Tag: অনুষ্ঠান

  • আমেরিকায় তানভীরের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’

    প্রতি বছরই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটির উদ্যোগে বাংলা নববর্ষের উৎসব উদযাপিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলা নববর্ষ উপলক্ষ্যে এবার এটিভি ইউএসএ-তে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। 

    এ বিশেষ অনুষ্ঠানের অতিথি হিসাবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সংবাদ ব্যক্তিত্ব সাদিয়া খন্দকার। সম্প্রতি নিউইয়র্কের এটিভি স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। 

    এ অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এবারের বাংলা নববর্ষ আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ। কারণ এ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ দিবস’ উদযাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন এ প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি, বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এ খবরটি বিরাট গৌরবের একটি অধ্যায় হয়ে থাকবে।’ 

    অনুষ্ঠানে কণ্ঠশিল্পী অণিমা রায়ের কণ্ঠে দুটি গান রয়েছে। এ ছাড়া শিরীন বকুল ও সাদিয়া খন্দকার নিজেদের কাজের পহেলা বৈশাখের অভিজ্ঞতার পাশাপাশি দুটি আবৃত্তিও শুনিয়েছেন। 

    আয়োজন প্রসঙ্গে নারী উদ্যোক্তা আশা গ্রুপের কর্ণধার এশা রহমান বলেন, ‘এখন দেশের চেয়ে বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে নববর্ষ উদযাপন হয়। মাসজুড়ে প্রায় অর্ধশত অনুষ্ঠান চলতে থাকে। আমি মনে করি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’ 

    ‘বৈশাখে বাঙালিয়ানায়’ অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টায় প্রচার হবে। পরবর্তী সময়ে এটিভি ইউএসএর সব ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত করা হবে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর কী কী গেরো তা ‘দিল্লি কা লাড্ডু’ গানে রয়েছে: দেব

    ‘খাদান’-এর ‘হায় রে বিয়ে’ গানমুক্তির অনুষ্ঠানে এসে বিয়ে না করার কারণ ফাঁস করেই দিলেন টালিউড অভিনেতা ও রাজনীতিবিদ দীপক অধিকারী দেব। পুরোদমে চলছে ‘খাদান’ প্রচার।  ‘খাদান’-এ তার ঘাড় ছোঁয়া ঢেউ খেলানো চুল, আর পরিপাটি করে সিঁথি কেটে আঁচড়ানো। সেই সঙ্গে একমুখ দাড়ি-গোঁফ আর দেখা গেল না।

     শুক্রবার চুলের সেই পারিপাট্য, ‘পুষ্পা’ লুক উধাও। দেবের চুলে এখন ক্রু কাট। তবে দাড়ি-গোঁফের জঙ্গল বর্তমান। এটা কি দেবের পরের ছবির লুক— বিন্দুমাত্র জানা গেল না প্রযোজক-অভিনেতার কথায়।

    অনুষ্ঠান মঞ্চে দেব বিয়ের কথা স্বীকার করে বলেন, যারা বিয়েকে ‘দিল্লি কা লাড্ডু’ বলেন, সুজিত রিনো দত্ত পরিচালিত ছবির এই গান যেন তাদের জন্যই তৈরি। দেব বলেন, আমার প্রযোজনা সংস্থার অফিসে যারা বিবাহিত, তারাই এ গানটি গাইছেন। বিয়ের পর কী কী গেরো তা-ই এই গানের বিষয়।

    সে জন্যই কি দেব এখন পর্যন্ত বিয়ে থেকে শতহস্ত দূরে?— এমন প্রশ্নের জবাবে ‘খাদান’-এর নায়ক হাজার ওয়াটের হাসি হেসে বিষয়টি ওখানেই শেষ করে দিলেন। তার পাশে তখন ছবির পরিচালক, অভিনেত্রী বরখা বিস্ত্, স্নেহা বসু, অনির্বাণ চক্রবর্তী, সুরকার নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি, কণ্ঠশিল্পী জুন বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত। প্রত্যেকে দুলে দুলে হাসছেন!

    ১৪ বছর পর এই ছবি দিয়ে আবার জুটিতে দেব-বরখা। ‘হায় রে বিয়ে’ গানে তারা এবং যিশু সেনগুপ্ত-স্নেহা জুটিতে। দীর্ঘ দিন পর দেবের বিপরীতে অভিনয় করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিনেত্রী বরখা। তিনি ভাঙা বাংলায় বলেন, ১৪ বছর আগে আমরা রোম্যান্স করেছিলাম। এবার বিয়ে হলো। 

    কথা শেষ করার আগেই নায়কের চোখ কপালে। অভিনেত্রীকে ফিসফিসিয়ে শুধরে দিলেন— আরে! পর্দায় বলো। শুনে হাসতে হাসতে নায়কের গায়েই গড়িয়ে পড়েছেন বরখা। তিনি বলেন, প্রেম, বিয়ে— সবটাই তারা পর্দায় করেছেন। তার পরেই গম্ভীর গলায় জানিয়েছেন, তার নায়ক আরও পরিণত। প্রযোজক দেবের চোখে কিছুই ফাঁকি দেওয়া যায় না। জুটির টিপ থেকে লিপস্টিকের রঙ— সব নখদর্পণে। একটু এদিক ওদিক দেখলেই সবার আগে তিনি হাঁক দিতেন। বরখা বলেন, এতকিছুর পরও দেবের সারল্য কমেনি।

