Tag: আরবাজ খান

  • ৫৭ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন আরবাজ খান

    বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান আবারও বাবা হতে চলেছেন—এমন গুঞ্জন এখন বলিপাড়ায় আলোচনার কেন্দ্রে। স্ত্রী সুরা খান নাকি অন্তঃসত্ত্বা। এ নিয়ে সরাসরি কিছু না বললেও, সম্প্রতি একটি ভিডিও সামনে আসায় ভক্তদের জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

    ভিডিওটিতে দেখা যায়, ৩৫ বছর বয়সি সুরা খান ঢিলেঢালা ডেনিম টপ ও স্কার্টে ছিলেন, আর তার বেবিবাম্প ছিল স্পষ্ট। বলিউডের পরিচিত পাপারাজ্জি ভিরল ভবানী ভিডিওতে উল্লেখ করেছেন, ‘সুন টু বি মাম্মি’, যা অনেকটা নিশ্চিত করে দিয়েছে আসন্ন মাতৃত্বের খবর।

    খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাসে ভরে ওঠে। কেউ লিখেছেন, ‘সত্যি, খুব মিষ্টি খবর। ৫৭ বছর বয়সে এসে বাবা হওয়ার সাহস দেখিয়েছেন আরবাজ, প্রশংসা না করে পারছি না।’ আরেকজন লেখেন, ‘অভিনন্দন খান পরিবারকে।’ কেউ আবার মজার ছলে বলেন, ‘সালমন চাচুর দায়িত্ব তো আরও বেড়ে গেল!’

    ২০২৩ সালে প্রেমের একবছরের মাথায় ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন আরবাজ ও সুরা। এই বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের প্রথম পক্ষের ছেলে আরহান খানও। বরং বাবার নতুন স্ত্রীর সঙ্গে আরহানের সম্পর্ক বেশ ভালো বলেই দেখা যায়, তাদের একাধিকবার একসঙ্গে রেস্তোরাঁয় দেখা গেছে।

    সুরা খান একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তাদের পরিচয় হয় ‘পাটনা শুক্লা’ সিনেমার সেটে, যেখানে রবিনা ট্যান্ডনের মেকআপ করতেন সুরা। ছবিটি প্রযোজনা করছিলেন আরবাজ। কাজ করতে করতেই তৈরি হয় সম্পর্ক, আর সেখান থেকেই প্রেম ও পরিণয়।

    মালাইকা আরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ খানের দীর্ঘ চার বছর সম্পর্ক ছিল ইতালীয় মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে। তবে আরবাজ সংসার করতে চাইলেও জর্জিয়া নাকি তখনো ক্যারিয়ার নিয়ে বেশি ভাবছিলেন। অবশেষে দুজনের সম্মতিতেই বিচ্ছেদ হয়।

    এখন আবার নতুন অধ্যায়ের পথে আরবাজ ও সুরা। তাদের পরিবারে আসছে নতুন অতিথি—যা নিয়ে বলিউড পাড়ায় ইতোমধ্যেই বইছে শুভেচ্ছার বন্যা।

    বিনোদন ডেস্ক

  • ৫২-এ পা দেবেন মালাইকা

    মালাইকা অরোরা এক সময় নামের পাশে খান পদবি ব্যবহার করতেন। ছিলেন আরবাজ খানের ঘরনি। এক সন্তানের মা। বয়স পেরিয়ে গিয়েছে পঞ্চাশ, তা-ও বছর দেড়েক হল। তবু, তার চলন বলন আজও হিল্লোল তোলে পুরো ভারতে। নাচের তালে তার দুলে ওঠা ‘ছাঁইয়া ছাঁইয়া’ কোমর আজও স্থবির করে দিতে পারে আসমুদ্র হিমাচল। এমন সুন্দরীর প্রেমজীবন নিয়ে আলোচনা হবে না, তা কি হয়।

    ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য ভেঙে মালাইকা বেরিয়ে আসেন আরবাজের ঘর ছেড়ে। ২০১৯ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। কিন্তু বছর পাঁচেকের মাথায় সেই সম্পর্কও ভাঙে।

    আবার কি তিনি সম্পর্কে জড়িয়েছেন? গত কয়েক মাস ধরেই চলছে জল্পনা। এ বার জানা গেল, ২০২৫ সাল নাকি তার জন্য বিশেষ শুভ। এ বছরই ৫২-এ পা দেবেন নৃত্যশিল্পী-অভিনেত্রী। আর এ বছরই নাকি তার প্রেম বা সম্পর্কের জন্য দারুন লাভজনক হতে চলেছে, একেবারে ১০-এ ১০।

