Tag: আপত্তিকর

  • শুটিংয়ে অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শ, বাধা দেওয়ায় খেলেন চড়!

    শোবিজ অঙ্গন ঘটে যায় নানা অপ্রত্যাশিত ঘটনা। যার অনেক কিছুই প্রকাশ্যে আসে, আবার কিছু চাপা পড়ে যায়। টালিউড ইন্ডাস্ট্রিজও এর ব্যতিক্রম নয়। এবার এমন এক ঘটনা ঘটেছে, যাতে অবাক সংশ্লিষ্ট সকলে।

    বিষয়টি খোলাসা করে বললে, এ ঘটনায় রয়েছে তিন চরিত্র। ছবির পরিচালক ও তার দুই অভিনেতা-অভিনেত্রী। বলিউড ফেরত সেই অভিনেতা মাঝে মাঝেই কাজ করেন টালিউডে। বাইরে থেকে দেখলে যে কেউ বলতে বাধ্য, তিনি নিপাট ভদ্রলোক। তবে অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়।

    সেই টালিউডের অন্দর থেকেই খবর এসেছে, এক ছবির চিত্রনাট্য অনুযায়ী পুরুষ চরিত্রটি নারী চরিত্রের পায়ের প্রতি আসক্ত। প্রেয়সীর পায়েই উত্তেজনা অনুভব করে সে। এমন একটি দৃশ্যের অভিনয় চলছিল। কিন্তু হঠাৎই অভিনয় যেন ছাড়িয়ে যায় চিত্রনাট্যের সীমা। অভিনেতার নাছোড় হাত তখন অভিনেত্রীর পা ছাড়িয়ে প্রায় উরু ছুঁতে যায়।

    সেই মুহূর্তেই বেঁকে বসেন অভিনেত্রী। বাধা দেন। নায়কেরও হুঁশ ফেরে, সামলে নেন নিজেকে। সেই অভিনেত্রীর স্বামী ছিলেন সেই ছবিরই পরিচালক। তাই স্বামীও পদক্ষেপ নেন সঙ্গে সঙ্গে। কিন্তু এ ঘটনায় আহত হয় অভিনেতার আত্মাভিমান।

    সেই অভিনেতা অপমানিত হয়ে ক্ষণিকের জন্য থেমে যান। সকলেই যখন ভাবছেন বিষয়টি মিটে গেছে, তখনই ঘটে অন্য একটি ঘটনা। মনের মধ্যে পুষে রাখা রাগ প্রকাশ করে ফেলেন অভিনতা। তাও সেই চিত্রনাট্যের সহায়তায়।

    অভিনেতা যেন খুব সুযোগ সন্ধানী ছিলেন তখন। পরের দিনের শুটিংয়ে চিত্রনাট্য অনুযায়ী ক্যামেরাবন্দি হওয়ার কথা এক হিংস্র দৃশ্যে। এ সুযোগ হাতছাড়া করতে চাননি সেই অভিনেতা।

    সেই ‘মেথড অ্যাক্টিং’-এর মোড়কে দৃশ্যকে বাস্তবসম্মত করার জন্য চরিত্রের প্রায় ভেতরে ঢুকে পড়েন সেই অভিনেতা। অভিনেত্রীকে চড় মারার একটি দৃশ্যের সম্পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি। ক্যামেরা চলাকালিন এমন জোরে চড় কষান অভিনেত্রীর গালে যে হতভম্ব হয়ে যান সকলেই।

    এই অভিনেত্রীকে পর্দায় সকলেই চেনেন খল চরিত্রের জন্য। অথচ তার সঙ্গে এমন ঘটনায় খানিকক্ষণ চুপ করে যান অভিনেত্রী। ঘণ্টা তিনেক বন্ধ করে দেওয়া হয় শুটিং।

    অবশ্য পরে কাজটি নির্বিঘ্নে হয়েছে। জানা গেছে, নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে দুজনেই কাজ শেষ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর নাচের জন্য বিতর্কের মুখে উর্বশী, যা বললেন অভিনেত্রী

    বছরের শুরুতেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। ইতোমধ্যে মুক্তি পাওয়া গান ‘দাবিডি দিবিডি’ নেচে প্রবল রোষের মুখে পড়েন লাস্যময়ী এই অভিনেত্রী। এবার নতুন করে সেই গানের নাচ নিয়ে বিতর্ক শুরু। 