    অনির্বাণ ছবিতে আদিবাসী চরিত্র ‘মাণ্ডি’। স্নেহা যিশুর বিপরীতে। উভয়েই দেব ও পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন, এ ধরনের চরিত্রে তাদের ভাবার জন্য। স্যাভি, নীলায়নও একইভাবে কৃতজ্ঞ প্রযোজক দেবের কাছে।

    পরিচালক সুজিতের দাবি— দেব সুযোগ না দিলে তার এই স্বপ্নের ছবি কোনো দিন তৈরি হতো না। দেব কার কাছে কৃতজ্ঞ? প্রযোজক কৃতজ্ঞতা জানিয়েছেন, সহ-প্রযোজক নিসপাল সিং রানেকে। পরিচালক বলেন, একটা ফোন করেছিলাম। রানেদা জানতে চেয়েছিলেন, কবে ফ্লোরে যাব। ছবি মুক্তির পথে। সুরিন্দর ফিল্মস থেকে এখনো ছবির বাজেট জানতে চাওয়া হয়নি!

    এদিকে উপস্থিত সাংবাদিকরা ততক্ষণে আবদার করে বসলেন— সদ্য মুক্তি পাওয়া গানের তালে নাচতে হবে, ছবির সংলাপ বলতে হবে নায়ককে। দেব কোনো দিন সাংবাদিকদের ফেরাননি। এদিনও মঞ্চে উঠে মাইক হাতে বলে উঠলেন— পরিবার লিয়ে আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, উটা আমারই জন্য। দেব বলেন, বিশ্বাস করুন, আমার কোনো দুঃখ নেই, আক্ষেপ নেই। দর্শক যা দেখতে চান, আমি সেই ধরনের ছবি বানাই— এটা আমার কর্তব্য। তবে ভালো বাংলা ছবির মানদণ্ড যে এখনো জোরালো গল্প, এ কথাও জানাতে ভোলেননি বলে জানান দেব।

    এদিন অনুষ্ঠানে আসতে পারেননি অভিনতা যিশু। তিনি মুম্বাইয়ে শুটিংয়ে ব্যস্ত। কিছু দিন আগে ছবির অন্য একটি গানের প্রচার অনুষ্ঠানে অনুপস্থিত দেবকে ফোনে ধরেছিলেন তিনি। এদিন যিশুকে অনুসরণ করলেন দেব। ফোনে ‘খাদান’ সম্পর্কে তার মতামত নিলেন। তার পরেই বেফাঁস প্রশ্ন— “যিশুদা, শুনছি তুমি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছ? ও পারে জোরালো হাসি দেবের সহ-অভিনেতার। বললেন— আমিও তেমনই শুনছি রে। কিন্তু এখনো কোনো চুক্তিপত্র আমার কাছে আসেনি।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের নামের প্রথম অক্ষর অনন্যার গলায়, যা বললেন অভিনেত্রী

    আদিত্যের সঙ্গে যেভাবে সম্পর্কে ছিলেন, সেভাবেই নতুন প্রেমিকের ক্ষেত্রে চলছে প্রেমের ধরন— কিছুই বদলাচ্ছেন না বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। এর আগে আদিত্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অভিনেতার শার্ট পরে একাধিকবার দেখা গেছে অনন্যাকে। আবার কখনো নিজের জামায় লিখেছিলেন কাপুর। এখন সেটি অতীত। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলে নতুন সম্পর্কে পা দিয়েছেন অভিনেত্রী।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানেই নাকি প্রথম দেখা। তার পর ক্রুজ পার্টিতে দুজনে মন খুলে নাচেন। এবার অনন্যার সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ় ‘কল মি বে’-এর পোস্টার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতেই জোরালো হয় গুঞ্জন। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলে নতুন সম্পর্কে পা দিয়েছেন অভিনেত্রী। তিনি সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। এবার প্রেমিকের দেওয়া চিহ্ন সঙ্গে নিয়ে ঘুরছেন অনন্যা।

    পেশা আর ব্যক্তিগত জীবনের কারণে বারবার চর্চায় চাঙ্কি পান্ডেকন্যা। অভিনেত্রী অনন্যা পান্ডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন—ক্রুজ় পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওদের পরস্পরকে ভালো লেগেছে। বর্তমানে দুজন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। আম্বানিদের ‘ভন্তারা অ্যানিমেল পার্ক’-এ কর্মরত তিনি। যদিও অনন্তের বিয়েতে অনন্যা ও হার্দিককে নিয়েও গুঞ্জন শুরু হয়। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে ওয়াকারকেই নাকি নিজের সঙ্গীর তকমা দিয়েছিলেন অনন্যা পান্ডে। এমনকি দুজনের ঘনিষ্ঠতায় নাকি কোনো রাখঢাকও ছিল না। প্রেমের গানের তালে নাচছিলেন দুজন। এবার অনন্যার ঘাড়ে দেখা গেল ‘ডাব্লুউ’ লেখা লকেট, যা কিনা ওয়াকার ব্ল্যাঙ্কোর নামের আদ্যাক্ষর। তবে কি প্রেমে পড়লেই প্রেমিকের চিহ্ন বয়ে নিয়ে বেড়ান অনন্যা!।