    সম্প্রতি এক সংখ্যাতত্ত্বের সম্মেলনে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই তিনি বিশেষজ্ঞের কাছে জানতে চান এই বছরে তার প্রেমজীবন কেমন যাবে? বিশেষজ্ঞ তাকে বলেন, ২০২৫ সাল প্রেমের ক্ষেত্রে ১০-এ ১০। ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন মালাইকা। প্রেম প্রসঙ্গের আগে বিশেষজ্ঞ তাকে কিছু পরামর্শও দেন। তিনি জানান, ভাগ্য সুপ্রসন্ন করতে যত শিগগিরই সম্ভব মালাইকার বাসস্থান বদল করা প্রয়োজন। একই সঙ্গে নামের বানানেও কিছু পরিবর্তন আনা দরকার।

    অনুষ্ঠানে দাঁড়িয়ে মালাইকা বলেন, আমি খুবই খুঁতখুঁতে মানুষ। এ ধরনের কোনো অনুষ্ঠানে যখনই গিয়েছি তখন খুব যে আগ্রহ নিয়ে গিয়েছি তা নয়। তবে আজ এখানে এসেছি, নিশ্চয়ই এর নেপথ্যে কোনো বিশেষ কারণ রয়েছে বলে মনে করছি।

    ২০২৪ সালের দীপাবলীর সময় প্রকাশ্যে অর্জুন ঘোষণা করেছিলেন তিনি ‘সিঙ্গেল’। যদিও মালাইকার বাবার মৃত্যুর পর অর্জুনকে দেখা গিয়েছিল তার পাশে দাঁড়াতে। সে দিন মালাইকার পাশে দেখা গিয়েছিল সাবেক স্বামী আরবাজ খানকেও। এ দিকে আরবাজ দ্বিতীয় বিবাহ সেরেছেন, আপাতত অপেক্ষা করছেন দ্বিতীয় সন্তানের জন্য। এরই মধ্যে আলোচনা জোরদার হয়েছে মালাইকার প্রেম জীবন নিয়ে। এর আগে নিজের রেস্তোরাঁয় হাস্যরসাত্মক বক্তব্য রাখতে গিয়েও নিজেকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন মালাইকা। তবে যাই হোক, তার প্রতি অনুরাগীদের আগ্রহ কমেনি এক ফোঁটাও।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিককে নিয়ে মালাইকার স্পষ্ট জবাব

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সঙ্গে আরবাজ খানের বিয়েবিচ্ছেদ হয়েছে। এ বিচ্ছেদের পর অভিনেত্রী প্রেমজীবন ঘিরে চর্চার শুরু হয় অভিনেতা অর্জুন কাপুরকে নিয়ে। কিন্তু সেই প্রেমসম্পর্কেরও এক সময় বিচ্ছেদ ঘটে। 

    এর আগে মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকার সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। সেই মাখো মাখো প্রেমেও শেষ পরিণতি ঘটে। সেই সময় হঠাৎ করে এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন তিনি ‘সিঙ্গেল’। ভেঙে গেল তাদের প্রেমকাহিনি। সেই সিঙ্গেল তকমা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী মালাইকা অরোরাকে। মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শকরা।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরে সম্পর্কে ইতি টেনেছেন তারা। পাঁচ বছর একসঙ্গে ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বলিউডে তারা ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন সম্পর্কে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন। যদিও অর্জুন জনসমক্ষেই জানিয়ে দিয়েছিলেন তিনি এখন ‘সিঙ্গেল’। এ বিষয়ে এবার কথা বললেন অভিনেত্রী।

    এক সাক্ষাৎকারে অর্জুনের ‘সিঙ্গেল’ তকমা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মালাইকা বলেন, এখন তো আমি ‘সিঙ্গেল’। আপনারা একটু শান্ত হোন। তিনি বলেন, তিনি কোনোভাবেই জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করবেন না। এ অভিনেত্রী বলেন, আমি কখনই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটি সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।

    উল্লেখ্য, ২০২৪ বেশ কঠিন ছিল মালাইকার। একদিকে দীর্ঘ দিনের সম্পর্কে বিচ্ছেদ, আরেক দিকে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তবে অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতেই পছন্দ করেন মালাইকা। অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। তাই নতুন বছরে নতুন ছন্দে জীবন শুরু করার ইচ্ছে অভিনেত্রীর। 

    অন্যদিকে চলতি বছরেই মানসিক অবসাদের কথা প্রকাশ্যে এনেছেন অর্জুন কাপুর। নিজের অসুস্থতার কথা খোলাখুলি আলোচনা করেছিলেন তিনি। তবে চলতি বছরে ফের অভিনয়ে ফিরেছেন অর্জুন। ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে খলচরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

    বিনোদন ডেস্ক

  • এবার বিলাসবহুল রেস্তোরাঁ খুললেন মালাইকা

    আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভেঙেছে। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পাকা’ প্রেমেও ভাঙন! একমাত্র নাচের অনুষ্ঠানে বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য ‘মুন্নি’! 

