Tag: ঈদুল আজহা

  • জায়েদকে দেওয়া ‘ঈদ সালামি’ বান্ডিলে কত টাকা ছিল, জানালেন ডিপজল 

    চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের কাছ থেকে কুরবানি ঈদে এক বান্ডিল টাকা সালামি পেয়েছেন নায়ক জায়েদ খান।  এ বিষয়টিতে নতুন করে আলোচনায় এসেছেন এই নায়ক। পাশাপাশি ভক্তদের কৌতূহল তৈরি হয়েছে সেই ঈদ সালামির বান্ডিলে কত টাকা ছিল? 

    rnrn

    এদিকে সালামি পাওয়ার ভিডিও জায়েদ খান তার ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ডিপজলকে সালাম করেই জায়েদ খান সালামি চান।

    rnrn

    ডিপজলও জায়েদকে ভালোবেসে এক বান্ডিল টাকা সালামি দিয়ে দেন। সে বান্ডিলে কত টাকা ছিল তা জায়েদ না জানালেও জানিয়েছেন ডিপজল।

    rnrn

    ডিপজলের পোস্ট করা একটি ফেসবুক রিলসে দেখা যাচ্ছে, জায়েদকে লাখ টাকা বান্ডিলের সালামি দিয়েছেন তিনি।

    rnrn

    শুধু জায়েদকেই নয়, এবারের ঈদে ১০ লাখ টাকার ঈদ উপহার দিয়েছেন শিল্পীদের। গরিবদের জন্য নিজ এলাকায় ৮ টি গরু ও মহিষ কোরবানিও দিয়েছেন ডিপজল।
    rn 

    বিনোদন ডেস্ক

  • মন খারাপ থাকলে কেন জায়েদ খানের ভিডিও দেখেন মিম?

    ঈদুল আজহার কয়েক দিন পার হয়ে গেলেও ঘরে ঘরে ঈদের আমেজ এখনও শেষ হয়নি। একই সঙ্গে টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে ঈদ আড্ডা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তারকাদের আড্ডা ঈদের পরবর্তী আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

    rnrn

    সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম।

    rnrn

    এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় কোন নায়কের কোন প্রতিভা বেশি ভালো লাগে। প্রশ্নোত্তরে তিনি তার মতামত ব্যক্ত করেন।

    rnrn

    প্রথমে সিয়াম সম্পর্কে জানতে চাওয়া হলে মিম বলেন, সিয়ামের মধ্যে হিরোর যেগুলো গুণ থাকা দরকার, সেগুলো আছে। বলা যায়, বর্তমান সময়ের আলোচিত নায়ক। আমি সিয়ামকে বলিউডের কার্তিকের সঙ্গে তুলনা করি। এবং তার অভিনয়ের সঙ্গে কার্তিকের অভিনয়ের মিল খুঁজে পাই।

    rnrn

    চিত্রনায়ক জায়েদ খান কেমন অভিনেতা জানতে চাইলে বিদ্যা সিনহা মিম বলেন, তার (জায়েদ) কোনো ফেসবুকে ভিডিও এলেই আমি দেখি। বিশেষ করে মন খারাপ থাকলে জায়েদ খানের ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। খুব ভালো লাগে। মন খারাপ থাকলেও হাসি পায়। এক কথায় তার ভিডিও দেখলে আমার হাসি পায়। কেন হাসি পায় তা আমি জানি না।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যদিও একা ঈদ করা অনেক কষ্টের: বুবলী

    চিত্রনায়িকা বুবলী অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে ঈদে। এর মধ্যে মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করা প্রহেলিকা সিনেমাটি বেশি আলোচিত হচ্ছে।

    rnrn

    ব্যক্তিজীবনে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দাম্পত্য কলহের মধ্যেও প্রহেলিকা আনন্দ দিচ্ছে বুবলীকে।

    rnrn

    ঈদে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন বুবলী।

    rnrn

    বুধবার ঈদের আগের রাতে ফেসবুক লাইভে আসেন বুবলী। এ সময় ভক্তদের বিভিন্ন মন্তব্যের জবাব দেন, তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান প্রদান করেন। 

    rnrn

    প্রবাসীদের ত্যাগের জন্য তাদেরকে স্যালুট জানিয়ে বুবলী বলেন, প্রবাসে আমাদের অনেক বড় বোন ও ভাইয়েরা কাজ করেন। আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। কারণ, নিজের পরিবারকে রেখে অনেক ত্যাগ স্বীকার করে প্রবাসে এতো কষ্ট করছেন, শ্রম দিয়ে দেশের কাজ করছেন। অনেক ত্যাগ তিতীক্ষা করে কাজ করছেন। এমনকি নিজের পরিবারের সঙ্গে ঈদও করতে পারছেন না। এজন্য আপনাদের প্রতি আলাদা করে সালাম ও অনেক অনেক শ্রদ্ধা। 

