Tag: আমির খান

  • ৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে সারলেন আমির খান, ছবি প্রকাশ

    অবশেষে দীর্ঘ ২৫ বছরের চেনা-জানা এবং দুই বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড সুপারস্টার আমির খান এবং গৌরী স্প্র্যাট। 

    মুম্বাইয়ের বান্দ্রায় এই ৬১ বছর বয়সি অভিনেতার নিজস্ব বাসভবনেই অত্যন্ত ঘরোয়া ও জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আমির খান এবং গৌরী স্প্র্যাট ইতোমধ্যেই আইনি নথিপত্রে স্বাক্ষর করে তাদের বিয়েটি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করেছেন। 

    বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরপরই অভিনেতার জনসংযোগ এজেন্সির পক্ষ থেকে নবদম্পতির প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।

    ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ভালোবাসা, হাসি এবং অমূল্য কিছু মুহূর্তের উদযাপন। আমির খানের বিয়ের উৎসবের ভেতরের একটি ঝলক, যা উষ্ণতা, আনন্দ এবং একটি সত্যিকারের অবিস্মরণীয় উদযাপনের জাদুতে ভরপুর।’ 

    গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২৫ বছর আগে তাদের পরিচয় হলেও মাত্র দুই বছর আগে তারা একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেন।

    এই অন্তরঙ্গ বিয়েতে আমির খানের তিন সন্তান এবং গৌরী স্প্র্যাটের পুত্র উপস্থিত ছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, আমির খান প্রথমে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সংসারে তাদের দুই সন্তান জুনায়েদ ও ইরা খান রয়েছে। এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও তারা যৌথভাবে তাদের পুত্র আজাদের দেখাশোনা করছেন। 

    অন্যদিকে, গৌরী স্প্র্যাটের ছয় বছর বয়সি একটি ছেলে রয়েছে, যাকে লাইমলাইট থেকে দূরে রাখা হয়। বিয়েতে বিদেশ থেকে আসা আত্মীয়-স্বজনসহ প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। 

    কে এই গৌরী স্প্র্যাট? 

    গৌরী স্প্র্যাটের আদি বাড়ি বেঙ্গালুরুতে এবং তিনি তার জীবনের সিংহভাগ সময় সেখানেই কাটিয়েছেন। তার মা রিতা স্প্র্যাট বেঙ্গালুরুর একটি নামকরা সেলুনের মালিক ছিলেন। গৌরীর লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর একটি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিখ্যাত ‘বি ব্লান্ট’ সেলুন পরিচালনা করছেন। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • আজ আমির খানের বিয়ে

    আজ রোববার (৫ জুলাই) বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে। ছিমছাম বিয়ের আসর বসছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার সমুদ্রমুখী বাড়িতে। ৭০ কোটির রুপির বাড়িতে এখন সাজসাজ রব। গৌরী ও আমির দুজনেই সাধারণভাবে থাকতে ভালোবাসেন। তাই তাদের বিয়েও হচ্ছে ছিমছামভাবে। একেবারে ঘরোয়া পরিবেশে। এরপরও উপস্থিত থাকবেন প্রায় ১৫০ অতিথি। থাকছেন ইন্ডাস্ট্রির বেশ কিছু আমির-ঘনিষ্ঠ প্রযোজক ও পরিচালকও।

    মুম্বাইয়ে এখন ভরা বর্ষা। একটানা বৃষ্টিতে জলমগ্ন গোটা মুম্বাই। এর মাঝেই আমিরের বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে বিয়ের অনুষ্ঠান। নিচে বাঁধা হয়েছে প্যান্ডেল। তৃতীয়বার বিয়ে করছেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। তবে এ অভিনেতার বিয়েতে হাজির থাকবেন তার দুই পক্ষের ছেলেমেয়েরাও। এ সময় উপস্থিত থাকবেন গৌরীর আগের পক্ষের ছেলেও। বন্ধুদের জন্য নিজেদের পছন্দের সব খাবার তৈরি করা হচ্ছে। পুরো আয়োজনেই হচ্ছে আমির ও গৌরীর তদারকিতে।

    এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিয়ে হয় আমির খানের। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন। তারকার ভক্তদের চমকে দেয় সেই খবর। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও দুজনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন। এখনো পরিবারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির খান বিয়ে করেছিলেন পরিচালক কিরণ রাওকে। একসময়ে তারা বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে একসঙ্গে উপস্থিত হতেন। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তাদের সম্পর্ককে বলিউডের অন্যতম সৃজনশীল জুটি হিসেবে দেখা হতো। তবে সেই সম্পর্কেও বেশিদূর এগোয়নি এ তারকা দম্পতির। এবার আমির নিজের জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন। বিয়ের সানাই বেজে উঠেছে। আজ মুম্বাইয়ের বান্দ্রা সমুদ্রমুখী আমির খানের নিজ বাড়িতে গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ে।

    তৃতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের বন্ধু আশুতোষ গোয়ারীকর। থাকবেন প্রযোজক রাজকুমার সন্তোষী। এ ছাড়া পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। তবে অভিনেতার দুই সাবেক স্ত্রী— রিনা দত্ত ও কিরণ রাও থাকবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • আগামীকাল তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

    বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। 

    কিছুদিন আগেই গৌরীর সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। এবার বিয়ের তারিখ চূড়ান্ত হতেই তার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। 

    তবে জানা গেছে, বলিউডের আর দশটা জমকালো বিয়ের মতো এই আয়োজনে কোনো বাহুল্যতা থাকছে না। কোনো বিলাসবহুল হোটেল বা বড় রিসোর্টের পরিবর্তে আমির নিজের বান্দ্রার বাসভবনে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্পূর্ণ ঘরোয়া ও অত্যন্ত সাদামাদা পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

    এই বিয়েতে আমন্ত্রিত অতিথির তালিকাও বেশ সংক্ষিপ্ত। দুই পরিবারের সদস্য, অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ কিছু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

    তবে এই আনন্দঘন মুহূর্তের অন্যতম আকর্ষণীয় দিক হলো আমিরের পূর্বের সম্পর্কগুলোর প্রতি সম্মান। জানা গেছে, আমিরের সাবেক দুই স্ত্রী এবং সন্তানেরাও এই বিয়েতে অংশ নেবেন। ফলে এটি কেবল দুজনের বিয়ে নয়, বরং পরিবারগুলোর এক হওয়ার বিশেষ এক উৎসবে পরিণত হতে যাচ্ছে। 

    সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করে আমির তার এই সাদামাদা আয়োজনের ইচ্ছার কথা জানান। তিনি উল্লেখ করেন, যেকোনো বড় উদযাপনের চেয়ে পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একই সঙ্গে তিনি সবার কাছে ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। 

    ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিচ্ছেদ পরবর্তী সময়েও তিনি তার পূর্বের পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছেন। 

    অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে এবং তার একটি পুত্রসন্তান রয়েছে। আমিরের তিন সন্তানসহ মোট চার সন্তানই বাবার এই নতুন পথচলায় পাশে থেকে আনন্দ উদযাপনে শামিল হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পুরো বলিউড পাড়ায় এখন এই বিয়ে নিয়ে জোর চর্চা চলছে। বিয়ের জাঁকজমক বাদ দিয়ে পরিবারের গুরুত্ব এবং আপনজনদের নিয়ে এমন সরল উদযাপন অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে অবৈধ সন্তানের অভিযোগ আনা ফয়জল

    ২০২৫ সাল থেকেই চর্চার শিরোনামে ছিলেন ফয়জল খান। বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে যদিও মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ভাই বলেই তিনি পরিচিত। তবে বছরখানেক ধরে সংবাদমাধ্যমের কাছে সুপারস্টার দাদার বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করেছেন ফয়জল খান। ভাই আমিরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে ক্ষোভ উগরে দিয়েছিলেন এ অভিনেতা। কখনো পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন ফয়জল, তো কখনো বা আবার আমিরের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং অবৈধ সন্তানের দাবি করেছেন তিনি। 

    যদিও ভাইয়ের কথায় কোনো দিন খুব একটা আমল দেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে এবার ভ্রাতৃকোন্দল নিয়ে মুখ খুলে আবার চর্চার শিরোনামে এলেন ফয়জল খান।

    চলতি মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান। এমন পরিস্থিতির প্রাক্কালে ভাই ফয়জল খান স্বীকার করে নিলেন যে, এযাবৎকাল দাদা ও পরিবারের বিরুদ্ধে বিষোদগার করা তার ভুল হয়েছে।

    এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে সংবাদ সম্মেলন করে নিজের পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন ফয়জল খান। সেই সময়েই পালটা বিবৃতি জারি করে আমির খানের পরিবারের তরফে জানানো হয়, ফয়জলের দাবি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভীষণ কষ্টদায়ক…।