    এবার সম্ভবত জীবনের রিটায়ারমেন্ট প্ল্যানটাই সেরে ফেললেন মালাইকা অরোরা। জীবনের ঠিক এমনই একটি পরতে এসে পৌঁছেছেন, যেখানে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ একাই একশো। 

    মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় বিলাসবহুল এক রেস্তোরাঁ খুলেছেন অভিনেত্রী। এই ব্যবসায় মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছেন ছেলে আরহান খানও। 

    বান্দ্রা এলাকার ৯০ বছরের পুরোনো স্কারলেট পেন্টেড পর্তুগিজ বাংলোর ভোলবদলে রীতিমতো ঝাঁ চকচকে রেস্তোরাঁ তৈরি করে ফেলেছেন মালাইকা। আড়াই হাজার বর্গফুটের সেই রেস্তোরাঁর অন্দরমহল দেখলে চোখ জুড়িয়ে যাবে। যেমন ইন্টেরিয়র, তেমনই ডিজাইনার সব কাটলারি সেট। 

    ‘মালকিন’ মালাইকার পছন্দের তারিফ না করলেই নয়। আর্কিটেকচারাল ডাইজেস্ট নামে এক সংস্থার তরফেই অভিনেত্রীর রেস্তোরাঁর অন্দর সাজানো হয়েছে। যেখানে প্রবেশ করলেই এক ভিন্টেজ পরিবেশ পাওয়া যাবে। 

    পুরনো গ্রামোফোন, ভিক্টোরিয়ান চেয়ার থেকে সোফার গায়ে এলিয়ে দেওয়া উলের চাদর, ঝকঝকে চকচকে ঝাড়বাতি, নৈশভোজের জন্য ভিন্টেজ বাসনপত্র, রকমারি গাছে সাজানো মালাইকার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউস’।

    জীবনের এই নতুন ইনিংস নিয়ে মালাইকার মন্তব্য, আমরা দুজনেই আসলে খাদ্যরসিক। আর ভীষণ মানুষজনকে নিয়ে আড্ডা দিতে পছন্দ করি। আমি আর আমার ছেলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়েছি এবং সেখান থেকে কোনো না কোনো বাহারি রান্না শিখে ফিরেছি। যেগুলো পরে বাড়িতেও বানিয়ে খেয়েছি। তাই রেস্তোরাঁ খোলা আমার কাছে সবচেয়ে অর্গানিক মনে হয়েছে। 

    তবে মালাইকা ও আরহানই শুধু নন, মা-ছেলের সঙ্গে এই রেস্তোরাঁর ব্যবসায়ে বিনিয়োগ করেছেন আরহানের শৈশবের বন্ধু মালায়া নাগপাল এবং হোটেল ব্যবসায়ী দাভাল উদেশিও। মুম্বাইয়ের বুকে যার ‘গিগি অ্যান্ড লায়া’র মতো ফুড জয়েন্টও রয়েছে। 

    এদিকে মালাইকা এবং আরহান দুজনেই তাদের রেস্তোরাঁর নাম ‘স্কারলেট হাউস’ লেখা কোট পরে ছবিও তুলেছেন।

    বিনোদন ডেস্ক

  • ছেলে আরহানের জন্মদিনে আবেগঘন পোস্ট মালাইকার

    বলিউড অভিনেতা আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার আদরের একমাত্র সন্তান আরহানের গতকাল শনিবার ছিল জন্মদিন। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। তিনি লিখেছেন—শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে…।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, আরহান হলো মালাইকা ও তার সাবেক স্বামী আরবাজ খানের ছেলে একমাত্র সন্তান। ২০০২ সালে মালাইকা-আরবাজের জীবনে আসে আরহান। সেই সময় তারা ছিল সুখী দম্পতি। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। ১৯ বছর ধরে বিবাহিত জীবন ছিল তাদের। ২০১৭ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়। তবে এরপরও ছেলে আরহানকে কো-প্যারেন্টিং করছেন তারা। 