    বিনোদন ডেস্ক

  • মোদির শপথ অনুষ্ঠানে শাহরুখ-আম্বানির খাওয়া নিয়ে ট্রল

    রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠানে অথিতি হিসেবে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে ছিল তারকাদেরও মেলা। রাষ্ট্রপতি ভবনে ভিআইপি অতিথিদের মধ্যে ছিলেন দেশের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি এবং বলিউডের কিং শাহরুখ খান। 

    rnrn

    অনুষ্ঠানের ফাঁকে ৩১ রূপির ওআরএসের টেট্রা প্যাকেট নিয়ে বিজনেস টাইকুন এবং বলিউড সুপারস্টারের খোশগল্পে মজে থাকার দৃশ্য দেখা গেছে নেটপাড়ায়। ওআরএসের এই প্যাকেটের দাম সুইগি ইন্সটামার্টে ৩১ রূপি এবং বিগবাস্কেটে ৩১.৫ রূপি। এত স্বস্তার জিনিস যে কয়েক হাজার কোটি টাকার এই দুই মালিক খেতে পারেন তাই যেন বিশ্বাসই হচ্ছে না অনেকের। এ নিয়ে নেটাপাড়ায় তুলকালাম।

    rnrn

    ছবিতে কালোরঙা বন্ধগলায় দেখা মিলল শাহরুখের। চোখে সানগ্লাস, ওদিকে সাদা শার্টে হাসিমুখে মুকেশ আম্বানি। যিনি ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান নিয়ে বেজায় ব্যস্ত।

    rnrn

    এক্স ব্যবহারকারী রোহিত লেখেন, ‘আমি এই ওআরএস খাওয়ার মতো ধনী হতে চাই জীবনে ব্যাস, আর কিছু না’। মুহূর্তটি একটি রেডিট থ্রেডও ছড়িয়ে পড়েছিল, ব্যবহারকারীরা আম্বানি এবং শাহরুখ খানকে ওআরএস প্যাকেটের সঙ্গে দেখে নানারকম মজার মন্তব্য করেছেন। 

    rnrn

    একজন লেখেন,‘এটি সোডা পানীয়ের চেয়ে ভালো। এই গরম আবহাওয়ার জন্য উপযুক্ত। এছাড়া সম্প্রতি শাহরুখের হিট স্ট্রোক হয়েছিল, সাবধানতা অবলম্বন করা ভালো'। 

    rnrn

    প্রসঙ্গত, গত মাসে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৮ বছর বয়সি শাহরুখ খান। 

    rnrn

    রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ছেলে অনন্ত আম্বানি এবং জামাই আনন্দ পিরামলকে নিয়ে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন। গৌতম আদানিও তার স্ত্রী প্রীতি এবং ভাই রাজেশ আদানির সঙ্গে শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

    rnrn

    শাহরুখ খান, তার ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে শফথ অনুষ্ঠানে ছিলেন। সেখানে হাজির অক্ষয় কুমারকে আলিঙ্গনের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন মেগাস্টার রজনীকান্ত, অনুপম খের, অনিল কাপুর, রবিনা ট্যান্ডন, বিক্রান্ত ম্যাসি এবং রাজকুমার হিরানিও।

    rnrn

    প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে আম্বানিদের সখ্যতা কারুর অজানা নয়। অনন্ত-রাধিকার দুটো প্রি-ওয়েডিং অনুষ্ঠানেই সপরিবারে সামিল হয়েছিলেন শাহরুখ। বিয়েতেও হাজির থাকবেন তিনি, তা স্পষ্ট।

    বিনোদন ডেস্ক

  • ঈদের পাঁচদিন টিভিতে যা যা দেখতে পারবেন

    ঈদের সময় দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরই বাহারি আয়োজন করে দেশের প্রায় সবকটি টিভি চ্যানেল। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। সাজিয়ে বসেছে অনুষ্ঠানের পসরা। বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ আয়োজনের কয়েকটি স্থিরচিত্র ও অনুষ্ঠান সূচি নিয়ে যুগান্তরের বিশেষ ফিচার ‘ঈদ আনন্দ আয়োজন’ সাজানো হয়েছে।

