Tag: ইন্ডিয়ান আইডল

  • ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত পবনদীপ

    সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন। সোমবার ভোর রাতে ভারতের আহমেদাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। 

    পবনদীপের আহত হওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় অচেতন শুয়ে রয়েছেন পবনদীপ। এই ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভোর ৩.৪০ মিনিট নাগাদ পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। তার জেরেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাওয়াটের বাসিন্দা। নিজের বাড়ি থেকে আহমেদাবাদের এক অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পবনদীপের সঙ্গে ছিলেন তার বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ।

    প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি এবং ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালক-সহ দু’জন যাত্রীই গুরুতর ভাবে জখম বলে জানা যায়।

    পবনীপ তার দুই পায়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর তাদের এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এক নয়ডার বেসরকারি হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়।

    গাজারুলা থানার পুলিশ সংবাদ মাধ্যমকে জানান, তদন্ত চলছে। প্রাথমিক অনুমান, চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন বলেই এমন ঘটেছে। চিকিৎসকেরা চেষ্টা করছেন, যাতে তিন আহত ব্যক্তিই ফের স্থিতিশীল অবস্থায় ফিরে আসেন।

    বিনোদন ডেস্ক

  • ময়ূরীতে মুগ্ধ সোনু নিগম

    বিনোদন জগতের সংগীতশিল্পী সোনু নিগম ইনস্টগ্রামে ফলো করেন বঙ্গতনয়া মানসীকে। তার গানে লিভিং লিজেন্ডের মন্তব্য দেখে বাদশা বললেন, ‘আমার ঈর্ষা হচ্ছে’। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান আইডলের ১৫তম সিজনের মূলপর্ব জমে উঠেছে। আর অন্যান্য বছরের মতো এবারও সনি টিভির এই রিয়ালিটি শোর মঞ্চে জায়গা করে নিয়েছেন একঝাঁক তরুণ বাঙালি সংগীতশিল্পী। সেরা ১৬-র মধ্যে ৮ জন বাঙালি রয়েছেন চলতি বছর ইন্ডিয়ান আইডলে। যার অন্যতম কলকাতার বিন্দাস কন্যা মানসী ঘোষ। কলকাতার মানসীর গান শুনে চোখ জল বাদশার, কার দরদ ভরা কণ্ঠ কাঁদালেন শ্রেয়াকে?

    ২৪ বছরের এই কন্যার সুরেলা কণ্ঠ আর রাখঢাকহীন স্বভাব ইতোমধ্যে নজর কেড়েছে গোটা দেশের। মানসী মনের কথা চেপে রাখে না, যা মনে হয় তা নির্দ্বিধায় বলে ফেলে। চলতি সপ্তাহেও ইন্ডিয়ান আইডলে চলল মানসী-ম্যাজিক। 

    ফিরোজ খান স্পেশ্যাল পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন জিনাত আমান ও ফারদিন খান। এদিন মানসীর পারফরম্যান্স শুরুর আগে সঞ্চালক আদিত্য় নারায়ণ ফাঁস করেন, মানসীর গত সপ্তাহের পারফরম্যান্সের ভিডিওতে মন্তব্য করেছেন স্বয়ং সোনু নিগম।

    সোনুর গাওয়া ‘ইয়ে দিল দিওয়ানা’ গেয়ে চমকে দিয়েছিলেন মানসী। সেই গান শুনে সোনু জানান, ‘সাবাস’। গানের অরিজিন্যাল গায়কের কাছে এই প্রশংসা শুনে আপ্লুত মানসী। তবে সে কথা জেনে বাদশা তো বলেই ফেললেন ‘হায় মেরি জ্বলন’। অনেকেই হয়তো জানেন না— গানের সূত্রেই মানসীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে সোনুর। ইনস্টাগ্রামে মানসীকে ফলোও করেন সোনু নিগম!

    এদিনও ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির দম মারো দম গেয়ে তাক লাগালেন মানসী। তার পারফরম্যান্সে মুগ্ধ জিনাত আমানও। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘তুমি তো পুরো বোমা! অসাধারণ গেয়েছ। এই এপিসোডটা সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে, আর আমার মনে হয় তুমি একদম নিভর্য় হয়ে গেয়েছ’। 

    শ্রেয়াও বলেন, অডিশনেও আমরা ওর গান শুনে শকড হয়ে গিয়েছিলাম। মানসী রকড, জাজেস শকড। মানসীকে ‘রকস্টার’ খেতাব দেন বাদশাও। 

    বাংলা রিয়ালিটি শোর জগতে পরিচিত নাম মানসী। স্টার জলসার সুপারস্টার সিঙ্গারের ফার্স্ট রানারআপও হয়েছেন তিনি। 

    উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনি ও রোববার রাত ৯টা থেকে সনি চ্যানেলে দেখা যায়। তিন বিচারকের পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আদিত্য নারায়ণ।

    বিনোদন ডেস্ক

  • টিআরপি বাড়াতেই কী শোতে কান্নাকাটি নেহার?