    এর আগে গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘ডাকু মহারাজ’ সিনেমার ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী ও বালাকৃষ্ণ। যদিও বক্স অফিসে সিনেমাটি সফল হয়েছে বলে দাবি প্রযোজকের। 

    এ নিয়ে উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।। সিনেমার প্রচারে যে প্রশ্নই করা হোক— উর্বশী উত্তর দেন নিজের সিনেমা কেন্দ্র করেই। উর্বশী জানিয়েছেন মাত্র চার দিনেই ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার সিনেমা। যদিও এই সিনেমার ‘দাবিডি দিবিডি’ নাচের জন্য প্রবল রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। 

    এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন নেটিজেনরা। যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য এলে তার কাটাছেঁড়া হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। 

    যদিও দিন কয়েক যেতে না যেতেই মত বদল অভিনেত্রীর। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল। একধাপ এগিয়ে উর্বশী বলেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজভাবে গ্রহণ করতে পারেননি। তিনি বলেন, আমি বুঝতেই পারিনি নাচটা দশর্করা এভাবে দেখবেন। একটা দল হিসাবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।

    তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ওর মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দুজনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। ওর সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।

    আর এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। গানের সাফল্যে অভিনেত্রী কেক কাটেন প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে। তার পরই ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দুজনে। সেখানেই উর্বশীর সঙ্গে নাচের মূল ভঙিমায় নাচতে শুরু করেন নন্দমুরি। এবার সিনেমায় যা দেখানো হয়েছে, সেটি নিজের মতো করে বদলে নিয়েছেন অভিনেতা। আর অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত ছুড়তে থাকেন নন্দমুরি। অভিনেত্রী সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি। 

    এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই ফের সমালোচনার ঝড় নেটদুনিয়ায়। শুধু এ ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমন জোরে হাত রাখেন, তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটিই চোখে পড়েছে ভক্ত-অনুরাগীদের। 

    এর আগে ‘দাবিডি দিবিডি’ গানমুক্তির পরপরই সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান মন্তব্য করে লিখেছিলেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল সিনেমা তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। 

    এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছিলেন উর্বশী রাউতেলা— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

    মধ্যরাতে লাইভে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। 

    বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতে রাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করলেন তিশা।

    নিজের ফেসবুক থেকে লাইভে এসে ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেন তিশা। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক।’

    তিনি বলেন, ‘কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।’

    ঘটনার বর্ণনা দিয়ে তিশা বলেন, ‘আউটডোর শুটিংয়ে, আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

    বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’

    তিশা যোগ করেন, ‘হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।’

    এ সময় নাম উল্লেখ করে তাসনুভা তিশা বলেন, ‘কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়া এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?’

    সবশেষে বলেন, ‘এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।’

    এর আগে তিশা নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে দেখা যায় এক ব্যক্তির দুটি ছবি এবং ‘কাউসার’স কিংডম’ নামের একটি পেজের স্ক্রিনশট। ধারণা করা হচ্ছে, তিনি পেজের কর্ণধার কাউসার।

    ক্যাপশনে তিশা লেখেন, ‘দয়া করে কেউ এই লোককে চিনে থাকলে তার বিস্তারিত দিন। আমি লাইভে আসছি ১০ মিনিটের মধ্যে। অসম্ভব বাজে একটা ঘটনা ঘটেছে। বলছি পুরোটা। দয়া করে আমাকে শুনুন!’ এরপরই লাইভে আসেন তিশা।

    বিনোদন ডেস্ক

  • ফের আপত্তিকর ডিপফেক ভিডিওর ফাঁদে আলিয়া

    ফের ডিপফেক ভিডিওর ফাঁদে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় লাল রঙের একটি শাড়ি পরে উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। 

    জানা যায়, আপত্তিকর এ ভিডিওতে থাকা নারী আলিয়া নয়। অভিনেত্রী ওয়ামিকা গাব্বির মুখের ওপর আলিয়া ভাটের মুখ বসিয়ে ডিপফেক ব্যবহার করা হয়েছে।

    এর আগে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর কাজল আর এবার আলিয়া ভাট। রাশমিকা প্রথম থেকেই এ ধরনের কাজের বিরুদ্ধে বিরক্তি এবং হতাশা প্রকাশ করেছিলেন। সেই সময় তাকে সমর্থন করেছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারা। কদিন আগেই ভাইরাল হয়েছে সামান্থার তোয়ালে পরা একটি ছবি। 