    ঈদের দিন

    * বিটিভি

    ১১-২০ শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান

    ২-৩০ বাংলা সিনেমা বাজাও বিয়ের বাজনা

    ৭-০০ মিউজিক্যাল এক্সপ্রেস

    ৮-৩০ একক নাটক গোলাপের সুবাস

    ১০-২০ আনন্দমেলা

    * এটিএন বাংলা

    ৩-০০ বাংলা সিনেমা দিন দ্য ডে

    ৬-২০ ধারাবাহিক আলাল ও দুলাল

    ৭-৪৫ নাটক আলোকিত অন্ধকার

    ৮-৫০ বিশেষ নাটক

    ১১-৩০ টেলিফিল্ম হাউজমেইড

    * চ্যানেল আই

    ২-৩০ টেলিফিল্ম জীবনের কাছে

    ৪-৩০ টেলিফিল্ম শেষমেশ

    ৬-১০ ছোটকাকু সিরিজ

    ৭-৫০ নাটক গায়ে হলুদের রাতে

    ৯-৩৫ নাটক শিলাবৃষ্টির শরবত

    * এনটিভি

    ২-৩০ টেলিফিল্ম অভাব

    ৬-৪৫ ধারাবাহিক প্রবাসী পরিবার

    ৭-৫৫ একক নাটক আমরণ বিয়েশন

    ৯-৩০ একক নাটক ইমার্জেন্সি বিয়ে

    ১১-০৫ একক নাটক অস্বীকার

    * আরটিভি

    ২-১০ বাংলা সিনেমা যদি একদিন

    ৭-০০ ধারাবাহিক নাটক তিন অক্ষরে নাম যার

    ৭-৩০ একক নাটক গরম এক-খবর আছে

    ৮-৩০ নাটক ভালোবাসার কয়েকদিন

    ৯-৩০ একক নাটক এক পায়ে জুতা

    ১১-০০ নাটক খবরের ফেরিওয়ালা

    * বৈশাখী টিভি

    ২-৩০ সিনেমা মনে প্রাণে আছ তুমি

    ৫-১৫ ধারাবাহিক আমি মানুষ

    ৫-৪৫ ধারাবাহিক নাটক পাঁচ টন

    ৬-২০ ধারাবাহিক হৃদয়ে তুমি

    ৭-৩০ ধারাবাহিক সাহেব বিবি গোলাম

    ৮-১০ একক নাটক নোয়াখালীর জামাই বরিশালের বউ

    ৯-২০ ধারাবাহিক কুবের মাঝি

    ৯-৫০ একক নাটক মায়াবতী

    ১১-৩৫ মেগা নাটক দুই জামাই

    * দীপ্ত টিভি

    ১-০০ বাংলা সিনেমা নোলক

    ৪-০০ ওয়েব ফিল্ম ইউএনও স্যার

    ৭-০০ একক নাটক দূরে কোথায়

    ৮-০০ একক নাটক নেশার লাটিম

    ৯-৪৫ ধারাবাহিক বালকদলের কাণ্ড

    ১০-০৫ নাটক ম্যাটার অফ ফ্যামিলি

    ১১-০৫ নাটক জাদুকর মোতালেব

    * নাগরিক টিভি

    ১-২০ বাংলা সিনেমা গলুই

    ৪-৩৫ বাংলা সিনেমা মনের মতো মানুষ পাইলাম না

    ৭-৩৫ ধারাবাহিক নাটক প্রেমিকা এখন হোস্টেলে

    ৮-১৫ ধারাবাহিক নাটক বিয়ে আর হলো না

    ৯-০০ ওয়েব সিরিজ মাফিয়া

    ১০-২০ নাটক অনুভূতির ছোঁয়া

    * বাংলাভিশন

    ২-১০ টেলিফিল্ম সম্পত্তি

    ৫-১০ নাটক তোমায় ভালোবেসে

    ৬-২৫ একক নাটক দত্তক

    ৭-৪৫ নাটক বাড়ি গাড়ি নারী

    ৮-৪০ ধারাবাহিক নাটক মিস শিউলির প্রেমিকেরা

    ৯-২৫ নাটক প্রাইভেট বিয়ে

    ১১-৩৫ নাটক মনের কোলাহল

    * বাংলা টিভি

    ১-৩০ বাংলা সিনেমা একবার বল ভালোবাসি

    ৫-০০ বাংলা সিনেমা শুটার

    ৮-০০ তারার ঈদ

    ১০-৩০ বাংলা সিনেমা মায়াবতী

    আরও পড়ুন:

