Tag: আইপিএল

  • গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

    জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস বা এআইয়ের অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনি পদক্ষেপ নিলেন আইপিএলের দল পাঞ্জাব কিংসের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। 

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং তার নামে ভুয়া ‘এআই চ্যাটবট পার্সোনা’ তৈরি করার অভিযোগে গুগল ও মেটাসহ একাধিক টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করার জন্য মুম্বাই হাইকোর্টের সবুজ সংকেত পেলেন অভিনেত্রী।

    হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতার করা বিশেষ আবেদন মঞ্জুর করেছেন এবং মামলাটি করার অনুমতি দিয়েছেন। এর ফলে টেক দুনিয়ার শীর্ষস্থানীয় সংস্থাগুলোর বিরুদ্ধে প্রীতির আইনি লড়াইয়ের পথ এখন একেবারে পরিষ্কার। 

    এদিকে আদালতে অভিনেত্রীর পক্ষের আইনজীবী রোহন কদম বলেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রীতি জিনতার পরিচয় চুরি করা হয়েছে। তাই প্রীতি এ পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন।

    কোনো ব্যক্তির নাম, কণ্ঠস্বর বা অবয়ব তার অনুমতি ছাড়া বাণিজ্যিক বা পাবলিক প্ল্যাটফর্মে ব্যবহার করা আইনত অপরাধ উল্লেখ করে প্রীতি জিনতা বলেন, তার অজান্তেই তার ইমেজকে অপব্যবহার করা হচ্ছে। 

    ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের অধীনে প্রীতির নিজস্ব ডিজিটাল কনটেন্ট এবং তার সুনামের ওপর আঘাত হানা হয়েছে। টেক প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু চ্যাটবট তৈরি করা হয়েছে, যা প্রীতি জিনতার নাম ও ব্যক্তিত্ব নকল করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার মতো অপরাধও করা হচ্ছে। এ ছাড়া আপত্তিকর ডিপফেক ভিডিও এবং বিকৃত মিমও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।

    গুগল, মেটা, এক্স, জিফি, গোড্যাডির মতো যে ডজনখানেক সংস্থার বিরুদ্ধে প্রীতি মামলা করছেন, তাদের অনেকেরই অফিস মুম্বাইয়ের বাইরে বা বিদেশে। কিন্তু প্রীতি জিনতা ভারতীয় নাগরিক, যিনি মূলত মুম্বাইয়ে থাকেন এবং এখানেই কাজ করেন। 

    আইনজীবী আরও বলেন, যদিও অপরাধটি গোটা বিশ্বেই ঘটছে, তবু প্রীতির মানহানি ও সুনামের ক্ষতি মূলত মুম্বাই তথা বোম্বে হাইকোর্টের এখতিয়ারের মধ্যেই পড়ে।

    শুধু প্রীতি জিনতাই প্রথম নন, বিগত কয়েক বছরে মুম্বাই হাইকোর্ট থেকে ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের সুরক্ষামূলক আইনি স্বস্তি পেয়েছেন কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, গায়ক অরিজিৎ সিংয়ের মতো ব্যক্তিত্বরা। 

    এআই প্রযুক্তির অপব্যবহারের যুগে সেলিব্রিটিদের ডিজিটাল আইডেন্টিটি সুরক্ষিত রাখতে প্রীতির এ মামলাটি একটি বড় নজির হতে চলেছে।

    বিনোদন ডেস্ক

  • ফুটবলপ্রেমী শাহরুখ যেভাবে ‘কেকেআর’র মালিক হলেন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যদিও এই ফ্র্যাঞ্চাইজির ভিত্তিপ্রস্তর কোনো শীতাতপ নিয়ন্ত্রিত করপোরেট বোর্ডরুমে কিংবা কলকাতায় স্থাপিত হয়নি; এর বীজ রোপিত হয়েছিল জয়পুরের একটি ক্রিকেট স্টেডিয়ামে। 

    ঘটনাটি ঘটেছিল সেদিন, যেদিন গ্যালারির হাজার হাজার দর্শককে উন্মাতাল হতে দেখেছিলেন ললিত মোদি—আর এর নেপথ্যে কোনো ক্রিকেটার ছিলেন না, ছিলেন স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খান। 