    পরে জানা যায়, সামান্থাও ডিপফেকের শিকার হয়েছেন। সামান্থার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও আলিয়া তার ভিডিও নিয়ে এখনো কোনো অভিযোগ করেননি।

    বিনোদন ডেস্ক

  • রণবীরকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

    হিন্দি সিনেমায় কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। এ তালিকায় আলোচনায় এসেছে বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের নাম। তেমন তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির। 

    রণবীর বলেছিলেন, বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাকে বাড়িতে ডেকে তার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য। 

    নায়ক বলেন, এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। 

    সেখানেই তাকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তার পছন্দ। এক কথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার; কিন্তু ওই ব্যক্তি তাকে আপত্তিকর প্রস্তাব দেন। 

    সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর।

    মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।
     

    বিনোদন ডেস্ক

  • প্রযোজকের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাবের অভিযোগ অঙ্কিতার

    ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে কিছুদিন আগেই চর্চায় ছিলেন ‘বিগ বস’-এর ১৭তম সিজনে অংশ নিয়ে। এবার তিনি কথা বললেন গুরুতর বিষয়ে। অভিনেত্রী জানালেন, ১৯ বছর বয়সে প্রযোজকের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন তিনি। খবর এনডিটিভির

    rnrn

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হটারফ্লাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন অঙ্কিতা। সেখানেই যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন তিনি।

    rnrn

    ১৯ বছর বয়সে কাজ পাওয়ার জন্য ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব পান তিনি। এখনো সেই ঘটনার কথা ভাবলে শিউরে ওঠেন অভিনেত্রী। অঙ্কিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৮-১৯ বছর বয়স থেকেই অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণি ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা।

    rnrn

    পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন। তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে আপত্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

    rnrn

    অঙ্কিতা বলেন, আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন উতরে গিয়েছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে চুক্তিপত্রে সই করতে হবে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান ছবির প্রযোজক। 

    rnrn

    এরপর আমাকে যা বলেছিলেন, তা শুনে আমার কান ঝাঁ ঝাঁ করে উঠেছিল। প্রযোজক বলেছিলেন, আমাকে কাজটা পেতে হলে আগে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম। তবে সাক্ষাৎকারে ওই প্রযোজকের নাম প্রকাশ করেননি অঙ্কিতা।

    অনলাইন ডেস্ক

  • ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, যা বললেন রাশমিকা

    লিফট থেকে এক তরুণী বেরিয়ে আসছেন। পরনে কালো রঙের পোশাক হলেও সেটি দেখতে চোখ ঘোরার মতো অবস্থা। সম্প্রতি এমনই আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। 

    ধারণা করা হচ্ছে এটি দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। যা নিয়ে মুহূর্তেই শুরু হয় নানা সমালোচনা ও চর্চা। কিন্তু ভিডিওতে থাকা ওই তরুণী কি আসলেই অভিনেত্রী রাশমিকা?

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভিডিওতে থাকা পোশাকে বিভিন্ন সময় দেখা যায় রাশমিকাকে। কিন্তু ভিডিওতে থাকা তরুণীটি রাশমিকা কিনা―এ নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে। এবার এ বিষয়ে কথা বলেছেন দক্ষিণী তারকা এই তারকা।

    জানা গেছে, ভিডিওতে থাকা তরুণী অভিনেত্রী রাশমিকা নয়। মূলত অন্য এক নারীর ভিডিওতে এডিটিংয়ের মাধ্যমে দক্ষিণী নায়িকার মুখ বসানো হয়েছে। এ খবর প্রকাশ্যে আসার পরই অপরাধীদের শাস্তি চেয়েছেন এ নায়িকা।

    এ ব্যাপারে রাশমিকা ইনস্টাগ্রামে লিখেছেন, আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সামাজিকমাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি খুবই ব্যথিত। এ ঘটনা আমার কাছে খুবই ভয়ের।

    এ ঘটনা শুধু তার জন্যই নয়, ক্যামেরার সামনে যারা কাজ করেন তাদের জন্যও ভয়ংকর বলে জানিয়েছেন রাশমিকা। এ ব্যাপারে তিনি বলেন, ভাবতেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবীদের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে এই সময় সাপোর্ট করছেন।