    ঈদের দ্বিতীয় দিন

    * বিটিভি

    ৮-১৫ ছোটদের বিশেষ অনুষ্ঠান

    ৪-৪৫ সংগীতানুষ্ঠান

    ৬-২০ ম্যাগাজিন অনুষ্ঠান সম্পর্ক

    ৭-০০ মিউজিক্যাল এক্সপ্রেস

    ৮-৩০ ইত্যাদি

    ১০-২০ একক নাটক যৌবন

    * এটিএন বাংলা

    ১০-২০ বাংলা সিনেমা কাগজের বউ

    ৩-০০ বাংলা সিনেমা দুর্ধর্ষ প্রেমিক

    ৬-২০ ধারাবাহিক আলাল ও দুলাল

    ৭-৪০ নাটক মধ্যবিত্তের সংসার

    ৮-৪৫ একক নাটক আমি নার্ভাস

    ১১-৩০ টেলিফিল্ম ফরেন লাভার

    * চ্যানেল আই

    ২-৩০ টেলিফিল্ম সেরা রূপসী

    ৬-১০ ছোটকাকু সিরিজ

    ৭-৫০ নাটক আবার দাওয়াত

    ৯-৩৫ নাটক কি ভুল ছিল

    * এনটিভি

    ২-৩০ টেলিফিল্ম আমরা হতাশ

    ৬-৪৫ ধারাবাহিক প্রবাসী পরিবার

    ৭-৫৫ একক নাটক জাদুর শহর

    ৯-৩০ একক নাটক উভয় সংকট

    ১১-০৫ একক নাটক সম্ভবত প্রেম

    * আরটিভি

    ২-১০ বাংলা সিনেমা সাপলুডু

    ৭-০০ ধারাবাহিক নাটক তিন অক্ষরে নাম যার

    ৭-৩০ একক নাটক অপূর্ণতা

    ৮-৩০ একক নাটক কপাল মন্দ

    ৯-৩০ একক নাটক হ্যাপি ওয়েডিং

    ১১-০০ একক নাটক তোর জন্য

    * বৈশাখী টিভি

    ২-৩০ বাংলা সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ

    ৫-১৫ ধারাবাহিক আমি মানুষ

    ৫-৪৫ ধারাবাহিক নাটক পাঁচ টন

    ৬-২০ ধারাবাহিক হৃদয়ে তুমি

    ৭-৩০ ধারাবাহিক সাহেব বিবি গোলাম

    ৮-১০ নাটক প্রথম ভালোবাসা

    ৯-২০ ধারাবাহিক কুবের মাঝি

    ৯-৫০ নাটক শেষ কিছু দিন

    ১১-৩৫ মেগা নাটক ড্যাম কেয়ার

    * দীপ্ত টিভি

    ১-০০ বাংলা সিনেমা জিন

    ৪-০০ ওয়েব ফিল্ম ক্রিমিনালস

    ৭-০০ নাটক অন্ধকার শহর

    ৮-০০ একক নাটক বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ

    ৯-৪৫ ধারাবাহিক বালকদলের কাণ্ড

    ১০-০৫ নাটক মালেকের স্বপ্ন

    ১১-০৫ একক নাটক নিখোঁজ

    * নাগরিক টিভি

    ১-২০ সিনেমা ডন নাম্বার ওয়ান

    ৪-৩৫ সিনেমা লাভ ম্যারেজ

    ৭-৩৫ ধারাবাহিক নাটক প্রেমিকা এখন হোস্টেলে

    ৮-১৫ ধারাবাহিক নাটক বিয়ে আর হলো না

    ৯-০০ ওয়েব সিরিজ মাফিয়া

    ১০-২০ নাটক বিয়ের পরীক্ষা

    ১১-৩০ বাংলা সিনেমা সুইট হার্ট

    * বাংলাভিশন

    ২-১০ টেলিফিল্ম পাওনাদার

    ৫-১০ একক নাটক তিন টেক্কা

    ৬-২৫ একক নাটক রূপান্তর

    ৭-৪৫ একক নাটক জ্যোতিষী বউ

    ৮-৪০ ধারাবাহিক নাটক মিস শিউলির প্রেমিকেরা

    ৯-২৫ একক নাটক সুদ/জাল

    ১০-৪৫ নাটক গেস্ট ইন সিঙ্গাপুর

    * বাংলা টিভি

    ১-৩০ বাংলা সিনেমা নাম্বার ওয়ান শাকিব খান

    ৫-০০ বাংলা সিনেমা গলুই

    ৮-০০ তারার ঈদ

    ১০-০০ ঈদ সিনে গান

    ১০-৩০ বাংলা সিনেমা লাল শাড়ি

    ঈদের তৃতীয় দিন

    * বিটিভি

    ৯-০০ ছোটদের বিশেষ অনুষ্ঠান

    ২-৩০ সিনেমা রাত জাগা ফুল

    ৬-২০ ঈদ আড্ডা

    ৭-০০ মিউজিক্যাল এক্সপ্রেস

    ৮-৩০ একক নাটক নীলাভ

    ৯-৩০ ছায়াছন্দ

    * এটিএন বাংলা

    ৩-০০ বাংলা সিনেমা হিরো দ্য সুপার স্টার

    ৬-২০ ধারাবাহিক আলাল ও দুলাল

    ৭-৪০ নাটক চির কুমার সংরক্ষণ

    ৮-৪৫ নাটক গত রাতের ব্যাপার

    ১১-৩০ টেলিফিল্ম প্লিজ কাউকে

    * চ্যানেল আই

    ২-৩০ টেলিফিল্ম স্বপ্ন দেখার দিনগুলো

    ৪-৩০ টেলিফিল্ম বুনোফুল

    ৬-১০ ছোটকাকু সিরিজ

    ৭-৫০ নাটক অবেলায়

    ৯-৩৫ নাটক জমিদারের পোলা বলবেন না

    * এনটিভি

    ২-৩০ টেলিফিল্ম ঝরা পাতায় দ্রষ্টব্য

    ৬-৪৫ ধারাবাহিক প্রবাসী পরিবার

    ৭-৫৫ একক নাটক ঘর

    ৯-৩০ একক নাটক দাবা

    ১১-০৫ নাটক অন্তত কথা হোক।

    * আরটিভি

    ২-১০ সিনেমা আকাশছোঁয়া ভালোবাসা

    ৭-০০ ধারাবাহিক নাটক তিন অক্ষরে নাম যার