    rnrn

    অভিনেত্রী আরও বলেন, আপনারা প্রবাসে থেকে কাজ করছেন। আপনাদের এই ত্যাগের কারণে আমরা আমাদের দেশকে অনেকভাবে সমৃদ্ধি করতে পারি। সেখান থেকে আপনারা এতো ভালোবাসা জানাচ্ছেন এবং এই বিনোদনের মাধ্যমের সঙ্গে আপনারা যুক্ত থাকেন। এজন্য অনেক  ধন্যবাদ জানাই। 

    rnrn

    বুবলী আরও বলেন, আপনাদের শুধু ধন্যবাদ দিলেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ হবে না। তবে অবশ্যই প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার অন্য রকম সফট কর্নার কাজ করে। কারণ আপনারা অনেক কষ্ট করেন। বিশেষ করে নিজের পরিবার থেকে অনেক দূরে থেকে কাজ করাটা অনেক কষ্টের। তাই আপনারা সবসময় ভালো থাকবেন। যদিও একা একা ঈদ করা অনেক কষ্টের, তবুও ঈদের আনন্দে মাতুন। আপনাদের কষ্টের ফলটা যেন অনেক ভালো হয়, সেই শুভকামনা।’

    বিনোদন ডেস্ক

  • জানা গেল এবার ঈদে মুক্তি পাওয়া কোন সিনেমা কতটি হলে

    ঈদুল আজহার পাঁচটি নতুন সিনেমা মুক্তি চূড়ান্ত হয়ে গেছে—‘প্রিয়তমা, ‘সুড়ঙ্গ, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা ও ‘লাল শাড়ি’। কোন ছবি কতগুলো হলে চলবে, সেটিও এখন চূড়ান্ত। পাশাপাশি গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দু-একটি সিনেমা ঈদের দিন বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে নতুন করে আবার প্রদর্শিত হবে।

    rnrn

    ঈদের সিনেমার প্রদর্শনীর জন্য প্রস্তুত দেশের প্রায় ২০০ সিনেমা হল। ঈদের সিনেমা চালাতে বেশ কয়েকটি বন্ধ হলও খুলছে। প্রেক্ষাগৃহে ঈদের আমেজ আনতে এরই মধ্যে হলগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষ হয়েছে। কোনো কোনো প্রেক্ষাগৃহে আলোক সাজসজ্জাও করা হয়েছে।

    rnrn

    হলের সংখ্যার দিক থেকে এগিয়ে আছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ছবিটি। মাল্টিপ্লেক্সসহ দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এটি পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। এর ব্যবস্থাপক মঞ্জুর রহমান বলেন, গত ঈদে শাকিব খানের সিনেমা ১০০ হলে মুক্তি পেয়েছিল। এবার সাতটি হল বেড়েছে। এই সিনেমার ব্যাপক আওয়াজ আছে। এ কারণে এই সিনেমা দিয়ে ঈদের দিন কিছু বন্ধ হলও খুলবে।

    rnrn

    মঞ্জুর রহমান জানান, সিনেমাটি প্রদর্শনের জন্য ভাসানী অডিটরিয়াম সিরাজগঞ্জ, রাজিয়া সিনেমা হল ফরিদপুর, নওগাঁর রজনীগন্ধা ও মল্লিকা—এই চারটি বন্ধ হল খুলছে।

    rnrn

    আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে ২৮টি সিনেমা হলে। এটি দেশের সব কটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। 
    rnছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্স ধরেই এগোতে চাই। এ জন্য শুরুতে আমরা সিঙ্গেল হল ওভাবে টার্গেট করিনি। এটি পরিবার নিয়ে দেখার মতো ছবি। এ জন্য সিনেপ্লেক্সকে প্রাধান্য দিয়েছি। পরিবেশ ভালো, এমন কিছু সিঙ্গেল হলেও মুক্তি দিচ্ছি। তবে ছবিটি দর্শকগ্রহণযোগ্যতা পেলে সব শ্রেণির দর্শকের জন্য পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে সিঙ্গেল হলে মুক্তি দেব।’

    rnrn

    বেশ কয়েকটি সিনেপ্লেক্সসহ দেশের ১৬টি একক হলে মুক্তি পাচ্ছে নিরব, বুবলী ও তাসকিন রহমান অভিনীত ‘ক্যাসিনো’। 
    rnছবির পরিচালক সৈকত নাসির জানান ‘ক্যাসিনো’ দেখতে কিশোরগঞ্জের তিনটি উপজেলা—ইটনা, মিঠাপুকুর ও অষ্টগ্রামে তিনটি মিলনায়তনে অস্থায়ী সিনেমা হলের রূপ দেওয়া হয়েছে।

