত কাজের প্রতি তার একাগ্রতার জন্য তাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও ডাকা হয়। তিন দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসাসফল ও সামাজিক সচেতনতামূলক সিনেমায় অভিনয় করেছেন। 

    অন্যদিকে পারিবারিক জীবনে রোমাঞ্চকর অভিনেতা। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে। এখন নতুন করে চলছে প্রেম। এর আগে মিস্টার পারফেকশনিস্ট ৬০ বছরের জন্মদিনে নিজেই ঘোষণা করেছিলেন বান্ধবীর কথা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করবেন তিনি। 

    সম্প্রতি প্রায় ২৫ বছর পূর্ণ হয়েছে ‘লগান’ সিনেমা মুক্তি পাওয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর, আমির খানসহ অন্যান্য কলাকুশলী। এদিন অনুষ্ঠানে বলিউডের অনেক তারকাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী কারিনা কাপুর খান, কাজল, জুহি চাওলার মতো তারকারা। সেই অনুষ্ঠানে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই এসেছিলেন আমির খান।

    ডিভোর্স হলেও সাবেক স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ভালো আমির খানের। পরিচালক কিরণ রাও ও রিনা দত্তও এসেছিলেন সেই অনুষ্ঠানে। এ সময় উপস্থিত ছিলেন আমির খানের দীর্ঘদিনের বন্ধু কাজলও। মঞ্চে উঠে কাজল বলেন, আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়— তার প্রযোজনা সংস্থা প্রমাণ করেছে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে ওর রুচি অসাধারণ। নারীদের পছন্দের ক্ষেত্রেও ওর রুচি ভালো।

    এ কথা শুনে মিস্টার পারফেকশনিস্ট হেসে ফেলেন। সবাই হাততালিও দেন। আমির খানের বিয়ে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরাও। সবাই মুখিয়ে আছেন  গৌরীর সঙ্গে আমির খানের নতুন জীবন শুরুর মুহূর্তের সাক্ষী থাকতে।

    বিনোদন ডেস্ক

  • ‘দৃশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি বাদ দিতে পারিনি’

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মানেই একরাশ সজীবতা আর সুপারহিট সব ব্লকবাস্টার সিনেমা। ‘সিমরান’ হোক কিংবা ‘অঞ্জলি’ দশকের পর দশক ধরে পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের উন্মাদনা। দীর্ঘ ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার মতো কালজয়ী সিনেমা উপহার দিলেও একটি বিষয়ে অভিনেত্রী ছিলেন আপসহীন। তা হলো— পর্দায় চুম্বন দৃশ্য।

    ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোঁকা’ সিরিজ একটি কোর্টরুম ড্রামা, যেখানে স্বামীর স্ক্যান্ডালের পর একজন নারীর পুনরায় আইনি পেশায় ফিরে আসার সংগ্রাম ফুটে উঠেছে। এ সিরিজটিতে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেন টালিউডের আরেক জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। 

    এর দ্বিতীয় সিজনটি ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে মুক্তি পেয়েছে। তবে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতেই সেই দীর্ঘদিনের নিয়মের ব্যত্যয় ঘটে। ‘দ্য ট্রায়াল’ সিরিজে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে তার চুম্বন দৃশ্য শোরগোল ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন— ক্যারিয়ারের এত বছর পর কেন নিজের নীতি ভাঙলেন এ অভিনেত্রী? সম্প্রতি এক পডকাস্টে কাজল বলেছেন, সত্যি বলতে—  এটা চরিত্রের দাবিতেই করা। সিরিজে আমার অভিনীত ‘নয়নিকা সেনগুপ্ত’ যা হতে চায়, যা ভাবে কিংবা যা পায় না, সেই লড়াইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল ওই মুহূর্তটি। তিনি বলেন, এটা কেবল একটি চুমুর দৃশ্য ছিল না; বরং সে কাকে বিশ্বাস করত আর কাকে বিশ্বাস করতে পারত না— এটি ছিল তার প্রতিফলন।’

    চিত্রনাট্যের দাবি উল্লেখ করে অভিনেত্রী বলেন, দৃশ্যটি চিত্রনাট্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, আমি বাদ দিতে পারিনি। ওটা বাদ দিলে চরিত্রটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অপূর্ণ থেকে যেত।

    কাজল বলেন, আমার একটু অস্বস্তি হচ্ছিল। সেটে দাঁড়ানোর আগ পর্যন্ত ধারণাটা আমার কাছে অদ্ভুত লাগছিল। নিশ্চিত ছিলাম না যে, আদৌ কাজটা করতে পারব কিনা, নাকি ‘কাট’ বলে বেরিয়ে আসব। তবে শেষ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে যায়। এটি ছিল সম্পূর্ণ একটি পেশাগত সিদ্ধান্ত বলে জানান এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • অস্কারের তালিকায় ‘ডিডিএলজে’, কাজলের প্রতিক্রিয়ায় নতুন করে আলোচনায়

    ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় প্রেমের ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। সম্প্রতি দ্য একাডেমি অফ মোশান পিকচারস আর্টস অ্যান্ড সাইন্সেস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণভিত্তিক প্রিয় রোমান্টিক চলচ্চিত্রের তালিকায় ছবিটির নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেছে।

    পোস্টটিতে ‘ইউ মি অ্যান্ড টাসকানি’, ‘দ্য হলিডে’, ‘ইট প্রে লাভ’-এর মতো ছবির পাশাপাশি ডিডিএলজে’র দৃশ্যও তুলে ধরা হয়।  ক্যাপশনে প্রশ্ন রাখা হয়—‘ভ্রমণকে ঘিরে আপনার প্রিয় রোমান্টিক সিনেমা কোনটি? 

    এ পোস্ট নজরে আসতেই ছবিটির অভিনেত্রী কাজল সেটি শেয়ার করে লেখেন, ‘আমি ডিডিএলজেকেই ভোট দিচ্ছি’। 

    সংক্ষিপ্ত এ প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

    ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেন আদিত্য চোপড়া, যা ছিল তার প্রথম পরিচালিত চলচ্চিত্র। প্রযোজনা করেন তার বাবা ইয়াশ চোপড়া। ছবিতে শাহরুখ খান ও কাজলের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে।  মুক্তির পর এটি ব্যাপক সাফল্যও পায়।

    গত বছর ছবিটির মুক্তির ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে লন্ডনের লেস্টার স্কয়ারে রাজ-সিমরানের ভঙ্গিতে একটি ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচন করেন শাহরুখ ও কাজল, যা কোনো ভারতীয় সিনেমার জন্য প্রথম।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ডিডিএলজে’ বিশ্বে দীর্ঘতম সময় ধরে চলমান চলচ্চিত্রগুলোর একটি। মুম্বাইয়ের মারাঠা মন্দিরে এখনো নিয়মিতভাবে এটি প্রদর্শিত হচ্ছে। ছবিটির কাহিনিতে ইউরোপ ভ্রমণে গিয়ে প্রেমে পড়া দুই প্রবাসী ভারতীয় তরুণ-তরুণী রাজ ও সিমরানের গল্প তুলে ধরা হয়েছে, যা পরবর্তীতে পরিবার ও সংস্কৃতির টানাপোড়েনের মধ্য দিয়ে এগোয়।

    বিশ্লেষকদের মতে, ‘ডিডিএলজে’ শুধু একটি চলচ্চিত্র নয় বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য—যার প্রভাব পরবর্তী প্রায় সব রোমান্টিক সিনেমায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • ২৭ বছরের পথচলায় কাজল চাইলেন মেডেল ও ট্রফি

    বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। এ তারকা জুটির মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছিল বিবাহবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তারা বিয়ে করেছিলেন। বিশেষ দিনে তাদের একটি আদুরে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ২৭ বছরের বিবাহিত জীবন নিয়ে কাজল মজার ক্যাপশন লিখেছেন—‘এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে, আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!’

    ২৭ বছরের দাম্পত্য পথচলাকে এমন মজার ছলে স্বীকৃতি দিয়েছেন কাজল। কথার সেই ‘মেডেল আর ট্রফি’—হয়তো প্রতীকী; কিন্তু ভক্তদের চোখে এ জুটির অর্জন তার চেয়েও অনেক বড়।

    ১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার সেটে প্রথম দেখা হওয়ার পর, তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে নাইসা ও যুগ নামে দুই সন্তান এসেছে। ২৭ বছরের দাম্পত্যে মতভেদ, ব্যস্ততা, সাফল্য ও চ্যালেঞ্জ—সবই ছিল। তবু তাদের রসিকতা, পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্বই যেন সম্পর্কটিকে টিকিয়ে রেখেছে সময়ের পরিক্রমায়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা অজয় দেবগন ও কাজলের। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, প্রেম এবং শেষে পরিণয়। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঘর বাঁধেন তারা। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন এ তারকা দম্পতি।

    ক্যারিয়ারের দিক থেকেও দুজনই ব্যস্ত। অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমায়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। এ সিনেমায়  আরও রয়েছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরিসহ আরও অনেকে।

    অন্যদিকে কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘সারজমিন’ সিনেমায়। এর আগে ‘মা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