    ৭-৩০ একক নাটক প্রাক্তন

    ৮-৩০ একক নাটক বাড়ি বরিশাল

    ৯-৩০ নাটক নীল রঙের শার্ট

    ১১-০০ নাটক চোর ডাকাত পুলিশ

    ১১-৫৫ কালার্স অফ মিউজিক

    * বৈশাখী টিভি

    ২-৩০ সিনেমা তোমাকে চাই

    ৫-১৫ ধারাবাহিক আমি মানুষ

    ৫-৪৫ ধারাবাহিক নাটক পাঁচ টন

    ৬-২০ ধারাবাহিক হৃদয়ে তুমি

    ৭-৩০ ধারাবাহিক সাহেব বিবি গোলাম

    ৮-১০ একক নাটক আদরে থেক

    ৯-২০ ধারাবাহিক কুবের মাঝি

    ৯-৫০ নাটক তবুও আমার হও

    ১১-৩৫ মেগা নাটক জামাই বাজার-৩

    * দীপ্ত টিভি

    ১-০০ বাংলা সিনেমা নবাব

    ৪-০০ ওয়েব ফিল্ম অপলাপ

    ৭-০০ একক নাটক কিচিরমিচির

    ৮-০০ নাটক মা ডাকলেই সব সুন্দর

    ৯-৪৫ ধারাবাহিক বালকদলের কাণ্ড

    ১০-০৫ নাটক মুখোমুখি অন্ধকার

    ১১-০৫ একক নাটক ছোবল

    * নাগরিক টিভি

    ১-২০ সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-১

    ৪-৩৫ বাংলা সিনেমা হৃদিতা

    ৭-৩৫ ধারাবাহিক নাটক প্রেমিকা এখন হোস্টেলে

    ৮-১৫ ধারাবাহিক বিয়ে আর হলো না

    ৯-০০ ওয়েব সিরিজ মাফিয়া

    ১০-২০ একক নাটক ওরে দুষ্টু

    * বাংলাভিশন

    ২-১০ টেলিফিল্ম আমি কার কে আমার

    ৫-১০ একক নাটক মি. এরোগ্যান্ট

    ৬-২৫ একক নাটক ফিরব বলে

    ৭-৪৫ নাটক নার্স ভার্সেস পেশেন্ট

    ৮-৪০ ধারাবাহিক নাটক মিস শিউলির প্রেমিকেরা

    ৯-২৫ নাটক মাথা গরম জামাই

    ১০-৪৫ নাটক পাওয়ার ফুল জামাই

    ১১-৩৫ নাটক ফকির যখন কোটিপতি

    * বাংলা টিভি

    ১-৩০ সিনেমা এক টাকার দেনমোহর

    ৫-০০ বাংলা সিনেমা ক্যাপ্টেন খান

    ৮-০০ তারার ঈদ

    ১০-০০ ঈদ সিনে গান

    ১০-৩০ বাংলা সিনেমা শান

    ঈদের চতুর্থ দিন

    * এটিএন বাংলা

    ২-৫০ সিনেমা প্রিয়া আমার জান

    ৬-২০ ধারাবাহিক আলাল ও দুলাল

    ৭-৪০ একক নাটক বদনাম

    ৮-৪৫ নাটক আজকাল তুমি এমন

    ১০-৩০ ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন

    ১১-৩০ টেলিফিল্ম তুই আমার হয়ে যা

    * চ্যানেল আই

    ২-৩০ টেলিফিল্ম আই লাভ মেট্রোরেল

    ৪-৩০ টেলিফিল্ম ব্র্যান্ড নিউ জামাই

    ৬-১০ ছোটকাকু সিরিজ

    ৭-৫০ নাটক ফিল মাই লাভ

    ৯-৩৫ নাটক দ্য লাস্ট ট্রেন

    * এনটিভি

    ২-৩০ টেলিফিল্ম ধানসিঁড়ি

    ৬-৪৫ ধারাবাহিক প্রবাসী পরিবার

    ৭-৫৫ একক নাটক প্রেমের খবর

    ৯-৩০ একক নাটক ঘুণপোকা

    ১১-০৫ একক নাটক চাপ

    * আরটিভি

    ২-১০ বাংলা সিনেমা জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার

    ৭-০০ ধারাবাহিক তিন অক্ষরে নাম যার

    ৭-৩০ নাটক আপনারা আমাকে শুনুন

    ৮-৩০ একক নাটক স্কুল বয়েজ

    ৯-৩০ একক নাটক এসাইনমেন্ট

    ১১-০০ একক নাটক

    ১১-৫৫ কালার্স অফ মিউজিক

    * বৈশাখী টিভি

    ২-৩০ সিনেমা আমি জেল থেকে বলছি

    ৫-১৫ ধারাবাহিক নাটক আমি মানুষ

    ৫-৪৫ ধারাবাহিক নাটক পাঁচ টন

    ৬-২০ ধারাবাহিক নাটক হৃদয়ে তুমি

    ৭-৩০ ধারাবাহিক সাহেব বিবি গোলাম

    ৮-১০ নাটক তোমার জন্য মরতে পারি

    ৯-২০ ধারাবাহিক নাটক কুবের মাঝি

    ৯-৫০ নাটক ফান্দে পড়িয়া জামাই কান্দে

    ১১-৩৫ মেগা নাটক ভাগ্যবিবি

    * দীপ্ত টিভি

    ১-০০ বাংলা সিনেমা দহন

    ৪-০০ ওয়েব ফিল্ম পরি

    ৭-০০ একক নাটক বাকবাকুম

    ৮-০০ একক নাটক চুরি করেছ মন

    ৯-০০ তুর্কি ধারাবাহিক তুমি আছ সবখানে

    ৯-৪৫ ধারাবাহিক বালকদলের কাণ্ড

    ১০-০৫ একক নাটক মায়াফুল

    ১১-০৫ একক নাটক ফিফটি ফিফটি

    * নাগরিক টিভি

    ১০-৩০ বাংলা সিনেমা স্বামীর সংসার

    ১-২০ বাংলা সিনেমা রাজা ৪২০

    ৪-৩৫ সিনেমা ভালোবাসা এক্সপ্রেস