    সম্প্রতি হিউম্যানস অব বোম্বে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএলের সাবেক চেয়ারম্যান এবং বিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি ললিত মোদি টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় এই দলটির শুরুর গল্প শুনিয়েছেন। একই সঙ্গে তিনি উন্মোচন করেছেন, কীভাবে ক্রিকেট সম্পর্কে প্রায় অজ্ঞ এবং ফুটবলপ্রেমী এক বলিউড তারকাকে এমন একটি দল কিনতে রাজি করানো হয়েছিল, যার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত অর্থও সে সময় তার সঞ্চয়ে ছিল না। 

    ললিত মোদি সেই দিনের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি যখন বিসিসিআই-এর সহ-সভাপতি, তখন শাহরুখকে রাজস্থানের একটি ম্যাচ দেখতে নিয়ে যাই। জয়পুরের মাটিতে সেটিই ছিল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। আইপিএল শুরুর প্রায় এক বছর আগের ঘটনা এটি। মাঠে শাহরুখ পা রাখামাত্রই পুরো গ্যালারি যেভাবে ফেটে পড়েছিল, তা ছিল অবিশ্বাস্য। চোখের পলকে সে ম্যাচের মূল আকর্ষণে পরিণত হয়।’ 

    দর্শকদের এই অভাবনীয় উন্মাদনা ললিত মোদির মনের একটি ধারণাকে শতভাগ নিশ্চিত করে দেয়—ভারতবর্ষে যদি ক্রিকেট ও বলিউডকে এক সুতোয় গাঁথা যায়, তবে এমন একটি ফ্র্যাঞ্চাইজি লিগ তৈরি করা সম্ভব যা ভারতীয় টেলিভিশনের প্রাইম-টাইম বা মূল সম্প্রচার সময়কে পুরোপুরি শাসন করতে পারবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে বিসিসিআই-এর মাধ্যমে ললিত মোদি ইতোমধ্যেই ক্রিকেটের ঐতিহ্যবাহী বিজ্ঞাপন বাজার নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। তবে আইপিএল নিয়ে তার চ্যালেঞ্জটা ছিল একদমই ভিন্ন। বর্তমান বিশ্বের সেরা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিকে সরাসরি প্রতিযোগিতায় নামতে হতো ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ‘শাশুড়ি-বউ’ ধারার ধারাবাহিক নাটকগুলোর সঙ্গে, তাও আবার রাত ৮টার সবচেয়ে মূল্যবান স্লটে। 

    মোদি বলেন, ‘ভারতে মূলত দুটি জিনিস সবচেয়ে বেশি বিক্রি হয়—ক্রিকেট এবং বলিউড। ক্রিকেটীয় বিজ্ঞাপনের টাকা আমি আগেই বিসিসিআই-এর জন্য নিশ্চিত করেছিলাম। আর বাকি সব বড় বড় ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট যাচ্ছিল বিনোদন দুনিয়ায়। আইপিএলকে সফল করতে আমার রাত ৮টার ওই স্লটটি দরকার ছিল। ক্রিকেটকে এর আগে কখনো রাতের প্রাইম-টাইম প্রোডাক্ট হিসেবে ভাবা হয়নি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপও দিনের আলোতেই হতো। রাতের বেলা এই মেগা ইভেন্ট নামানোটা ছিল এক বিশাল ঝুঁকি।’ 

    ললিত মোদি হিসাব কষে দেখলেন, দলগুলোর মালিকানায় যদি তারকাদের রাখা যায়, তবে কেবল ক্রিকেটপ্রেমীরাই নন, বরং বিনোদন দুনিয়ার বিশাল দর্শক শ্রেণিও খেলা দেখতে মাঠ ও টেলিভিশনের পর্দায় ভিড় জমাবে। আর এই ভাবনায় তার প্রথম পছন্দই ছিলেন শাহরুখ খান।

    তবে পরিকল্পনার মাঝে বড় একটি বাধা ছিল—শাহরুখ খান মোটেও ক্রিকেটের ভক্ত ছিলেন না।

    ললিত মোদি হেসে বলেন, ‘দল মালিকানার জন্য শাহরুখের চেয়ে যোগ্য আর কে হতে পারত? কিন্তু মজার ব্যাপার হলো, শাহরুখ ক্রিকেট পছন্দ করতেন না এবং খেলাটি ভালো বুঝতেনও না। তিনি ছিলেন মূলত ফুটবলের ভক্ত। আমি যখন তাকে দল কেনার প্রস্তাব দিই, তিনি বেশ দ্বিধায় পড়ে যান এবং বলেন, ‘আমি তো ক্রিকেট বুঝি না।’ আমি তাকে আশ্বস্ত করে বলেছিলাম, ফুটবল নিয়েই থাকুন, ক্রিকেট ও সঠিক দল গোছানোর দায়িত্ব আমার।’ 