    ফয়জল দাবি করেছিলেন— ‘স্কিৎজোফ্রেনিয়া’র রোগী ও মানসিক ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে দাদা আমির খান তাকে এক বছর ঘরবন্দি করে রাখেন। সেই সময়ে কেড়ে নেওয়া হয়েছিল তার মোবাইল ফোন। এমনকি বাড়ির বাইরে পা রাখার অনুমতিও ছিল না ফয়জলের! ঘরের বাইরে সবসময়ে দেহরক্ষীরা থাকত এবং নানা রকমের ওষুধ খাওয়ানো হতো তাকে। মিস্টার পারফেকশনিস্টের ভাইয়ের এহেন মন্তব্য়ের পরই খান পরিবারকে নিয়ে নানা ‘চটকদার’ খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে। 

    সেই সময় আমির খান জানিয়েছিলেন, কী আর করা যাবে? এটা আমার ভাগ্য। আমাকে মেনে নিতে হবে। কারণ আপনি গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারলেও নিজের পরিবারের সদস্যের সঙ্গে কীভাবে লড়বেন? এবার সেই পরিবারের কাছেই ফিরতে চাইলেন ফয়জল খান।

    এক বছর বাদে নিজের ভুল বুঝতে পেরে এবার মুখ খুললেন ফয়জল খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। সবার প্রথমে আমার মা। তারপর দিদি নিখাতের কাছে ক্ষমা চাইব। আমিরের কাছেও ক্ষমা চাইছি। রাগে-দুঃখে পরিবারের সম্পর্কে প্রকাশ্যে অনেক খারাপ মন্তব্য করে ফেলেছি— যেগুলো বলা উচিত ছিল না। 

    তিনি বলেন, আমার উচিত ছিল পরিবারের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়গুলো মিটিয়ে নেওয়া। তবে আমি কারও থেকে কোনো ব্যাখ্যা আর চাই না। শুধু আমার পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক হোক— এটুকুই চাইব। একটু শান্তি চাই এখন। আসলে কুরআন পড়েই আমার চিন্তাধারা বদলেছে।

    উল্লেখ্য, চলতি মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। পরিবার ও কাছের  বন্ধুদের সাক্ষী রেখে সই-স্বাক্ষরের মাধ্যমেই গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন মিস্টার পারফেকশনিস্ট। 

    বিনোদন ডেস্ক

  • গৌরী আমার জীবনে আশীর্বাদ: আমির খান

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করতে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানিয়েছেন, এ বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই জাঁকজমকহীন। বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। বিয়েটা খুবই ব্যক্তিগত একটা মুহূর্ত। অত্যন্ত সাদামাটা রেজিস্ট্রি বিয়ে, যা শুধু দুই পরিবার এবং খুব ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আমির খান। 

    বিয়ের বিষয়টিকে জীবনের অত্যন্ত সুখের পর্যায় হিসেবেও বর্ণনা করেছেন মিস্টার পারফেকশনিস্ট। এবং গৌরীকে তার জীবনের ‘আশীর্বাদ’ বলেও অভিহিত করেছেন তিনি। এ বিয়েকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনার বিষয়ে আমির খান বলেন, আমি বুঝতে পারছি না— কেন এত উন্মাদনা? তারকাদের বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই থাকে অনেক বেশি। 

    তিনি বলেন, মানুষের আমাদের কাজের প্রতি আগ্রহ থাকা উচিত। ব্যক্তিগত জীবনের প্রতি নয়। আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো তা সত্যিই জানি না। আজকাল কোনো কিছুই চাপা থাকে না বলে জানান তিনি।

    আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল। এরপর একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর আবার যোগাযোগ শুরু হলে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। ২০২৫ সালের মার্চ মাসে ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। যেখানে তিনি প্রথম গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

    তিনি বলেছিলেন— আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। কারণ গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে। ও অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাই। 

    আমিন খান বলেন, কিরণ রাও ও রীনা দত্তর সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো টেকেনি। গৌরী আমার জীবনে এসেছে বলে আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, এখন এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।

    মিস্টার পারফেকশনিস্ট অভিনেতার এটি তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এ দম্পতির দুই সন্তান— জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।

    বিনোদন ডেস্ক

  • আমিরের তৃতীয় বিয়েতে কেমন হবে জাঁকজমক?

    বলিউডের আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ৫ জুলাই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ষাট বছর বয়সি এই অভিনেতা।  

    পাত্রী দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট। তার সঙ্গেই বিয়ে অভিনেতার। মুম্বাইয়ে নিজের বাড়িতে একেবারেই ঘরোয়া ও সাদামাটা আয়োজনে আইনি বিয়ে সারবেন- নিজে থেকে এমনটাই জানিয়েছেন আমির খান।

    এক সাক্ষাৎকারে আমির খান তার বিয়ের চূড়ান্ত খবর ও পরিকল্পনার কথা জানিয়েছেন। জানান, কোনো ধরনের বড় উৎসব বা জমকালো আয়োজন ছাড়াই শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

    আমির খান বলেন, বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনের কেউই খুব একটা আড়ম্বর চাচ্ছি না, তাই সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। 

    তবে বলিউডে তার ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু শাহরুখ খান কিংবা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কিনা, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।

    ২০২৪ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। এরপর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি। ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়।

    বিনোদন ডেস্ক

  • আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা?

    বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন তিনি। তবে তারকা জীবনের সঙ্গে মানানসই কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, বরং একান্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে আইনিভাবে বিয়ে করবেন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বড় পরিসরের অনুষ্ঠান, তারকাখচিত অতিথি তালিকা কিংবা অতিরিক্ত জাঁকজমক থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

    এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। চাকচিক্য ও জাঁকজমক থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাই। আমাদের পরিবারের সঙ্গে আমরা গভীরভাবে যুক্ত। তাই তাদের উপস্থিতিতেই সবকিছু সম্পন্ন হবে। বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’

    গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে গত বছর অভিনেতার জন্মদিনে। পরে তিনি জানান, দীর্ঘদিন পর জীবনে এমন একজন মানুষকে পেয়েছেন, যিনি তার জীবনে প্রশান্তি ও স্থিরতা নিয়ে এসেছেন। গৌরী সম্পর্কে আমিরের ভাষায়, ‘সে আমার জীবনে অনেক শান্তি এনেছে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি যে তার সঙ্গে আমার দেখা হয়েছে।’

    নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বক্তব্য দিতে গিয়ে আমির আরও বলেন, তার আগের দুই সংসার টেকেনি ঠিকই, তবে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে রীনা দত্ত, কিরণ রাও এবং এখন গৌরী—এই তিনজনই তার ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতি তিনি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য, ছোটবেলার বন্ধু রীনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। প্রায় ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

    এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। চলচ্চিত্র Lagaan-এর শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। দ্বিতীয় সংসারও প্রায় ১৬ বছর স্থায়ী হয় এবং ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করে আসছেন।

    এবার জীবনের ষাটতম বছরে এসে গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন আমির খান। জাঁকজমক নয়, বরং ভালোবাসা, পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনকেই প্রাধান্য দিয়ে আয়োজন করা হচ্ছে এই বিশেষ দিনটি।

    বিনোদন ডেস্ক

  • কাদের উপস্থিতিতে গৌরীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন আমির

    বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চলেছেন তিনি।

    প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই নিজ বাসভবনেই অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন করবেন এই অভিনেতা।

    সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান জানান, তিনি ও গৌরী দুজনেই সাদামাটা আয়োজন পছন্দ করেন। তাই বিয়ের অনুষ্ঠানও সীমিত পরিসরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিশেষ এই মুহূর্ত উদযাপন করতে চান তারা।

    কয়েক বছর আগে কন্যা আইরা খানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর গৌরীর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। এর আগে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর একাকিত্ব ও মানসিক অবসাদের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন তিনি।

    সম্প্রতি ‘লগান’ চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমিরের হবু ও সাবেক স্ত্রীদের একসঙ্গে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন তার প্রথম স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং গৌরী স্প্র্যাট। তাদের পারস্পরিক সৌহার্দ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রেমের সম্পর্কের পরিণতিতে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। প্রায় ১৪ বছর সংসার করার পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ‘লগান’ চলচ্চিত্রের কাজের সূত্রে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৫ সালে তারা বিয়ে করেন। তবে ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

    এখন গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গীর মর্যাদা দিতে যাচ্ছেন আমির খান। তবে বিয়ের বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

    বিনোদন ডেস্ক

  • ১৫-২০ বছর পরের গল্প নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

    বলিউড ইতিহাসের অন্যতম সফল এবং কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মাঝে তুমুল আগ্রহ কাজ করছে। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে নতুন এবং দারুণ এক তথ্য শেয়ার করেছেন এর নির্মাতা রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, এবারের গল্পটি আর কলেজের ক্যাম্পাস জীবন নিয়ে নয়, বরং চরিত্রগুলোর মধ্যবয়সের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হবে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরানি নিশ্চিত করেন, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে চলছে এবং শুটিং শুরুর আগে এখনো অনেক কাজ বাকি রয়েছে। 

    হিরানি বলেন, ‘আমি এখনো চিত্রনাট্যটি নিয়ে কাজ করছি। এখনো অনেক কাজ বাকি। মূল গল্পটি গড়ে উঠেছে এই চরিত্রগুলোর ১৫ থেকে ২০ বছর পরের জীবনকে ঘিরে।’ 