    ৭-৩৫ ধারাবাহিক নাটক প্রেমিকা এখন হোস্টেলে

    ৮-১৫ ধারাবাহিক বিয়ে আর হলো না

    ৯-০০ ওয়েব সিরিজ মাফিয়া

    ১০-২০ একক নাটক হাভ ভাব

    ১১-৩০ বাংলা সিনেমা তোমাকে বউ বানাব

    * বাংলাভিশন

    ২-১০ টেলিফিল্ম ১০০% ভেজাল প্রেম

    ৫-১০ একক নাটক বাপ বেটার বিয়ে

    ৬-২৫ একক নাটক ঋণ

    ৭-৪৫ একক ফুল মেন্টাল জামাই

    ৮-৪০ ধারাবাহিক নাটক মিস শিউলির প্রেমিকেরা

    ৯-২৫ একক নাটক আলপনার হাত

    ১০-৪৫ একক নাটক বাহাদুরি

    ১১-৩৫ একক নাটক অস্থির বউ

    * বাংলা টিভি

    ১০-০০ সিনেমা ভাঙন

    ১-৩০ বাংলা সিনেমা প্রেমিক পুরুষ

    ৫-০০ বাংলা সিনেমা অহংকার

    ৮-০০ তারার ঈদ

    ১০-০০ ঈদ সিনে গান

    ১০-৩০ বাংলা সিনেমা লোকাল

    ঈদের পঞ্চম দিন

    * এটিএন বাংলা

    ৩-০০ সিনেমা আমার বুকের মধ্যিখানে

    ৬-২০ ধারাবাহিক আলাল ও দুলাল

    ৭-৪০ একক নাটক উপ্রি

    ৮-৪৫ একক নাটক পরিচয়

    ১০-৩০ ম্যাগাজিন অনুষ্ঠান

    ১১-৩০ টেলিফিল্ম বয়ফ্রেন্ড আমার ইসমার্ট

    * চ্যানেল আই

    ২-৩০ টেলিফিল্ম শনির দশা

    ৪-৩০ টেলিফিল্ম ঘরের বউ নিমপাতা

    ৬-১০ ছোটকাকু সিরিজ

    ৭-৫০ নাটক হৃদয়ের টান

    ৯-৩৫ বিশেষ নাটক বসগিরি

    * এনটিভি

    ২-৩০ টেলিফিল্ম মায়ালতা

    ৬-৪৫ ধারাবাহিক প্রবাসী পরিবার

    ৭-৫৫ নাটক বিশ্বাস করিব কারে

    ৯-৩০ একক নাটক আই প্লাস ইউ

    ১১-০৫ নাটক বউ আমার চাকুরিজীবী

    * আরটিভি

    ২-১০ বাংলা সিনেমা সিটি টেরর

    ৭-০০ ধারাবাহিক তিন অক্ষরে নাম যার

    ৭-৩০ একক নাটক সাকসেস পার্টি

    ৮-৩০ নাটক মিডলক্লাস মেন্টালিটি

    ৯-৩০ একক নাটক স্ট্রেট ফরওয়ার্ড

    ১১-০০ একক নাটক চাঁদের হাসি

    * বৈশাখী টিভি

    ২-৩০ সিনেমা আমার প্রাণের প্রিয়া

    ৫-১৫ ধারাবাহিক নাটক আমি মানুষ

    ৫-৪৫ ধারাবাহিক নাটক পাঁচ টন

    ৬-২০ ধারাবাহিক নাটক হৃদয়ে তুমি

    ৭-৩০ ধারাবাহিক সাহেব বিবি গোলাম

    ৮-১০ একক নাটক বরযাত্রী

    ৯-২০ ধারাবাহিক নাটক কুবের মাঝি

    ৯-৫০ একক নাটক ইন্দ জাল

    ১১-৩৫ মেগা নাটক সিঁড়ি

    * দীপ্ত টিভি

    ১-০০ বাংলা সিনেমা শিকারি

    ৪-০০ টেলিফিল্ম দই

    ৭-০০ একক নাটক বিজলী

    ৮-০০ একক নাটক মৎস্য কন্যা

    ৯-৪৫ ধারাবাহিক বালকদলের কাণ্ড

    ১০-০৫ নাটক চাকরি কোনো ব্যাপার না

    ১১-০৫ একক নাটক ডেলিভারি গার্ল

    * নাগরিক টিভি

    ১-২০ বাংলা সিনেমা নিষ্পাপ মান্না

    ৪-৩৫ বাংলা সিনেমা সেরা নায়ক

    ৭-৩৫ ধারাবাহিক প্রেমিকা এখন হোস্টেলে

    ৮-১৫ ধারাবাহিক বিয়ে আর হলো না

    ৯-০০ ওয়েব সিরিজ মাফিয়া

    ১০-২০ একক নাটক পেয়ারপুর গ্রাম

    ১১-৩০ সিনেমা সন্তান আমার অহংকার

    * বাংলাভিশন

    ২-১০ টেলিফিল্ম শেফালী ফুলের মতো

    ৫-১০ একক নাটক দূষিত নিঃশ্বাস

    ৭-৪৫ একক নাটক হুকআপ

    ৮-৪০ ধারাবাহিক নাটক মিস শিউলির প্রেমিকেরা

    ৯-২৫ একক নাটক শেকল

    ১১-৩৫ একক নাটক আমি অবিবাহিত

    * বাংলা টিভি

    ১-৩০ সিনেমা নিশ্বাস আমার তুমি

    ৮-০০ তারার ঈদ

    ১০-৩০ বাংলা সিনেমা বয়ফ্রেন্ড।

    ঈদের বিশেষ ফিচার ‘ঈদ আনন্দ আয়োজন’ সম্পাদনা করেছেন এফ আই দীপু

    যুগান্তর প্রতিবেদন

  • টেলিভিশনে রমজানের বিশেষ অনুষ্ঠান

    শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই মাসজুড়ে টিভির পর্দায় বিশেষ অনুষ্ঠান প্রচার হবে।

    rnrn

    জাতীয় পুরস্কার প্রাপ্ত ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা’র পরিচালনায় এ রমজানে বিভিন্ন চ্যানেলে ১০টি প্রোগ্রাম চলছে।  আরটিভিসহ রমজানজুড়ে বিভিন্ন চ্যানেলে এসব অনুষ্ঠান দেখা যাবে।   