    অনেকেই বলেন—সময় নদীর স্রোতের মতো। কোথা দিয়ে কখন যে তা পার হয়ে যায়, বলা মুশকিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে পার বয়ে যায় সময়। ঠিক সেভাবেই জন্মের পর কখন যে ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে তার আদরের ছোট্ট আরহান, তা বুঝতেই পারেননি মা মালাইকা অরোরা।

    যদিও মালাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আরহানকে কো-প্যারেন্টিং করা প্রথম দিকে একটু কঠিন ছিল। অনেক পরে গিয়ে তা সহজ হয়। বর্তমানে আরহান বিদেশে পড়াশোনা করছেন। জানা যাচ্ছে, তিনি আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। এদিকে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খান।

    অন্যদিকে ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে। আবার ঠিক পরের ছবিতেই আরহান অনেকটাই বড়। ছেলের সঙ্গে বিদেশে বেড়ানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটি আরহানের বর্তমান সময়ের। পোষ্য়কে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মালাইকাপুত্রকে।

    মালাইকা ছবির ক্যাপশনে লিখেছেন— শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে (জন্মদিনের কেক) মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে (লাল হৃদয় ইমোজি)।

    ছেলের জন্মদিনে অভিনেত্রীর এই পোস্টে অভিনেতা সঞ্জয় কাপুর, শ্বেতা বচ্চন, সীমা সাচদেহ, চাঙ্কি পান্ডে, শিবানী দান্ডেকর এবং সুজান খানসহ বলিপাড়া বহু তারকা আরহানকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইঙ্কেল খান্না লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক ভক্ত-অনুরাগী লিখেছেন—লোকে যাই বলুক না কেন, মাল্লা একজন ভালো মা।’ আরেকজন লিখেছেন— এত সুন্দর ছবি! শুভ জন্মদিন আরহান।

    বিনোদন ডেস্ক

  • মালাইকার দুর্দিনে পাশে সালমান, যা বললেন সোহেলপত্নী সীমা

    সেপ্টেম্বরে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন মালাইকার সৎবাবা কুলদীপ মেহতা। সেই সময়ে প্রথমে দেখা করতে এসেছিলেন সাবেক স্বামী আরবাজ খান। এদিকে নিজের কাজ ফেলে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দেখা করতে ছুটে আসেন সালমান। সেই সময় মালাইকা মুম্বাই শহরের বাইরে শুটিং করছিলেন। সালমানের এই পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন আরেক ভাই সোহেল খানের সাবেক স্ত্রী সীমা সাজদেহ।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে বিচ্ছেদ হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের। বিচ্ছেদের রেশ কাটিয়ে ওঠার আগেই সৎবাবাকে হারান অভিনেত্রী। এই দুঃসময়ের খবর পেয়ে ছুটে আসেন সাবেক স্বামী আরবাজ খান। অন্যদিকে নিজের কাজ ফেলে মালাইকার সঙ্গে দেখা করতে এসেছিলেন সালমান খানও। সেই সময় অভিনেত্রী মুম্বাই শহরের বাইরে শুটিং করছিলেন। তবে ভাইয়ের সাবেক স্ত্রীর বিপদের দিনে পাশে এসে দাঁড়াতে বিলম্ব করেননি সুলতান। সালমানের এই পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন আরেক ভাই সোহেল খানের সাবেক স্ত্রী সীমা সাজদেহ।

    পরিবারের প্রশংসা করে সীমা বলেন, দুঃসময়ে বা মানুষের প্রয়োজনে সালমানরা সব সময় পাশে থাকেন। এই বৈশিষ্ট্যই ওদের এমন একসঙ্গে করে রেখেছে। তিনি বলেন, ওই পরিবারে তিনিও সাবেক সদস্য। কিন্তু পরিবারের প্রত্যেকে মানুষের বিপদে এসে দাঁড়াতে দুবার ভাবেন না। ক্যামেরার সামনে বা প্রচারের স্বার্থে তারা এই কাজগুলো করেন না বলেও জানান সীমা।

    উল্লেখ্য, ২০১৭ সালে মালাইকা ও আরবাজ বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। তবে সৌজন্য বজায় রেখেছেন তারা। পরিবারের যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেন তারা। ২০১০ সালের ছবি ‘দাবাং’-এ আইটেম গান ‘মুন্নি বদনাম’-এ এক পর্দায় দেখা গিয়েছিল সালমান ও মালাইকাকে। তবে ভাই আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর কখনই মালাইকার সঙ্গে দেখা যায়নি সালমানকে। কিন্তু ভাইয়ের সাবেক স্ত্রীর বিপদে এসে পাশে দাঁড়াতে তিনিও এসেছেন।