    নেহা কাক্কর ভারতের এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা। তবে তাকে নিয়ে প্রথম থেকেই নানা আলোচনা-সমালোচনা তুঙ্গেই থাকে। এই গায়িকা কখনো বডি শেমিং-এর শিকার হন, কখনো আবার তার রিয়্যালিটি শোয়ের কর্মকাণ্ড নিয়ে হন ট্রোলড। ইন্ডিয়ান আইডলের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক। তবে নেহা মঞ্চে এমন কিছু কাজ ঘটিয়ে বসেন যা দেখা মাত্রই নেটিজ়েনদের একশ্রেণি হাসি-তামাসায় মেতে ওঠেন।

    নেহার খুব চেনা ছবি হচ্ছে শোতে আসা প্রতিযোগীদের কথা শুনে কেঁদে ফেলা। বিভিন্ন প্রতিযোগীরা বহু দূর থেকে বহু কষ্ট করে এই মঞ্চে এসে পৌঁছান। যাদের জার্নি নিয়ে অনেকেই অনেক গল্প শুনতে চান। এগুলোই তো সাধারণের কাছে অনুপ্রেরণা। এগুলো নিয়েই তো সাধারণ মানুষ স্বপ্ন দেখে।

    মঞ্চে থাকা বিচারকরাও তাই জানতে চান, কে কোথা থেকে আসছেন, কীভাবে আসলেন এতদূর। কোনো কোনো প্রতিযোগীর গল্প এমন হয়ে থাকে, যা শুনে অনেকেই অশ্রুসিক্ত হন। তবে সকলের গল্পেই কী হাউ-হাউ করে কাঁদতে হয়? হয়ত না। কিন্তু নেহাকে এমন কাণ্ড করতে দেখা যায় প্রায়ই। তাই নেহাও এই ট্রোল থেকে নিস্তার পেলেন না। 

    যা নিয়ে ব্যাপক ট্রোলের শিকার হতে হয়েছে তাকে। কেউ প্রশ্ন করেছিলেন, তিনি এত কেন কাঁদেন? কেউ আবার প্রশ্ন করেছিলেন, টিআরপি বাড়াতে এত চেষ্টা? শো-এর জনপ্রিয়তার জন্য এভাবে কাঁদতে হয়? যদিও তিনি বারবার ট্রোলকে এড়িয়েই গেছেন। একসময় সব থেকে বেশি ট্রোল হয়েছিলেন তিনি তার উচ্চতার জন্য। তিনি নাকি ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের বেছে নেন উচ্চতা কম দেখেই। যদিও নেহা এই বিষয় সবসময়ই চুপ।

    যদিও নেহা কাক্কর শৈশবে এক ঘরে ১২ জনের সঙ্গে থেকেই বড় হয়েছেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। গান গেয়ে প্রাথমিক রোজগার করতেন পরিবারের অনেকেই। আর তাই কারও স্ট্রাগলের কথা শুনলে তিনি নিজেকে ধরে রাখতে পারেন না বলেই দাবি করেন। এভাবে কেঁদে ফেলা কোনোভাবেই টিআরপির কথা ভেবে না।

    বিনোদন ডেস্ক

  • ‘ইন্ডিয়ান আইডল’ থেকে অন্তুর বাদ পড়া কি রাজনৈতিক?

    ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতভিত্তিক টিভি রিয়ালটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর অডিশনের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তরুণ জাহিদ অন্তু। এবারের অডিশনে কলকাতা থেকে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি। 

    rnrn

    ১৮ আগস্ট বাদ পড়লেও সেই খবর অন্তু পেয়েছেন ১ সেপ্টেম্বর। রোববার অন্তু গণমাধ্যমে বলেন, আজ (গতকাল) এক মোবাইল কলে জানতে পারলাম, আমাকে বাদ দেওয়া হয়েছে।

    rnrn

    প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তিনি উত্তীর্ণও হন। তৃতীয় রাউন্ডে এসে ছিটকে পড়েন অন্তু। যদিও তার দাবি, প্রথম দুই রাউন্ডের চেয়ে শেষ রাউন্ডে পারফর্মেন্স অনেক বেটার ছিল। তিনি আত্মবিশ্বাসী ছিলেন, তৃতীয় রাউন্ড অতিক্রমের বিষয়ে।

    rnrn

    অন্তু আরও বলেন, প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ প্রতিযোগী ছিলাম আমরা। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জনে উঠলাম। বাকি সবাই বাদ। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। কিন্তু জায়গা আর পেলাম না।

    rnrn

    এক প্রশ্নের জবাবে হতাশ কণ্ঠে অন্তু বলেন, ‘জানি না কেন আমাকে বাদ দেওয়া হলো!’ অন্তুর বাদ পড়াকে অনেকেই রাজনৈতিক বলেছেন।! যদিও এর কোনও যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে আজ

    ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১৩তম সিজনের গ্র্যান্ড ফিনালে আজ।

    rnrn

    সনি টিভিতে প্রচার চলতে এ শোটির চূড়ান্ত রায়ের অনুষ্ঠান শুরু হবে আজ বাংলাদেশ সময় সাড়ে আটটায়। ঘোষণা করা হবে বিজয়ী আইডলকে।

    rnrn

    দীর্ঘ সাত মাসের লম্বা জার্নি পেরিয়ে ফাইনালে আসতে সক্ষম হয়েছেন ছয় জন। তারা হলেন- শিবম সিং, ঋষি সিং, বিদীপ্তা চক্রবর্তী, চিরাগ কোতওয়াল, দেবস্মিতা রায় ও সোনাক্ষী কর। 

    rnrn

    আজ বিচারক হিসাবে উপস্থিত থাকবেন ভারতের সংগীত তারকা বিশাল দাদলানি, নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সোনালি বেন্দ্রে, গীতা কাপুর ও টেরেন্স লুইস। 

    rnrn

    অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সংগীতশিল্পী উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়ণ। তার সঙ্গে উপস্থাপনায় মঞ্চ মাতাবেন ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং। এরইমধ্যে ফাইনালের ট্রেইলারও প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে বিচারক ও প্রতিযোগীদের আনন্দঘন মুহূর্ত। 

    rnrn

    এদিকে এবারের ইন্ডিয়ান আইডল কে হবেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। কেউ কেউ বলছেন, আগের বিভিন্ন পারফর্মেন্সের বিচারক এবং দর্শকদের ভোটের ফলাফল বিবেচনায় ঋষি সিং, শিবম সিং ও বিদীপ্তার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

    আনন্দনগর ডেস্ক