    এরপরের বাধাটি ছিল আর্থিক। শাহরুখ জানতে চেয়েছিলেন, ‘আমি যদি নিলামে দল পেয়েও যাই, তবে আমাকে কত রুপি দিতে হবে?’ মোদি জানান, প্রাথমিক ডাউন পেমেন্ট হিসেবে লাগবে ২০ কোটি রুপি। শুনে শাহরুখের চটজলদি উত্তর ছিল, ‘কিন্তু এটা তো আমার ব্যাংক অ্যাকাউন্টের সঞ্চয়ের একটা বড় অংশ!’ 

    এই আর্থিক জটিলতার একটি দারুণ ও সময়োপযোগী সমাধান বের করেন ললিত মোদি। সেই সময়ে মোবাইল হ্যান্ডসেট বাজারের শীর্ষ ব্র্যান্ড ‘নকিয়া’ দীর্ঘদিন ধরে শাহরুখকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেতে চাচ্ছিল, কিন্তু শাহরুখ তাতে খুব একটা আগ্রহী ছিলেন না। 

    ললিত মোদি এই সুযোগটি কাজে লাগান। তিনি বলেন, ‘শাহরুখের ব্যক্তিগত বিজ্ঞাপনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ আমার ছিল না। তাই আমি সরাসরি নকিয়াকে প্রস্তাব দিই—শাহরুখ যদি একটি দল কেনেন, তবে তারা সেই দলের জার্সির প্রধান স্পনসর হবে কিনা? আমি তাদের গ্যারান্টি দিয়েছিলাম যে শাহরুখ স্বয়ং তাদের লোগো সম্বলিত জার্সি ও ক্যাপ পরবেন। বিনিময়ে তাদের কাছে ৫ মিলিয়ন ডলার (প্রায় ২০ কোটি রুপি) অগ্রিম দাবি করি। তারা এক বাক্যে রাজি হয়ে যায়।’ 

    সে সময়ে এই দূরদর্শী চুক্তি সবার জন্যই এক দারুণ সমীকরণ নিয়ে আসে। নকিয়ার জন্য শাহরুখের দলের স্পনসর হতে পারাটা ছিল বিশাল ব্র্যান্ডিং, আবার নকিয়ার অগ্রিম টাকার কারণে শাহরুখের পকেট থেকে কোনো বাড়তি টাকাই খরচ হলো না। ললিত মোদির ভাষায়, ‘সে মূলত একদম বিনামূল্যে দলটি পেয়ে গিয়েছিল।’ 

    আর এই পুরো অর্থায়ন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল মাত্র এক দিনের ব্যবধানে। দুপুর ১২টায় শাহরুখ দল কেনার চেকে সই করেন, আর বিকেলের মধ্যেই নকিয়া কেকেআর কনসোর্টিয়ামের স্পনসরশিপের অগ্রিম চেকটি বুঝিয়ে দেয়। 

    পরবর্তীতে জুহি চাওলা এবং ব্যবসায়ী জয় মেহতার যৌথ মালিকানায় কলকাতা নাইট রাইডার্স বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয়, বাণিজ্যিকভাবে সফল এবং একাধিক শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করে। আর এভাবেই ক্রিকেট না বোঝা এক ফুটবলপ্রেমী মালিকের হাত ধরে যাত্রা শুরু হয় কেকেআরের। 

    সূত্র: এমএসএন 

    বিনোদন ডেস্ক

  • কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা

    আইপিএল চলাকালীন মাঠে প্রীতি জিনতার উপস্থিতি বরাবরই দৃষ্টি আকর্ষণ করে। দলের জয়-পরাজয়ের সঙ্গে তার আবেগও স্পষ্টভাবে ফুটে ওঠে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্যক্তি তাকে পাঞ্জাব কিংসের ‘ট্রফি’ বলে কটাক্ষ করেন, যা নিয়ে তিনি সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন।

    একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ওই মন্তব্যের জবাবে প্রীতি বলেন, এমন তুলনা আপাতদৃষ্টিতে প্রশংসা মনে হলেও তা আসলে নারীদের অবমূল্যায়ন করে।

    তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো নারীই ‘ট্রফি’ হতে চান না—ট্রফি কেনা যায়, কিন্তু নারী নয়। ট্রফি কাঁচের আলমারিতে সাজিয়ে রাখা হয়, অথচ নারীর জায়গা সেখানে নয়; বরং তার প্রাপ্য স্থান মানুষের জীবন ও হৃদয়ে।

    নারীর সম্মান নিয়ে তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার অবস্থানকে সমর্থন জানান। অনেকের মতে, তিনি কেবল একজন অভিনেত্রীই নন, বরং সমাজ সচেতন একজন দৃঢ় ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে তুলে ধরেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একই আলোচনায় নিজের কাজ নিয়েও কথা বলেন প্রীতি। তিনি জানান, ‘লাহোর ১৯৪৭’ ছবিটি নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। পিরিয়ড ড্রামায় কাজ করার ইচ্ছা তার দীর্ঘদিনের, আর রাজ কুমার সন্তোষীর মতো পরিচালকের সঙ্গে এবং সানি দেওলের সঙ্গে কাজ করা তার জন্য বিশেষ অভিজ্ঞতা।

    এছাড়া ভাইব নামের আরেকটি ছবির কথাও উল্লেখ করেন তিনি, যা হালকা মেজাজের ও বিনোদনধর্মী। গম্ভীর গল্পের ‘লাহোর ১৯৪৭’-এর পর এই ছবিতে কাজ করে তিনি আলাদা আনন্দ পেয়েছেন বলেও জানান।

    ব্যস্ত ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের মাঝেও নারীর মর্যাদা নিয়ে তার এমন দৃঢ় অবস্থান বিনোদন জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, নারীকে বস্তু হিসেবে নয়, সম্মানের সঙ্গে মূল্যায়ন করাই প্রকৃত প্রজ্ঞার পরিচয়।

    বিনোদন ডেস্ক

  • আইপিএলে কেন দল কেনেননি, জানালেন অভিষেক বচ্চন

    ক্রীড়াপ্রেমী হিসেবে যথেষ্ট সুখ্যাতি আছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। কিন্তু ভারতের প্রো কাবাডি এবং ফুটবল লিগে সফলভাবে দল পরিচালনা করলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সবসময় দূরেই থেকেছেন তিনি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্রীড়াপ্রেমী অভিনেতা জানিয়েছেন, কেন তাকে কখনো আইপিএলে বিনিয়োগ করতে দেখা যায়নি। ফোর্বস-এর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিষেক জানান, আইপিএল শুরু হওয়ার সময় আর্থিক সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত কাজের ধরনই ছিল তার পিছিয়ে থাকার প্রধান কারণ। 

    তিনি বলেন, ‘আইপিএল স্পোর্টস এন্টারটেইনমেন্টের চূড়ান্ত পর্যায়। কিন্তু সত্য বলতে, যখন এটি শুরু হয় তখন দল কেনা ছিল অত্যন্ত ব্যয়বহুল। আমি তখন একজন উদীয়মান অভিনেতা হিসেবে মাত্র ক্যারিয়ারে থিতু হচ্ছিলাম। সেই সময় আইপিএলে বিনিয়োগ করার মতো বাজেট আমার ছিল না।’

    তবে শুধুমাত্র অর্থই বড় বাধা ছিল না। অভিষেক জানান, তিনি কেবল গ্যালারিতে বসে হাত নাড়ানোর মতো মালিক হতে চান না। তার কথায়, ‘আমি গ্যালারিতে বসে তারকা হিসেবে হাত নাড়াতে পছন্দ করি না। আপনারা আমাকে আমার দলের (কাবাডি বা ফুটবল) খেলায় দেখলে বুঝবেন আমি কতটা সম্পৃক্ত থাকি। আমি খেলোয়াড়দের সঙ্গে বসি, তাদের সঙ্গে সময় কাটাই, এমনকি তারা প্রতিদিন কী খাবে সেটিও আমি দেখাশোনা করি। বিসিসিআই অবকাঠামোগত দিক থেকে দারুণ কাজ করছে, তাই সেখানে আমার আলাদা করে অবদান রাখার সুযোগ কম ছিল।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, খেলাধুলার প্রতি অনুরাগী এই অভিনেতা বর্তমানে প্রো কাবাডি লিগের ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ এবং ফুটবল লিগের (ইন্ডিয়ান সুপার লিগ) ‘চেন্নাইয়িন এফসি’-র মালিক হিসেবে সফলভাবে যুক্ত আছেন। 