    তিনি আরও লিখেছেন, একবার ভাবুন, আমি যদি এই সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী হতাম। আমার তো মাথা কাজই করত না যে, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব। আমাদের সবার এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা উচিত।

    প্রসঙ্গত, সামাজিকমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, মূলত আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) অর্থাৎ কৃত্রিম মেধা ব্যবহার করে ভিডিওটি বিকৃত করা হয়েছে। এটি করেছেন জারা প্যাটলে নামের এক নারী। আর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকে ‘আপত্তিকর’ ভিডিও, যা বললেন নোবেল

    বিতর্ক যেন পিছু ছাড়ছে না সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। ফেসবুকে আপত্তিকর ভিডিও ও ছবি প্রকাশ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। তবে নোবেলের দাবি, এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার ফ্যানপেজটি হ্যাক করে অশালীন ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন নোবেল।

    তিনি বলেন, ‘আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই আমরা এটার দখল পেয়ে যাব।’

    নোবেল বলেন, আসলে এসব কয়েক দিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এ জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে।’

    এর আগে শুক্রবার সকালে হঠাৎ নোবেলের ফেসবুক স্টোরিতে দেখা যায় একটি ভিডিও। সেখানে দেখা যায়, একজন পুরুষের ছবি দেখে নিজের শরীরের স্পর্শকাতর স্থানে হাত বুলাচ্ছেন এক নারী। সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এছাড়া অশালীন ছবিও পোস্ট অরা হয়েছে পেজটি থেকে। প্রথম প্রথম অনেকেই ধরে নেন কাণ্ডটি নোবেলের। ফলে কটাক্ষে মেতে ওঠেন নেটাগরিকরা। তারপরই সংবাদমাধ্যমকে নোবেল জানালেন হ্যাকারদের কবলে পড়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকে ‘আপত্তিকর’ ভিডিও, ফের বিতর্কের মুখে নোবেল

    বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কিত এ শিল্পী। এবার নিজের ফেসবুক পেজে আপত্তিকর ছবি-ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়লেন নোবেল।

    শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি নগ্ন ছবি পোস্ট করেন নোবেল। এর আগে বৃহস্পতিবার বিকালে অন্য পেজের রিল ভিডিও নিজের পেজে শেয়ার করেন তিনি।

    হঠাৎ এই গায়কের পেজে এমন সব নগ্ন ছবি-ভিডিও দেখে তাচ্ছিল্যের হাসি হেসেছেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন, নোবেলের পেজটি সম্ভবত হ্যাকড হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানাননি নোবেল।

    মন্তব্যের ঘরে ক্ষোভ জানিয়ে একজন লেখেন, যেমন কর্ম তেমন ফল, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। কেউ লেখেন, ‘ছেলেটা গোল্লায় গেছে।’ আরেকজন লেখেন, ‘এই লোক আর ভালো হবে না।’ কারও মন্তব্য, ‘মানুষটাকেও নষ্ট করে দিল, এবার আইডি নিয়ে পড়েছ।’ কারও মতে, নোবেল এটি ইচ্ছে করে করেছেন আলোচনায় আসার জন্য। পেজের রিচ কমে যাওয়ায় নতুন ফন্দি এঁটেছেন নোবেল—এমনটাও বলছেন কেউ কেউ।

    এর আগে প্রতারণার মামলায় জেলে যান নোবেল। ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলামের করা মামলায় চলতি বছরের ২০ মে একদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। আগামী ২৮ আগস্ট এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

    ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিতর্কে জড়িয়ে তরুণ এই সংগীতশিল্পী ক্যারিয়ার এখন অনেকটাই খাদের কিনারায়। যদিও আশাবাদী নোবেলের বাবা। তার কথায়, ‘অতীতের ভুলগুলো শুধরে আবারও ফিরে আসবে নোবেল, এটা আমার বিশ্বাস।’

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে প্রকাশ্যে স্ত্রীর চড় খান বিপাশার স্বামী!

    বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের পর যেন বলিউড থেকে উধাও হয়ে গেছেন তিনি। এখন কন্যা দেবীকে নিয়েই ব্যস্ত আছেন বিপাশা। সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। কিন্তু বিয়ের সাত বছর কাটতে চলল, তবু করণের পরকীয়া সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চর্চা থামেনি।

    ধারাবাহিক জগত থেকে অভিনয় শুরু করেছিলেন করণ। তিন বছর হিন্দি ধারাবাহিকে কাজ করার পর ‘দিল মিল গায়ে’ সিরিয়ালের মাধ্যমে সাফল্যের স্বাদ পান তিনি।

    অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি হওয়ার পর টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করণ। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। মাত্র ১০ মাস এক ছাদের নিচে থাকার পর করণের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শ্রদ্ধা।

    করণ যে ড্যান্স রিয়ালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, সেই শোয়ে করণের কোরিওগ্রাফার ছিলেন নিকোল অ্যালভারেস। নিকোলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন করণ। পরকীয়া সম্পর্কের কথা প্রকাশ্যে আসায় করণ ও শ্রদ্ধার বিবাহবিচ্ছেদ হয়।

    শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন করণ। ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিংয়ের বদৌলতে জেনিফারের সঙ্গে আলাপ হয় করণের। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

    জেনিফারের সঙ্গে করণের সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় আলোচনার বন্যা বয়ে যেত। টেলিভিশনের পর্দায় করণ এবং জেনিফারের জুটি দর্শকের মনে ধরেছিল। তারা বাস্তবেও একসঙ্গে থাকছেন জেনে এ তারকা জুটিকে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন।

    কিন্তু করণ ও জেনিফারের সম্পর্কে চিড় ধরে। জেনিফার জানতে পারেন যে, করণের সঙ্গে নিকোলের আবার সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদের পরও সাবেক স্ত্রী শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন করণ।

    একই সঙ্গে দুই নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে থাকার কথা জানতে পেরে যান জেনিফার। করণের সঙ্গে একই বাড়িতে থাকলেও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় করণের সঙ্গে ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিং করতেন জেনিফার।

    বলিপাড়ায় কানাঘোষা চলছিল যে, দুজনের মধ্যে কথোপকথন বন্ধ থাকায় শুটিং ফ্লোরে একে অপরের সামনেও যেতেন না জেনিফার এবং করণ। এমনকি শুটিংয়ের সময়ও আলাদা করে নিয়েছিলেন তারা। একসঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার না থাকলে তারা শুটিং ফ্লোরে অন্য সময়েই আসতেন।

    জেনিফারের সঙ্গে অশান্তি হওয়ার পর শ্রদ্ধা ও নিকোলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন করণ। নিজের ভুল বুঝেছেন বলে করণকে ক্ষমাও করে দেন জেনিফার। তাদের সম্পর্ক আবার জোড়া লাগে। কিন্তু আবার কিছু দিন পর তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়।

    ‘কবুল হ্যায়’ নামের একটি হিন্দি ধারাবাহিকে কাজ শুরু করেন করণ। কানাঘোষা শোনা যায়, সেই ধারাবাহিকের প্রযোজক গুল খানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন করণ।

    শুধু প্রযোজকের সঙ্গেই নয়, তার পাশাপাশি ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে করণের।

    জেনিফারের কানে করণের সঙ্গে সুরভির সম্পর্কের কথা আসে। শুটিং শেষ হয়ে যাওয়ার পরও শুটিং সেটে সুরভির সঙ্গে করণ সময় কাটাতেন বলে জানতে পারেন জেনিফার।

    করণ ও সুরভিকে হাতেনাতে ধরবেন বলে একদিন সোজা শুটিং ফ্লোরে পৌঁছে যান জেনিফার। সেখানে গিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন অভিনেত্রী। রাগ সামলাতে না পেরে করণের গালে সপাটে চড় মারেন জেনিফার।

    প্রথমবার ক্ষমা করে দিলেও দ্বিতীয়বার একই ভুলে ক্ষমা করতে পারেননি জেনিফার। তার সঙ্গে একই ছাদের নিচে থেকেও বারবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে করণের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন জেনিফার।

    দুই বছর সংসার করার পর ২০১৪ সালে করণ ও জেনিফারের বিচ্ছেদ হয়। বলিপাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন করণ। সেই কারণে নাকি করণকে ডিভোর্স দেন জেনিফার।

    ২০১৫ সালে ‘অ্যালোন’ নামের হরর ঘরানার হিন্দি ছবিটি মুক্তি পাওয়ার এক বছরের মধ্যেই বিপাশাকে বিয়ে করেন করণ। বিয়ের পর আর সে রকমভাবে অভিনয় করতে দেখা যায়নি কাউকেই। এখন কন্যাসন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন এই তারকা জুটি।

    বিনোদন ডেস্ক