    তিনি আরও স্পষ্ট করে জানান যে, ২০০৯ সালের ব্লকবাস্টার ছবিটির সেই পরিচিত ক্যাম্পাস পরিবেশ থেকে এবার গল্প অনেকটাই দূরে সরে যাবে। এবার ফোকাস করা হবে—র‌্যাঞ্চো, ফারহান এবং রাজু কীভাবে তাদের প্রাপ্তবয়স্ক জীবন, পারস্পরিক সম্পর্ক এবং দায়িত্বগুলো সামলাচ্ছেন তার ওপর। 

    এই নির্মাতা যোগ করেন, ‘এটি কোনো কলেজ বা ওই জাতীয় বিষয় নিয়ে নয়। তারা এখন বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তারা মূলত ‘মিড-লাইফ ক্রাইসিস’ বা মধ্যবয়সের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সুতরাং, আমাদের দেখতে হবে এরপর তাদের জীবনে কী ঘটে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পূর্বের সিনেমার মতোই এই সিক্যুয়েলেও একটি শক্তিশালী সামাজিক বার্তা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন হিরানি। সিনেমাটিতে কোনো সামাজিক বার্তা থাকছে কিনা—জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অবশ্যই! খুব বড় একটি বার্তা থাকবে।’ 

    চলতি বছরের শুরুর দিকে অভিনেতা আমির খানও সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কাজ চলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, সিনেমার মূল ধারণা বা কনসেপ্টটি তিনি দেখেছেন এবং এটি তার কাছে বেশ সম্ভাবনাময় মনে হয়েছে।

    আমির খানের মতে, গল্পটি মূল তিন বন্ধুকে প্রায় এক দশক পর আবার পর্দায় ফিরিয়ে আনবে। এটি মূলত কলেজ জীবনের গণ্ডি পেরিয়ে চরিত্রগুলোর ভেতরের পরিবর্তন ও বিবর্তনকে তুলে ধরবে, যেখানে কমেডির পাশাপাশি থাকবে গভীর আবেগ।

    তবে হিরানি এবং আমির খান—উভয়েই পরিষ্কার করে বলেছেন যে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। 

    ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছবিটিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়। হাস্যরস, আবেগঘন গল্প এবং শিক্ষাব্যবস্থার তীব্র প্রতিযোগিতার ওপর চাবুক মারা পরিচালকের নির্মাণশৈলী ছবিটিকে আইকনিক করে তুলেছিল। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ওর নারী পছন্দের ক্ষমতাও দারুণ, আমির প্রসঙ্গে কাজল

    বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্য লেখক। বলিউডে নিখুঁত কাজের প্রতি তার একাগ্রতার জন্য তাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও ডাকা হয়। তিন দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসাসফল ও সামাজিক সচেতনতামূলক সিনেমায় অভিনয় করেছেন। 

    অন্যদিকে পারিবারিক জীবনে রোমাঞ্চকর অভিনেতা। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে। এখন নতুন করে চলছে প্রেম। এর আগে মিস্টার পারফেকশনিস্ট ৬০ বছরের জন্মদিনে নিজেই ঘোষণা করেছিলেন বান্ধবীর কথা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করবেন তিনি। 

    সম্প্রতি প্রায় ২৫ বছর পূর্ণ হয়েছে ‘লগান’ সিনেমা মুক্তি পাওয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর, আমির খানসহ অন্যান্য কলাকুশলী। এদিন অনুষ্ঠানে বলিউডের অনেক তারকাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী কারিনা কাপুর খান, কাজল, জুহি চাওলার মতো তারকারা। সেই অনুষ্ঠানে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই এসেছিলেন আমির খান।

    ডিভোর্স হলেও সাবেক স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ভালো আমির খানের। পরিচালক কিরণ রাও ও রিনা দত্তও এসেছিলেন সেই অনুষ্ঠানে। এ সময় উপস্থিত ছিলেন আমির খানের দীর্ঘদিনের বন্ধু কাজলও। মঞ্চে উঠে কাজল বলেন, আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়— তার প্রযোজনা সংস্থা প্রমাণ করেছে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে ওর রুচি অসাধারণ। নারীদের পছন্দের ক্ষেত্রেও ওর রুচি ভালো।

    এ কথা শুনে মিস্টার পারফেকশনিস্ট হেসে ফেলেন। সবাই হাততালিও দেন। আমির খানের বিয়ে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরাও। সবাই মুখিয়ে আছেন  গৌরীর সঙ্গে আমির খানের নতুন জীবন শুরুর মুহূর্তের সাক্ষী থাকতে।

    বিনোদন ডেস্ক