    পেশাদার জীবনে অভিষেককে সর্বশেষ দেখা গেছে মধুমিতা কলিধরের ‘লাপাতা’ ছবিতে। তার হাতে বর্তমানে ‘কিং’ এবং ‘রাজা শিবাজি’-র মতো বড় প্রজেক্ট রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেককে। এই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    অন্যদিকে রিতেশ দেশমুখের পরিচালনায় ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘রাজা শিবাজি’ সিনেমায়ও তিনি অভিনয় করছেন। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস 

    বিনোদন ডেস্ক

  • মোস্তাফিজুর ইস্যুতে সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসি চাইলেন বিজেপি নেতা

    আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বিজেপির কট্টরপন্থি একাংশের তীব্র আক্রমণের মুখে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান। এই ঘটনায় তাকে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দের মাত্রা দিন দিন বাড়ছে।

    এই বিতর্কের মধ্যেই শাহরুখ খানের ফাঁসি দাবি করে বসেন বিজেপি নেতা ঠাকুর রঘুরাজ সিং। তবে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও এক ধাপ বিতর্ক তৈরি করেন—শাহরুখের বদলে সালমান খানের নাম উচ্চারণ করে বসেন। খবর ইন্ডিয়া টুডের।

    সম্প্রতি এক বক্তব্যে ঠাকুর রঘুরাজ সিং বলেন, ‘সালমানের সব ভালোবাসা পাকিস্তানের প্রতি। তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হোক। ও একজন দেশদ্রোহী, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত।’ 

    মন্তব্যটি ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরবর্তীতে চাপের মুখে পড়ে রঘুরাজ সিং দাবি করেন, তিনি আসলে শাহরুখ খানকে লক্ষ্য করেই ওই মন্তব্য করতে চেয়েছিলেন। তার ভাষ্য, ‘পাকিস্তান কোনো সমস্যায় পড়লে শাহরুখের দরদ উতলে ওঠে, তিনি সেখানে অর্থ সাহায্যও করেন। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নীরব। আমি মূলত শাহরুখের নামই বলতে চেয়েছিলাম, ভুল করে সালমানের নাম বেরিয়ে গেছে।’

    এর আগেও উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই বিতর্কে যুক্ত হলেন ঠাকুর রঘুরাজ সিং—যদিও নাম বিভ্রাটের কারণেই তার মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

    বিনোদন ডেস্ক

  • মোস্তাফিজ-কাণ্ডে ভারতকে মিশা সওদাগরের ‘ধিক্কার’

    আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

    রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান। 

    মিশা সওদাগরের মতে, মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মোস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফির পর মোস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, যা অত্যন্ত সম্মানের দাবি রাখে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার এই প্রবণতাকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উগ্র মানসিকতা হিসেবে অভিহিত করেন এই অভিনেতা। তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীন ও রাজনীতির ঊর্ধ্বে। 

    রাজনীতির অজুহাতে যারা সংস্কৃতির পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারা মূলত নিচু রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মিশা সওদাগর আরও সতর্ক করে বলেন, মোস্তাফিজের মতো তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

    বিনোদন ডেস্ক

  • ভাবনার সঙ্গে আনুশকার সম্পর্ক কেমন

    ১৮ বছরের প্রতীক্ষার অবসান আইপিএলে জয়ী হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ১৮ বছর একটি দলের সঙ্গেই যুক্ত ছিলেন বিরাট কোহলি। কিন্তু এই এত বছরে একবারও কাপ জিততে পারেননি। খবর আনন্দবাজার অনলাইনের।

    একা বিরাট নন এমন একটা দিন দেখার অপেক্ষায় ছিলেন বিরাট-পত্নী আনুশকা শর্মাও। বেঙ্গালুরুর জয়ের পর তার উচ্ছ্বাসের ছবি এখন ভাইরাল। এই জয়ে খুশি গোটা কোহলি পরিবার। উদ্‌যাপনে মাতোয়ারা তারাও। বিরাটের বোন ভাবনা কোহলি আবেগঘন পোস্ট দিতেই, কটাক্ষের শিকার আনুশকা। পালটা ভাবিকে নিয়ে কী জানালেন ননদ?

