Tag: অজয়

  • অজয়ের সংসার ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কাজল, জানা গেল কারণ

    বলিউড তারকা কাজল ও অজয় দেবগণ। একে অন্যের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন তারা। দীর্ঘ দিন ধরে চুটিয়ে সংসার করা এই জুটির মধ্যে কি কোনোদিন কোনো ভাঙনের ঝড় ওঠেনি? কোনো সম্পর্কই কি উঁকি দেয়নি অজয় দেবগণের জীবনে? এমনটা কিন্তু মোটেও নয়। 

    তার জীবনেও পরকীয়ার গসিপ জায়গা করে নিয়েছিল। ছবির সেটে তিনি নাকি বেশিই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন এক অভিনেত্রীর সঙ্গে। আর তিনি কে জানেন? তিনি হলেন কঙ্গনা রানাওয়াত। 

    ছবির নাম ‘ওয়ান্স আপওন অ্যা টাইম ইন মুম্বাই’-তে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই ছবির সেট থেকেই ছড়িয়ে পড়েছিল নানান গসিপ। যা রাতারাতি ছড়িয়ে পড়েছিলেন সিনে পাড়ায়। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বহু অভিনেতার নামই জড়িয়েছিল। তবে সেই তালিকায় যে অজয় দেবগণও ছিলেন, সেই খবর হয়তো অনেকেরই অজানা।

    খবর কাজলের কান পর্যন্তও পৌঁছিয়ে গিয়েছিল। শুটিং সেটে অনেকেই ছিলেন, যারা বিভিন্ন সূত্রে জানিয়ে ছিলেন যে কঙ্গনা ও অজয় বেশ কিছুটা সময় একান্তে কাটান। কিংবা একসঙ্গে লাঞ্চ করা, একে অন্যের পাশে থাকা, সবটাই তারা করেছেন। খবর পৌঁছিয়ে গিয়েছিল কাজলের কানেও। 

    কাজল মুখ বুঁজে মোটেও সবটা সহ্য করেননি। বরং স্পষ্ট করে অজয়কে জানিয়ে দিয়েছিলেন, ‘আমি কিন্তু সংসার ছেড়ে চলে যাব’। তবে সেই জল্পনাকে বেশিদিন স্থায়ী হতে দেননি অজয় দেবগণ। রাতারাতি সবটাই যেন উধাও হয়ে যায়। একটা সময়ের চর্চিত জুটি হঠাৎ করেই চর্চা থেকে সরে গেল।

    খবরের শিরোনামেও তাদের আর পাওয়া গেল না। কাজল ও অজয়ের সম্পর্কে ভাঙন নিয়ে যে জল্পনা জায়গা করে নিয়েছিল বিটাউনের অন্দরমহেল, তাও যেন রাতারাতি হাওয়া। অজয় জানেন কীভাবে সংসারকে টিকিয়ে রাখতে হয়, তা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। কেবল অজয় দেবগণই নন, পরকীয়া জল্পনায় নাম জড়ানো একাধিক অভিনেতাই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান প্রমুখেরা জল্পনায় কান না দিয়েই সঠিক সময় রাশ টেনে ধরেছিলেন। যার ফলে আজও তারা বলিপাড়ার সফল জুটি।

    বিনোদন ডেস্ক

  • মণ্ডপে অজয়কে দেখে এমন কেন করলেন কাজল

    মহাষ্টমীর দিন সকাল সকালই মুখোপাধ্যায়দের পূজায় পৌঁছে যান বলিউড অভিনেত্রী কাজল। বেগুনি ও গোলাপি রঙের শাড়ি পরেছিলেন এ অভিনেত্রী। চুলে ফ্রেঞ্চ নট, পাশে গোঁজা বাহারি ফুল। পূজামণ্ডপে পৌঁছে প্রতিদিনের মতো নানা কাজের মধ্যে দেখা গেল কাজলকে। বেশ খানিকক্ষণ পর মণ্ডপে হাজির হন অভিনেতা অজয় দেবগন। সঙ্গে ছিল ছেলে যুগও। যদিও মেয়ে নিসা অনুপস্থিত ছিল। অভিনেত্রী স্বামীকে দেখামাত্রই পাঞ্জাবি ধরে টেনে বারবার চিমটি কাটতে শুরু করেন। এমন ভিডিওই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