    এদিকে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেছে, সবুজাভ পটভূমির সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুজন। অজয় দেবগন গাঢ় কালো স্যুট, সাদা শার্ট ও চশমায় চিরচেনা সংযত লুকে; আর কাজল গাঢ় মেরুন শাড়িতে, গলায় চোকার হার ও পরিপাটি পনিটেইল চুলে অনায়াসে উজ্জ্বল। একে অন্যের দিকে তাকিয়ে তাদের উষ্ণ হাসি যেন ২৭ বছরের বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ, যা বললেন বাদশা

    বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা। সম্প্রতি সঞ্চালিকা হিসাবে অভিনেত্রী টুইঙ্কেলের সঙ্গে যৌথভাবে নতুন যাত্রা শুরু করেছেন অভিনেত্রী। টুইঙ্কেলও শাহরুখের প্রিয়। 

    দুই নায়িকার অনুষ্ঠান— ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। যেখানে বলিউডের অনেক অভিনেতা-পরিচালককে দেখা গেছে অতিথি হিসাবে। কিন্তু সেখানে দেখা যায়নি বলি বাদশাহ শাহরুখ খানকে? কেন নেই বাদশাহ? জানালেন কিং খান।

    ভক্ত-অনুরাগী থেকে সিনেমাপ্রেমী দর্শকদের একাংশের প্রশ্ন— ভালো বন্ধুত্ব হওয়ার পরও কেন অতিথি তালিকায় বাদশাহকে দেখা যায় না? সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়। 

    তাকে প্রশ্ন করা হয়েছিল— কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে কেন তাকে এখনো দেখা গেল না? একদিকে সিনেমার শুটিংয়ের ব্যস্ততা, সেই সঙ্গে কাঁধের ক্ষত— সব মিলিয়ে সময় বার করতে পারেননি বলে জানিয়েছেন কিং খান।

    শাহরুখ বলেন, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু কাজলকে জানিয়েছি কেন যেতে পারছি না। একদিকে শুটিং চলছে। অন্যদিকে আমার কাঁধের চোট। তাই যাওয়া সম্ভব হয়নি। যদি যেতাম, খালি ওই খাওয়াদাওয়ার জায়গাটা এড়িয়ে যেতাম। 

    তিনি বলেন, তবে যেহেতু যেতে পারছি না, তাই ওই অনুষ্ঠানের একটা পর্বও মিস করিনি। সব ক’টা দেখেছি। অভিনেতা আপাতত ব্যস্ত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। প্রথম ঝলকেই নায়কের লুক মন জয় করে নিয়েছে দর্শকদের। এখন সিনেমাটি দেখার অপেক্ষায় দর্শকরা।

    বিনোদন ডেস্ক

  • সন্তানদের ঝগড়ায় গর্ববোধ করেন কাজল, জানালেন নেপথ্যে কারণ

    বলিউড অভিনেত্রী কাজল ও অজয় দেবগন দম্পতির মেয়েকে এমনিতেই সারাক্ষণ কোনো না কোনো কারণে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়। যদিও অভিনেতা অজয় দেবগন বলেন, তার চোখে নিসা ও যুগ দেবগন এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।

    অন্যদিকে কাজলের দাবি— তার দুই সন্তানের সঙ্গে কথা কাটাকাটি হলে দুঃখ পাওয়ার বদলে তিনি গর্ববোধ করেন। সম্প্রতি একটি মারাঠি সিনেমা ‘উত্তর’-এর প্রচার অনুষ্ঠানে এমন কথাই বলেন এ তারকা দম্পতি। তাদের সঙ্গী ছিলেন কাজলের মা তনুজা। 

    প্রচার অনুষ্ঠানে বাবা–মায়ের সঙ্গে ছেলেমেয়েদের মুখে মুখে তর্ক করার প্রসঙ্গ ওঠে। সেখানেই নিজের মতপ্রকাশ করেন কাজল। তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে সব বিষয়ে ছেলেমেয়েদের মনের মিল হবে, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। বরং মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

    কাজল বলেন, আমি মনে করি মতের মিল হচ্ছে না— মানে, আমি এমন একজন মানুষকে বড় করে তুলছি, যে প্রশ্ন করতে পারে। লোকের কথা মেনে নেওয়া নয়, বরং প্রশ্ন করতে শিখতে হয়। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়। অভিনেত্রী বলেন, তিনি তার মায়ের সঙ্গে তেমন কিছু করেননি। যদিও অভিনেত্রীর মা পাল্টা জবাব দেন, প্রতিমুহূর্তেই কাজল আমার কথার বিরোধিতা করেন।

    বিনোদন ডেস্ক

  • বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

    বলিউড অভিনেত্রী কাজল এবার বৈবাহিক সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। বিয়ের সম্পর্কেরও এক্সপায়ার ডেট থাকা জরুরি বলে মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েন।

    অভিনেত্রী কাজলের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি স্বামী অজয় দেবগনের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্যজীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে?

    সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কেল খান্না প্রশ্ন রাখেন বৈবাহিক সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি ‘রিনিউয়াল’ বা নবায়নের সুযোগ থাকা জরুরি? এমন প্রশ্নের উত্তরে অতিথি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী কৃতি শ্যানন এবং স্বয়ং টুইঙ্কেল খান্না দ্বিমত পোষণ করলেও, অভিনেত্রী কাজল একমত হতে পারেননি।

    তিনি বলেন, অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত। তবে একধাপ এগিয়ে অভিনেত্রী বলেন, দাম্পত্যে একটি এক্সপায়ার ডেট থাকা আরও বেশি জরুরি।

    সময় মজা করে টুইঙ্কেল খান্না বলেন, বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়তখন কাজল পাল্টা যুক্তি দিয়ে বলেন, আমার সেটাই মনে হয়সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকাটা জরুরি। তবে দাম্পত্যের এক্সপায়ার ডেট থাকলে দুজনের কাউকেই কখনো ভুগতে হবে না বলে জানান কাজল।

    বিনোদন ডেস্ক

  • বন্ধুকে নিয়ে বোর্ডিং স্কুল থেকে পালিয়ে গিয়েছিলেন কাজল

    বলিউড অভিনেত্রী কাজল মাত্র ১১ বছর বয়সে এক বন্ধুর সঙ্গে বোর্ডিং স্কুল থেকে পালিয়ে গিয়েছিলেন। কেন? কারণ তিনি তার দাদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

    এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কীভাবে মুম্বাই থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও দাদির সঙ্গে দেখা করবেন বলে স্কুল থেকে পালিয়ে যান তিনি।

    কাজল জানান, তার ঘরে চার প্রজন্মের নারী বসবাস করতেন, তার প্রপিতামহী, তার দাদি, তার মা এবং তিনি নিজে। তাদের সবার মধ্যে খুব গভীর সম্পর্ক ছিল, দারুণ টান ছিল। ভক্তরা তার মায়ের সঙ্গে কাজলের আবেগময় সম্পর্কের কথা জানেন, কিন্তু আপনি কি তার দাদি সম্পর্কে এ উপাখ্যানটি জানতেন?

    কাজল তখন পড়াশোনার জন্য মুম্বাই থেকে পাঁচ ঘণ্টার দূরত্বে পাঁচগনিতে থাকতেন। ‘দ্য লাল্যানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি জানতে পেরেছিলাম যে আমার দাদির শরীরটা ভালো যাচ্ছে না। আমি আমার মাকে ফোন করেছিলাম কিন্তু আমার পরীক্ষা চলছিল বলে তিনি আমাকে বাড়ি ফিরতে দিতে চাননি। ডিসেম্বরে আমার ছুটি ছিল, তাই তারা আমাকে ডিসেম্বরে আসতে বলেছিল। তখন আমার বয়স ছিল মাত্র ১১ বছর। আমার আরেক বন্ধু ছিল যেও হোস্টেলে খুশি ছিল না, তাই আমরা দুজনেই বোর্ডিং স্কুল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। 

    কাজল সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা দুজনেই ঠিক করলাম যে আমরা বম্বে যাব। আমি আমার স্থানীয় অভিভাবকের কাছে গেলাম, আমার মামা পঞ্চগনিতে থাকতেন, এবং আমি তাকে বললাম যে আমার মা আমাকে বাড়িতে ডেকেছিলেন। আমি তাকে বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বললাম। আমি যখন বাসে অপেক্ষা করছিলাম, তখন নান এসে আমার কান ধরে আমাকে আবার স্কুলে নিয়ে যান।’

    কাজল তার বোর্ডিং স্কুলের দিনগুলিকে সম্মান করে এবং বলে যে সে সেখান থেকে চিনি অনেক কিছু শিখতে পেরেছেন। অভিনেত্রী বলেছেন যে সেই সময়টা তাকে জীবনকে উপলব্ধি করতে সহায়তা করেছিল।

    কাজল কেন বোর্ডিং স্কুলের পক্ষে?

    কাজল তার বোর্ডিং স্কুলে এমন অনেক লোকের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন যারা তাকে জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিসগুলি শিখিয়েছিলেন। বোর্ডিং স্কুলের সঙ্গে তার নিজের ইতিবাচক অভিজ্ঞতার কারণে, তিনি বাচ্চাদের বোর্ডিং স্কুলে ভর্তি করানোকে সমর্থন করেন।

    কাজল জানান, তিনি শুধু মেয়ে নাইসাকে বোর্ডিং স্কুলে পাঠাননি, ১৪ বছর বয়সী ছেলেকেও বোর্ডিং স্কুলে পাঠানোর পরিকল্পনাও করছেন।

    বিনোদন ডেস্ক