Tag: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

  • ‘ধুরন্ধর-৩’ সিনেমায় ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতিতে রাজি করাবেন রণবীর!

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা হচ্ছে সর্বত্র। পাকিস্তানি সামাজিক মাধ্যম এই সাফল্যে উৎসবে মেতে উঠেছে। ঠিক এই সময়ে পাকিস্তানি অভিনেত্রী দুরে-ফিশান সালিম একটি মজাদার মন্তব্য করে ইন্টারনেট দুনিয়া মাতিয়ে দিয়েছেন।

    ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধুরন্ধর ৩-তে রণবীর সিং এর কৃতিত্ব নেবে, এমন কিছু দেখার তর সইছে না।’ এই একটি লাইন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 

    রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ একটি হাই-অক্টেন স্পাই অ্যাকশন থ্রিলার। ছবিতে রণবীরের চরিত্র এমন যে সে প্রতিটি বড় সাফল্যের কৃতিত্ব নিজে নেয়। ছবিতে সীমান্তপারে গোপন অভিযান ও পাকিস্তান-সংশ্লিষ্ট কাহিনি থাকায় এটি পাকিস্তানেও আলোচনার বিষয় হয়েছিল। 

    ‘বাস্তবে যা ঘটেছে, তার উলটো চিত্র বলিউডের প্রোপাগান্ডা সিনেমায় দেখা যায়’ — এমন একটা প্রবণতা বহু দিন ধরেই হিন্দি সিনেমায় দৃশ্যমান। দুরে-ফিশান মূলত সে বিষয়টি নিয়েই খোঁচা দিয়েছেন প্রতিবেশী দেশের ইন্ডাস্ট্রিকে। তার পোস্টের সারকথা ছিল এই যে — পাকিস্তান যদিও বৈশ্বিক যুদ্ধ থামিয়ে দিয়েছে, তবুও ধুরন্ধর ৩-তে ভারতের হয়ে সেই কৃতিত্বও রণবীর নিয়ে নেবেন।

    শুধু দুরে-ফিশান নন, পাক কমেডিয়ান আলি গুল পিরও খোঁচা দিয়েছেন। তার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এখন সময় হয়েছে ধুরন্ধর ৩-এর, যেখানে নায়ক অদ্ভুতভাবে মানুষকে জড়িয়ে ধরে আর কল্পনার ছবি বানায়, পাকিস্তান একটি বৈশ্বিক যুদ্ধ থামায়, আর শেষে রণবীর এক কাপ চা খেয়ে বাড়ি ফিরে যায়।’

    বিনোদন ডেস্ক

  • এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান

    বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, আর সেই পরিস্থিতির মাঝেই বিদেশের মাটিতে আটকা পড়েছিলেন অভিনেত্রী সোনাল চৌহান। ইরান ও আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে দুবাই বিমানবন্দরে দীর্ঘ সময় কাটাতে হয় তাকে। এমন যুদ্ধ পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে পড়েন অভিনেত্রী। অবশেষে সব বাধা কাটিয়ে মুম্বাইয়ে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি। ঘরে ফিরতে পেরে চোখেমুখে স্পষ্ট স্বস্তির ছাপ। অন্যদিকে এখনো আটকেপড়া অবস্থায় আছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

    সোনাল চৌহান একটি ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন। কিন্তু খামেনির মৃত্যুর পর ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত অচল হয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে বহু বিমান বাতিল করা হয় এবং গতিপথ পরিবর্তন করা হয়। সেই গোলমালের মাঝেই দুবাইয়ে আটকে পড়েন সোনাল। সামাজিক মাধ্যমে নিজের উদ্বেগের কথাও জানিয়েছিলেন তিনি।

    সোনাল বলেন, পরিস্থিতির ভয়াবহতা তাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। চারপাশে কী ঘটছে তা নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় ছিল। বিমানবন্দরের পরিবেশও বেশ থমথমে ছিল। অবশেষে নিজের দেশে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন,  এবার আমি আত্মবিশ্বাস অনুভব করেছি। এই কঠিন সময়ে আমাদের নিরাপদ ও শান্ত রাখার জন্য এবং এত যত্ন ও দায়িত্বের সঙ্গে সব কিছু পরিচালনা করার জন্য। আমরা প্রত্যেকে নিরাপদ ও সুরক্ষিত বোধ করি তা নিশ্চিত করার জন্য আমি দুবাই কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

    সোনাল চৌহান বলেন, আমি সত্যিই আশা করি এটি শিগগির শেষ হয়ে যাবে। কারণ যুদ্ধ কখনই কোনো সমস্যার সমাধান নয়। এই কঠিন সময়ের মুখোমুখি হওয়া প্রত্যেকের প্রতি আমার হৃদয় সমবেদনা জানাচ্ছি এবং আমি শান্তি কামনা করি।

    শাকিব খানের নায়িকা সোনাল চৌহান ঘরে ফিরলেও ছেলে ইউভানকে নিয়ে এখনো মরুর শহরে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সামার ভ্যাকেশন ছেলের, তাই ডেসার্ট সাফারির জন্য দুবাই উড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পা দেওয়ার পরপরই ঘটে অঘটন। যুদ্ধকালীন পরিস্থিতিতে হোটেলে নিরাপদে রয়েছেন নায়িকা ও তার ছেলে বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। আজ বুধবার (৪ মার্চ) দেশে ফিরতে পারেন শুভশ্রী।

    বিনোদন ডেস্ক

  • আবুধাবি থেকে দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন এশা

    ইরান ও আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে আবুধাবিতে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। এমন যুদ্ধ পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে পড়েন তিনি। অবশেষে সব বাধা কাটিয়ে ভারতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি। ঘরে ফিরতে পেরে চোখেমুখে স্পষ্ট স্বস্তির ছাপ এশা গুপ্তার।

    বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, আর সেই পরিস্থিতির মাঝেই বিদেশের মাটিতে আটকেপড়া অভিনেত্রী ফিরে আসার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে যেসব ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী, তার বিস্তারিত বর্ণনা করেছেন এশা গুপ্তা।

    সামাজিক মাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, ‘২৮ ফেব্রুয়ারি, আমি আবুধাবি বিমানবন্দরে ছিলাম। তখন দুপুর ১টা আর বিমানবন্দর বন্ধ ছিল। কেউ কিছুই বুঝতে পারছিল না। সর্বত্র বিশৃঙ্খলা। তারপর ক্ষেপণাস্ত্র হামলার খবর আসতে শুরু করে, আর কেউ জানত না পরের মুহূর্তে আমাদের কী হবে। অপরিচিতরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন, সবাই তাদের পরিবারকে ফোন করছিলেন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, ‘আমি চেক ইন করিনি, তাই হোটেলে ফিরে গেলাম। সেই রাতে বিমানবন্দর থেকে হোটেলে আসা অনেকেই আমাদের বলেছিল যে, বিমানবন্দরে সব যাত্রীর খাবারের জন্য যতটা সম্ভব নগদ অর্থ দেওয়া হয়েছিল। তারপর তাদের লাগেজ ফেরত দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল। কয়েক ঘণ্টা পর, যাত্রীদের লাইনে দাঁড় করানো হয়েছিল, তাদের লাগেজ এবং আবুধাবির হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, তাদের বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছিল।

    এশা গুপ্তা আরও বলেন, ‘আমি হোটেল ম্যানেজমেন্টকে দেখেছি— তারা গতরাতের মতো একই পোশাক পরে ছিল, এখনো কাজ করছিল, সক্রিয় ছিল এবং সব কিছু দেখভাল করছিল। এমনকি তারা এমন প্রশ্নের উত্তরও দিচ্ছিল, যা তারা জানতেন না। ডেলিভারি বয়রা এখনো সেখানে ডেলিভারি করছিল। কোথাও পরিষেবার অভাব ছিল না। লবিতে মানুষ ছিল। নিরাপত্তা সতর্কতার কারণে আমরাও ভয় পেয়েছিলাম, কিন্তু কোনো আতঙ্ক ছিল না।’

    অভিনেত্রী বলেন, ‘আমরা বারবার বিমান সংস্থাকে ফোন করে জানতে চাইছিলাম যে, আমাদের পরবর্তী বিমান কখন পাব। কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের দেশে ফিরে যেতে হয়েছিল। বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফরা খুব সহায়তা করেছিলেন। তারা ঠান্ডা মাথায় সব কাজ করছিলেন। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমরা তাড়াতাড়ি বিমানবন্দরে পৌঁছেছিলাম। তাই গতকাল বিকালে দিল্লির উদ্দেশ্যে প্রথম বিজনেস ফ্লাইটে থাকার সৌভাগ্য আমাদের হয়েছিল। বিমানবন্দরটি পুরোপুরি চালু ছিল না। তবু কর্মীরা সব সময় সাহায্য করার জন্য উপস্থিত ছিলেন। এমনকি তারা এমন প্রশ্নের উত্তরও দিয়েছিলেন, যা তারা নিজেরাও জানতেন না। এটা একটা জাতির মেরুদণ্ড এবং শক্তি দেখায়।

    উল্লেখ্য, অভিনেত্রী, মডেল এশা গুপ্তা ২০০৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের মুকুট পেয়েছিলেন এবং মিস ইন্টারন্যাশনাল-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ২০১২ সালে মহেশ ভাটের জান্নাত ২ সিনেমার মাধ্যমে ইমরান হাশমির বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এবং সেরা নারী নবাগত মনোনয়নের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ছেলেকে নিয়ে দুবাইয়ের হোটেলে আটকা শুভশ্রী

    মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও হতাহতের ঘটনা ঘটেছে। সেখানেই ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

    দুবাইয়ে যে হোটেলে ছেলেকে নিয়ে শুভশ্রী থাকছেন, তার পাশেই বিস্ফোরণ হয়েছে বলে খবর এসেছে।

    শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলী জানিয়েছেন, দুবাই আক্রান্ত হওয়ারর খবরে তিনি তার মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন।

    শুভশ্রীর সঙ্গে তার কথা হয়েছিল রোববার দুপুরে। শুভশ্রী তার বাবাকে জানিয়েছিলেন, তাদের হোটেলের আশেপাশে বিস্ফোরণের ঘটনা ঘটলেও তারা নিরাপদে আছেন এবং হোটেলের ভেতরেই আছেন।    

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নাতি ইউভানকে নিয়ে দুঃচিন্তার কথা জানিয়ে দেবপ্রসাদ বলেন, নাতি খুব চঞ্চল। তাকে চুপচাপ বসিয়ে রাখতে হচ্ছে।

    দুবাই থেকে কলাকাতায় ফেরার জন্য শুভশ্রী আগামী বৃহস্পতিবারের টিকেট কেটে রেখেছেন বলেও জানিয়েছেন তার বাবা।

    পরীক্ষা শেষে স্কুল বন্ধ থাকায় ছেলের বায়নাতেই ছুটিতে দুবাই ঘুরতে গেছেন শুভশ্রী। শনিবার দুবাইয়ে পৌঁছানোর পর সেখানকার পরিস্থিতি বদলে যেতে থাকে। যুদ্ধের জন্য বন্ধ হয়ে যায় বিমান চলাচল।

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানেরও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিনোদন ডেস্ক