Tag: উত্তরায় বিমান বিধ্বস্ত

  • ‘আল্লাহ তুমি শিক্ষক-শিক্ষার্থীদের রক্ষা করো, মাফ করো’

    সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান।

    এই বিমান দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য। বিমান বিধ্বস্ত হওয়ার পরেই মাইলস্টোন স্কুলে আগুন ধরে যায়।

    মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়ে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।এই ঘটনায় আতঙ্কে শোবিজের অনেক তারকা, তারা শিক্ষার্থীদেরদ জন্য প্রার্থনা করছেন।

    জিয়াউল ফারুক অপূর্ব বলছেন, আমার প্রার্থনা রইল তাদের সঙ্গে। দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।

    অভিনেত্রী তাসনিয়া ফারিন বলছেন, এই ঘটনা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।

    ফারহান আহমেদ জোভান বলছেন, আল্লাহ তুমি বাচ্চাদের সহ সকলকে রক্ষা করো, মাফ করে দাও। মাইলস্টোন কলেজ ভবনের উপর ট্রেনিং বিমান বিধ্বস্ত! শিক্ষক থেকে স্টাফ, অভিভাবক এবং ছাত্রদের জন্য প্রার্থনা রইল।

    যুগান্তর প্রতিবেদন

  • আমাদেরই সন্তান, সবার দায়িত্ব পাশে দাঁড়ানো: অপু বিশ্বাস

    উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে আহাজারি আর আর্তনাদ। দুর্ঘটনাস্থলের হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

    এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।’

    এই মর্মান্তিক ঘটনায় রক্তদানে উৎসাহ দিয়ে তিনি বলেন, ‘এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। হয়তো কোথাও রক্তের প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান কারও প্রাণ বাঁচাতে পারে।’

    পোস্টে অপু বিশ্বাস রক্তদানের জন্য উপযোগী কয়েকটি হাসপাতালের নামও উল্লেখ করেন। সেই সঙ্গে সবার প্রতি অনুরোধ জানান, ‘দয়া করে কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না বরং উদ্ধার কাজে সহযোগিতা করুন।’

    সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যে সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

    অনলাইন ডেস্ক

  • আল্লাহ যেন পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন: শাকিব খান

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের সেই ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।

    শোক জানিয়েছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’

    শাকিবের পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন সবাই।

    রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সর্বশেষ ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। 

    অনলাইন ডেস্ক