Tag: আরবাজ খান

  • ফের বিয়ে করছেন আরবাজ খান

    মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙনের তিক্ত অতীত ভুলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আরবাজ খান। সালমান-আরবাজদের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এখন সাজসাজ রব!

    জানা গছে, সুরা খান নামে এক বলিউড মেকআপ আর্টিস্টকে বিয়ে করছেন সালমানের ভাই আরবাজ। শুধু পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ে করছেন আরবাজ-সুরা। আগামী ২৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

    খান পরিবারের বিয়ের এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। জানা গেছে, আরবাজ খান বলিউডের আইটেম গার্ল ও মডেল মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় সিঙ্গেলই ছিলেন।

    এর পর আরবাজের জীবনে আসেন প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানি। গত মাসে জর্জিয়ার সঙ্গে হঠাৎই ব্রেকআপ হয় আরবাজের। এর পরই ঘটা করে প্রেম নয়, একেবারে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরবাজ।
     
    বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে, ‘পাটনা শুক্লা’র সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হতে শুরু করেন আরবাজ-সুরা।

    আরও পড়ুন: 

    এর পর ভালো লাগা থেকে বন্ধুত্ব। সবশেষে তা গড়ায় প্রেমের সম্পর্কে। কিন্তু প্রেমের সম্পর্কে মোটেও খুশি নন আরবাজ। প্রেমিকা সুরাকে একেবারে বিয়েই করে নিতে চান তিনি। আরবাজের এমন সিদ্ধান্তে সুরাও সম্মতি দিয়েছেন। তাই তড়িঘড়ি করে বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন। তবে বিয়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এ বলিউড অভিনেতা। 

    বিনোদন ডেস্ক