    বিরাটদের জয়ের পর ভাবনা লিখেন, ‘এই রাত, এই মুহূর্তটা আমরা সেই স্বপ্ন উদযাপন করছি। তোমার অপেক্ষা অনেক দীর্ঘ ছিল। এখন প্রতিটি মুহূর্তকে নীরবতা আর প্রশান্তি দিয়ে অনুভব করা দরকার। কারণ প্রতীক্ষায় অবসান ঘটেছে।’

    ভাবনা লেখেন কৃতজ্ঞতার কথা। ঈশ্বর এবং ‘রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু’-র লাখ লাখ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দাবি করেন, এ জয়, প্রতিটি মানুষেক জয় যারা বিরাটের পাশে ছিলেন। ভাইয়ের উদ্দেশে তিনি লিখেন, ‘আমার ছোট্ট বীরু, তুমি ঈশ্বর পুত্র, যে সবের মধ্যে এত আনন্দ এবং অনুপ্রেরণা সঞ্চার করে। এমন দিন দেখার সৌভাগ্য হয়েছে। স্বর্গে কেউ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসছে, পুত্রের দিকে তাকিয়ে গর্ব বোধ করছে।’

    ভাবনার এমন আবেগতারিত পোস্ট দেখেছেন ভাই বিরাট। কিন্তু কোনো মন্তব্য করেননি। আনুশকার তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এটা দেখেই চক্ষু চড়ক গাছ অনুরাগীদের। নেটাগরিকদের একাংশ ভাবনাকে কটাক্ষ করে লিখেন, ‘আনুশকা তো পাত্তাই দেয় না আপনাকে।’ কেউ লিখেন, ‘ভাই তো পাত্তা দেয় না, আপনার কথা তো উল্লেখও করেননি।’

    তাদের পালটা জবাব দিয়ে ভাবনা লিখেন, ‘ঈশ্বর আপনাদের ধৈর্য্য দিন। আপনারাও বিশ্বাস করতে শিখুন ভালবাসা দেখানোর অনেক ধরন থাকে। আশা করব আপনারও জীবনে ভালবাসা পাবেন। লোক দেখানো নয়, সত্যি পারিবারিক ভালবাসা পান আপনারা কামনা করি।’

    বিনোদন ডেস্ক

  • শুধু যমজ সন্তানের মা নন প্রীতি, আগেও মা হয়েছেন অভিনেত্রী

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মঙ্গলবার (৩ এপ্রিল) হেরে গেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তার পর থেকে অশ্রুসজল প্রীতির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। এ মুহূর্তে অভিনয় থেকে তিনি দূরে আছেন। 

    প্রীতি ২০১৬ সালে বিয়ে করেন মার্কিন নাগরিক জেন গুডএনাফকে। জেন পেশায় একজন আর্থিক বিশ্লেষক। বলিউড থেকে দূরে স্বামীর সঙ্গে বৈবাহিক জীবন উপভোগ করছেন অভিনেত্রী। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে মা হন তিনি।

    প্রীতির বয়স এখন প্রায় ৫০ ছুঁইছুঁই। এতদিন সবাই জানতেন তার মাত্র দুটি সন্তান। কিন্তু এ তথ্য সর্বাংশে সত্য নয়; প্রীতি আসলে ৩৪ কন্যারও জননী।

    বরাবরই সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন অভিনেত্রী। পহেলগাঁওকাণ্ডের পরই সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। ‘অপরেশন সিঁদুর’-এর জয়জয়কারও করেছিলেন। বলিউড থেকে একমাত্র প্রীতিই শহিদদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যে সেনারা শহিদ হয়েছেন, তাদের স্ত্রীদের কল্যাণের জন্য এক কোটি টাকা দান করেন অভিনেত্রী।

    সম্প্রতি জানা গেছে, সমাজসেবার মানসিকতা খুব ছোটবেলা থেকেই রয়েছে প্রীতির মধ্যে। নিজের ৩৪ বছরের জন্মদিনে তিনি ৩৪ জন কন্যাসন্তান দত্তক নেন। তাদের শিক্ষা ও বেড়ে ওঠার যাবতীয় খরচ তিনি বহন করেন। বছরে দুবার তাদের সঙ্গে সময় কাটান প্রীতি। 

    একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রীতি জিনতা বলেন, আমি ৩৪ জনকে দত্তক নিয়েছি। তাদের বেড়ে ওঠা, খাওয়াদাওয়া, পড়াশোনার সব দায়িত্ব আমার। আপনারা ভাবতেও পারবেন না এই অনুভূতিটা কী সুন্দর। যখন দেখি— এতগুলো মেয়ে একসঙ্গে ভালো সময় কাটাচ্ছে, আমারও ভীষণ ভালো লাগে।

    তিনি বলেন, ‘ওরা আমার সন্তান, ওদের দায়িত্ব আমার। প্রতিনিয়ত ওদের সঙ্গে যোগাযোগ রাখি। বছরে দুবার ওদের সঙ্গে সময় কাটাই’।

    কন্যাভ্রূণ হত্যা, অসুরক্ষিত পরিবেশে মেয়েদের বেড়ে ওঠার গল্প তাকে গভীরভাবে নাড়া দিত। এ ঘটনাগুলোই তাকে অনুপ্রাণিত করে বলেও জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • শ্রদ্ধা কাপুরের জন্য ভেস্তে গেল আইপিএল ফাইনাল!

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল রোববার; কিন্তু বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। আজ সোমবার রিজার্ভ-ডেতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। 

    rnrn

    তবে খেলা বন্ধের জন্য অনেকে দোষ দিচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। রোববার খেলা শুরু হওয়ার আগে ডিজিটাল সম্প্রচারকারীদের (জিও সিনেমা) স্টুডিওতে এসেছিলেন শ্রদ্ধা কাপুর। বিজ্ঞাপনী বাধ্যবাধকতার জন্যই বলিউড অভিনত্রীকে আনা হয়েছিল আইপিএল সংক্রান্ত অনুষ্ঠানে। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, শ্রদ্ধার উপস্থিতির জন্যই রোববারের ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি।

    rnrn

    যুক্তি হিসেবে তারা জানান, তিনটি জনপ্রিয় গান রয়েছে শ্রদ্ধার অভিনয় দৃশ্যে। ‘ছম ছম’, ‘বারিশ’ এবং ‘তুম হি হো’— এ তিনটি গানের দৃশ্যায়নে রয়েছে বৃষ্টি। ক্রিকেটপ্রেমীরা তাই মজা করে বলেছেন, শ্রদ্ধাকে নিয়ে এলে বৃষ্টি তো হবেই। আবহাওয়াকে দোষ দিয়ে কী লাভ? 

    rnrn

    সামাজিকমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের রসিকতা নজর এড়ায়নি বলিউড অভিনেত্রীরও। জবাব দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি শ্রদ্ধা। মন্তব্য না করে হাসি এবং কপাল চাপড়ানোর ইমোজি দিয়েছেন তিনি। সঙ্গে শুধু লিখেছেন- ‘ছম ছম’।

    বিনোদন ডেস্ক

  • আইপিএলের উদ্বোধনী আসর মাতাবেন যেসব তারকা 

    শুরু হচ্ছে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি লিগ ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল)। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধন হবে ফ্র্যাঞ্চাইজির ১৬তম আসর। আর এ উদ্বোধনী আয়োজনে থাকছে নানা চমক। 

    rnrn

    সাংস্কৃতিক পর্বে দর্শক মাতানোর জন্য তিনজন তারকার নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। তারা হলেন— সংগীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তামান্না ভাটিয়া। এ ছাড়া ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফসহ আরও অনেক তারকার সমাগম হবে বলে শোনা যাচ্ছে।

    rnrn

    বিষয়টি নিশ্চিত করে রাশমিকার মুখপাত্র বলেছেন, ‘মান্দানা তার ভক্তদের কাছে শুধু অভিনয় দক্ষতার জন্যই জনপ্রিয় নন, বরং নাচের সময় তার এনার্জিও সবাইকে মাতিয়ে রাখে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের মঞ্চে তিনি আবারও লুক-গ্ল্যামার আর নাচের ঝংকার তুলবেন।

    rnrn

    জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আধাঘণ্টা ধরে চলবে নাচ-গানের এ আসর। এর পরই শুরু হবে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস।

    rnrn

    উদ্বোধনী অনুষ্ঠানসহ আইপিএলের ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি ভুত ও জিও সিনেমা অ্যাপ থেকে অনলাইনে উপভোগ করা যাবে।
    rn 

    বিনোদন ডেস্ক