    বিনোদন ডেস্ক

  • তৃতীয় বিয়ের প্রশ্নে যা বললেন আরবাজ খান

    অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর থেকেই আরবাজ খানের ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েই চলছে। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পর মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে তার নাম জড়ায়। তবে সে সম্পর্কও টেকেনি। ২০২৩ সালে অনেকটা হঠাৎ করেই মেক-আপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ।

    সম্প্রতি ইন্সটাগ্রামে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে তাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, পরের বিয়ে কবে? সে প্রশ্নের বিপরীতে আরবাজের সোজাসাপ্টা জবাব, ‘বাস হো গায়া ভাই (আর না ভাই)।’

    অন্য এক প্রশ্নের জবাবে নিজের বর্তমান স্ত্রী শুরা খানের রান্নার প্রশংসা করেছেন আরবাজ। লিখেছেন, ‘সে খুব ভালো খাসির বিরিয়ানি রাঁধতে পারে।’

    এছাড়া ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বাবা সেলিম খান এবং ভাই সালমানকে প্রশংসায় ভাসিয়েছেন আরবাজ। বাবা সেলিম খানের সততা এবং ভাই সালমানের নিবেদন তাকে অনুপ্রেরণা জোগায়।

    স্পোর্টস ডেস্ক

  • ‘সন্তানকে ভালো রাখতে ডিভোর্স নিতে হয়েছিল’

    ১৯ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৬ সালে ডিভোর্স হয় আরবাজ খান ও মালাইকা আরোরার। 

    rnrn

    সম্প্রতি মালাইকা বলেছেন, ‘আমি এমন একটি পরিবেশে বড় হয়েছি যেখানে আমাকে বলা হয়েছিল বাইরে যেতে, জীবন উপভোগ করতে, আরও বেশি লোকের সঙ্গে মিশতে এবং আরও সম্পর্ক রাখতে। তারপরও জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি ২২-২৩ বছরে বিয়ে করতে চেয়েছি। কেউ আমাকে জোর করেনি।

    rnrn

    অভিনেত্রী আরও বলেন, ‘যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি অনুভব করেছি আমার বাচ্চাকে আরও ভালো করে বড় করার জন্য এটা দরকার। আমি বিশ্বাস করি তুমি তোমার আশপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে।’

    rnrn

    ২০১৬ সালে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সামাজিকভাবে হেনস্তার শিকার হন মালাইকাকে। তিনি বলেন, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর আমার দামি পোশাক নিয়েও প্রশ্ন ওঠে। অনেকে বলে আমি প্রচুর খোরপোশ পেয়েছি। এমনটি শুনে আমি অবাক হই। 

    rnrn

    আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন আরবাজ খান, বিপাকে মালাইকা

    পাঁচ বছর প্রেম করার পর এবার নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে— তাদের সম্পর্ক আর আগের মতো ভালো যাচ্ছে না। যদিও সেই গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না দুপক্ষ। অন্যদিকে বিয়ে করে হানিমুনে আছেন মালাইকার সাবেক স্বামী আরবাজ খান। 

    এর আগে যখনই তাদের সম্পর্ক ভাঙার খবর এসেছে, তখনই হয় মালাইকাকে নিয়ে ডিনারে বা অর্জুনের জন্মদিনে নাচতে দেখা গেছে মালাইকাকে। তবে এবার যেন সত্যিটা প্রকাশ্যে এলো। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুই মাস আগেই নাকি প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার।

    ২০১৭ সালে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ ও মালাইকার। এর পর বয়সের ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন এই অভিনেতা। শোনা যায়, অর্জুনের কারণেই নাকি বিয়ে ভাঙে মালাইকার। দুই বছর লুকিয়ে প্রেম করার পর ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা সামনে আনেন মালাইকা-অর্জুন। তার পর বিভিন্ন সময়ে একসঙ্গে ছবি দিতে দেখা গেছে এই দুজনকে। তবে হঠাৎ গত বছরের শেষ থেকে সম্পর্কে অবনতি দেখা যায়। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই আলাদা হয়ে গেছেন অর্জুন-মালাইকা।