    rnrn

    জিটিভিতে প্রতিদিন বিকাল ৪টায় জিজ্ঞাসা ও জবাব, বিকাল ৫টা ২৫ মিনিটে নাগরিক টিভিতে সত্যপথ, চ্যানেল ৯-এ প্রতিদিন রাত ১০টায় ইসলামী জিজ্ঞাসা, নেক্সাস টিভিতে বিকাল ৫টা ৩০ মিনিটে তোহফায়ে রমজান, বিকাল ৩টা ৩০ মিনিটে রমজানের আলো ও প্রতিদিন ভোর ৪টায়   বরকতময় সাহরি প্রচারিত হবে। 
    rn  
    rnএছাড়া দীপ্ত টিভিতে বিকাল ৩টা ৩০ মিনিটে তোহফা এ রমজান, প্রতি বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে আরটিভিতে বিশ্বজয়ী তারকা, এনিগমা টিভিতে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় তাফসীরুল কুরআন ও পিপলস রেডিওতে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর দেড়টায় শোনা যাবে মাসুম বিল্লাহ বিন রেজাকে।

    rnrn

    মাসুম বিল্লাহ মাদ্রাসা বোর্ড থেকে এফ এম, এম এম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি এ (সম্মান), এম এ উত্তীর্ণ হন। উলুমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ২০০২ সালে জাতীয় পর্যায়ে বক্তৃতায় প্রথম পুরস্কার পান। পাক্ষিক সবার খবর ২০১৭ সালের সেরা ইসলামী আলোচক নির্বাচিত করে। ক্যারিয়ার বাংলাদেশ ২০১৮ সালে লেখক সম্মাননা দেয় তাকে।

    rnrn

    ইসলামী আলোচক ও উপস্থাপক হিসেবে রয়েছেন বিটিভিসহ আরো ১৪টি টিভিতে। আলোচনা প্রচার হয়েছে প্রায় ৩০০০ (টিভি ও রেডিও)। ইসলামী কলাম লেখক হিসেবে শতাধিক লেখা প্রকাশ হয়েছে। তার প্রকাশিত গ্রন্থ ১৫ ও সম্পাদিত গ্রন্থ ১২টি।     

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • যুগান্তরের অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতালেন জায়েদ খান

    চিত্রনায়ক জায়েদ খান সিনেমা নিয়ে যতটা আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে বিভিন্ন মন্তব্যে থেকে শুরু করে ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় আসেন এ নায়ক।  

    আরও পড়ুন: 

    তবে জায়েদ খান চিত্রনায়ক হিসেবে পরিচিত পেলেও বর্তমানে এ অভিনেতা গায়ক হিসেবে পরিচিতি পাচ্ছেন ভক্তদের মাঝে। যেখানেই যাচ্ছেন সুযোগ পেলেই ইনস্ট্রুমেন্ট ছাড়াই খালি গলায় মাইক্রোফোন হাতে নিয়ে গান গেয়ে দর্শক মাতাচ্ছেন।  

    এরই অংশ হিসেবে বুধবার যুগান্তরের ২৫ বছর পদাপর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েও গান গাইতে ভোলেননি। অনুষ্ঠানে তার গান শুনে হাজার হাজার দর্শক উচ্ছ্বাসে মেতে ওঠেন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েও গান গাইতে দেখা গেছে দর্শকদের। 

    জায়েদ খানের গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
     

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত সংগীতশিল্পী সবুজ

    যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগীতে অবদানের জন্য পুরস্কার পেলেন সংগীতশিল্পী সবুজ। 

    সোমবার পর্তুগালের লিসবনে একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী তার হাতে এ পুরস্কার তুলে দেন। 

    অনুষ্ঠানে স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরীসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র থেকে আগত বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন: 

    নব্বইয়ের দশকে সংগীতে ক্যারিয়ার করা সবুজ বলেন, তিনি পুরস্কারপ্রাপ্তির আশায় গান করেন না। গানকে তিনি ভালোবাসেন এবং এটা তাঁর পেশা। তবে যেকোনো পুরস্কারই দায়িত্ব বাড়িয়ে দেয়। 

    এ ছাড়া যুক্তরাজ্যের একজন গীতিকার ও সুরকারের কথা ও সুরে গানে কণ্ঠ দিয়েছেন সবুজ। শিগগিরই সেসব গান শ্রোতাদের জন্য প্রকাশ করবেন বলে জানান। 

    ১৯৯১ সালে সলিড ফিঙ্গারসের ব্যানারে ‘মিষ্টি মেয়ে চোখটি তোল’ গানটি সাড়া ফেলে। এরপর ২০১০ সালে তিনি আরটিভি আয়োজিত ব্ল্যাক হর্স আরটিভি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হন। 

     

    বিনোদন ডেস্ক

  • রাজ্যের মুখে ভাত অনুষ্ঠানে যে আয়োজন পরীমনির

    ২০২২ সালের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হয়েছে রাজ্যের। 

    rnrn

    ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার ভালোবাসা দিবসকে বেছে নিলেন এই তারকা দম্পতি।  ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দেবে পরীর ছেলে। 

    rnrn

    এ বিষয়ে পরীমনি একটি গণমাধ্যমকে বলেন, ‘আজ আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।’

    rnrn

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। 

    rnrn

    কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

    বিনোদন ডেস্ক