    rnrn

    ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশের ১২টি হলে মুক্তি পাচ্ছে ‘লাল শাড়ি’ সিনেমাটি। ছবির পরিচারক বন্ধন বিশ্বাস জানান, স্টার সিনেপ্লেক্স এখনো পাইনি। তবে চেষ্টা করছি। রাতের মধ্যে একটা ফল আসতে পারে। তাহলে হলের সংখ্যা বাড়বে। এই ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, সাইমন সাদিক প্রমুখ।

    rnrn

    স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখা এবং ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন মিলে মোট আটটি হলে মুক্তি পাবে ‘প্রহেলিকা’। 
    rnছবির পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, ‘আমরা শুধু মাল্টিপ্লেক্সেই ছবিটি মুক্তি দিতে চেয়েছি। পরবর্তী সময়ে বিভাগীয় শহরের কিছু কিছু সিঙ্গেল হলে দেব।’ ছবিটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • অপু বিশ্বাসকে টপকালেন বুবলী

    ঈদুল আজহার পাঁচটি নতুন সিনেমা মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে। প্রিয়তমা, ‘সুড়ঙ্গ, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা ও ‘লাল শাড়ি। কোন ছবি কতগুলো হলে চলবে, সেটিও এখন চূড়ান্ত হয়েছে। 

    rnrn

    পাশাপাশি গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দু-একটি সিনেমা ঈদের দিন বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে নতুন করে আবার প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। 

    rnrn

    এদিকে বেশ কয়েকটি সিনেপ্লেক্সসহ দেশের ১৬টি একক হলে মুক্তি পাচ্ছে নিরব, বুবলী ও তাসকিন রহমান অভিনীত ‘ক্যাসিনো। ছবির পরিচালক সৈকত নাসির জানান ‘ক্যাসিনো দেখতে কিশোরগঞ্জের তিনটি উপজেলা—ইটনা, মিঠাপুকুর ও অষ্টগ্রামে তিনটি মিলনায়তনে অস্থায়ী সিনেমা হলের রূপ দেওয়া হয়েছে।

    rnrn

    অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশের ১২টি হলে মুক্তি পাচ্ছে ‘লাল শাড়ি’ সিনেমাটি। ছবির পরিচারক বন্ধন বিশ্বাস জানান, স্টার সিনেপ্লেক্স এখনো পাইনি। তবে চেষ্টা করছি। একটা ফল আসলে তাহলে হলের সংখ্যা বাড়বে। এই ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, সাইমন সাদিক প্রমুখ।
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • মাহফুজ-বুবলীর প্রশংসায় সুবর্ণা মুস্তাফা

    মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’ এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। মাহফুজ ও বুবলী জুটির প্রথম সিনেমা এটি। এ ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড়পর্দায় ফিরছেন এই অভিনেতা। 

    rnrn

    চয়নিকা চৌধুরী নির্মিত এই ছবি ঘিরে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ‘প্রহেলিকা’ মুক্তির আগে তো আসলে সেটি নিয়ে খুব বেশি প্রশংসার সুযোগ নেই। তবুও ছবিটির সূত্র ধরে পঞ্চমুখ হলেন দুই বাংলার প্রভাবশালী অভিনেত্রী জয়া আহসান। কারণ এ ছবিটিকে ঘিরে তার প্রত্যাশা অনেক।

    rnrn

    এদিকে গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ‘প্রহেলিকার’ জন্য ইতিবাচক বার্তা দিলেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই সিনেমার কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভ কামনা। সিনেমাটির একটা বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড়পর্দায় ফের আগমন হচ্ছে, মাহফুজ আহমেদ। আমি সিনেমার যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুবই ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এই সিনেমাটি বড় পর্দায় দেখব।’ 

    rnrn

    এই সংসদ সদস্য শুধু মাহফুজ আহমেদ নয়, বুবলীকে নিয়েও প্রশংসা করেন। তিনি বলেন, সিনেমাটিতে এখনকার সময়ের খুব নামকরা অভিনেত্রী বুবলী আছে। বুবলীরও যে মেকআপ-গেটআপ দেখলাম বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছেন। মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।’

    rnrn

    সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গান ও গানের চিত্রায়ণ খুবই দৃষ্টিনন্দন। আশা করছি, পুরো সিনেমাটি এ রকমই ভালো হবে। প্রহেলিকার জন্য শুভ কামনা। যেহেতু ঈদের ছবি, আশা করি দর্শক হলে গিয়ে দেখবে।’

    rnrn

    মাহফুজ আহমেদ ও বুবলীর পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ।

    বিনোদন ডেস্ক