    তবে একেবারে হাল ছেড়ে দিতে রাজি নয় অর্জুন। বরং কিছুটা সময় নিচ্ছেন। তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মালাইকা জীবনের এমন একটা পর্যায়ে এসেছেন, যেখানে প্রেম ভাঙা নয়; বরং কীভাবে একসঙ্গে ভালো থাকা যায় তাতেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। তাই এ মুহূর্তে একসঙ্গে না থাকলেও খানিকটা সময় দিচ্ছেন একে অপরকে।

    যদিও মালাইকার জীবনে যখন প্রেম নিয়ে মহাসংকট, ঠিক সেই সময় সাবেক স্বামী আরবাজ বিয়ে করে ফেলেছেন। সপ্তাহখানেক আগেই আর্টিস্ট শিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। বর্তমান স্ত্রীকে নিয়ে হানিমুনে রয়েছেন আরবাজ। সেই সময় যেন ঝড় উঠল মালাইকার জীবনে।

    তথ্যসূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • ৫৬ বছরে দ্বিতীয় বিয়ে আরবাজের, যা জানালেন সাজিদ

    মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এরই মাঝে আরবাজ যে কখন সুরায় মুগ্ধ ছিলেন, তা টের পাননি অনেকেই। তবে প্রেম চলেছে চুপিসারেই। তারপর জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গেই বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন সালমানের ভাই। যেমন ভাবা, তেমন কাজ, রোববার অবশেষে নিকাহও সেরে ফেললেন আরবাজ ও সুরা।

    rnrn

    তবে ৫৬ বছর বয়সে এসে আবারও সুরা খানের সঙ্গে নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া আরবাজের খানদানের? খান পরিবার কি সত্যিই আরবাজের এমন সিদ্ধান্তে খুশি? সে কথাই খোলসা করেছেন ফিল্মমেকার সাজিদ খান। তিনিও হাজির ছিলেন আরবাজের এই দ্বিতীয় বিয়েতে।

    rnrn

    রোববার বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে বের হতে দেখা যায় সাজিদ খানকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাজিদ জানান, তাদের পরিবারে এই নতুন সদস্য আসায় খান পরিবার ভীষণ খুশি। আমিও বন্ধু আরবাজের জন্য বেশ খুশি, আরবাজও খুশি। সুরা খুব ভালো মেয়ে। আরবাজও ভীষণ ভালো মানুষ, আমি ওদের শুভেচ্ছা জানাই।

    rnrn

    সাজিদ খান আরও বলেন, আমি ওদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। খুব সুন্দর খাওয়া-দাওয়া করেছি। তবে আজ আমার একটু তাড়া আছে। তাই ওদের সঙ্গে দু'ঘণ্টার বেশি সময় কাটাতে পারিনি। সবশেষে সাজিদ আরও একবার বলেন, আমি ভীষণ খুশি, আমরা ছোটবেলার বন্ধু। যারা এসেছিল, তারা সকলেই ছোটবেলার বন্ধু-বান্ধব। সকলেই আজ খুশি। এই অনুষ্ঠানটা খানিকটা রি-ইউনিয়নের মতো।

    rnrn

    আরবাজ খানের বিয়েতে এদিন হাজির হতে দেখা যায় রবিনা ট্যান্ডনকেও। রবিনার সঙ্গে ছিলেন তার মেয়ে রাশা থাডানি। আরবাজের সঙ্গে ছবির শ্যুটিং সেট থেকে নাচের ভিডিও পোস্ট করে আরবাজ ও সুরাকে শুভেচ্ছা জানিয়েছেন রবিনা ট্যান্ডন। ভিডিওতে রবিনার সঙ্গে সুরাকেও দেখা গেছে। 

    rnrn

    রবিনা লিখেছেন, ‘মুবারক!মুবারক!মুবারক! আমার প্রিয় সুরা ও আরবাজ খান। এসব কিছুই আশ্বর্যজনক। আভি তো পার্টি শুরু হুই হ্যায় মিসেস অ্যান্ড মিস্টার সুরা আরবাজ খান।

    rnrn

    এছাড়া অনুষ্ঠানে ঋদ্ধিমা পণ্ডিত, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজাসহ আরও অনেককেই দেখা যায়।

    rnrn

    আরবাজ খানের বিয়েতে ভাই সালমান খান, সোহেল খান, তাদের বাবা সেলিম খান, মা সালমা খানসহ পরিবারের সকল সদস্যকেই হাজির হতে দেখা যায়। ছিলেন আরবাজ-মালাইকার ছেলেও। গোটা অনুষ্ঠানটাই হয়েছিল অর্পিতা খান শর্মার বাড়িতে।

    বিনোদন ডেস্ক