    উত্তর মুম্বাই সার্বজনীন দুর্গাপূজাই ‘মুখোপাধ্যায়দের পূজা’ হয়ে গেছে। এই পূজায় ষষ্ঠীর দিন ভিড় জমাতে শুরু করেন সাধারণ দর্শনার্থী থেকে তারকারা। সপ্তমীর দিন ছেলে যুগকে নিয়ে সারা দিন পূজামণ্ডপে ছিলেন অভিনেত্রী। বিভিন্ন মুডে দেখা গেছে তাকে। নিজেকে সামলাতে না পেরে বারকয়েক পড়েও গেছেন তিনি। কখনো আগত অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছেন, আবার কখনো স্বামী অজয় পূজামণ্ডপে আসামাত্রই আলোকচিত্রীরা কাজল-অজয় ও যুগকে ক্যামেরাবন্দি করার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। সপরিবার পোজ দেন তারা। তবে অজয়ের পোজ সম্ভবত কাজলের পছন্দ হয়নি। বারকয়েক পাঞ্জাবিতে টান দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। তার পর চিমটি কাটতেই কাজলের কাঁধে হাত রাখেন অজয়। মনের মতো ছবি উঠতেই খুশি কাজল। বাবা-মায়ের সঙ্গে তাল মেলাতে দেখা গেল যুগকে। বাবার সঙ্গে বেরিয়ে যায় সে। বেরোনোর আগে মায়ের গালে তার আদরের চুম্বন মন জিতে নিয়েছে নেটিজেনদের। যুগের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার একাংশ।

    বিনোদন ডেস্ক

  • যখন শাহরুখ-কাজল রসায়নে বাধা হয়ে দাঁড়ান অজয়

    একটা সময় শাহরুখ-কাজল জুটির সিনেমা মানেই বক্স অফিসে তোলপাড়। এই জুটি বলিউডে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। প্রেমের ছবিতে এই দুজনের রসায়ন জমে উঠত। 

    নব্বই দশকের দর্শকদের কাছে এই জুটি মানে আবেগ। তাদের অভিনীতি কুচ কুচ হোতা হ্যায়, মোহাব্বেতিনসহ বহু সিনেমা আজও দর্শকদের হৃদয়পটে রয়েছে। 

    তবে ক্যারিয়ারের এক দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিরিয়েছিলেন বহু ছবির প্রস্তাব। তবে কি সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়ায় পরকীয়ার গুঞ্জন? একেবারেই নয়, বরং দর্শকদের উচ্ছ্বাসে ক্লান্ত হয়ে পড়েন অজয় দেবগন। বলিউডে কান পাতলে শোনা যায়, একটা সময় নাকি তিনিই চাননি এই জুটি পর্দায় একসঙ্গে কাজ করুক।

    দীর্ঘদিন বিরতির পর শাহরুখ খান ও কাজল একবার একটি সিনেমার প্রস্তাব গ্রহণের কথা ভাবছিলেন। সেই কারণেই অজয় দেবগনের অনুমতি চাইতে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু অজয় খালি হাতেই ফিরিয়েছিলেন কিং খানকে। 

    অজয় জানিয়েছিলেন, দর্শকরা শাহরুখ ও কাজলকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। কিন্তু সেটি কোথাও গিয়ে মানতে পারছিলেন না অজয়। তিনি ইমেইল খুলে দেখিয়েছিলেন, কত ভক্তের অনুরোধ তারা যেন বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এই বিতর্ক থেকে সেই মুহূর্তে নিজেকে সরিয়ে রাখতে চাইছিলেন অজয় দেবগণ। 

    ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দর্শকদের কাছে এই জুটিকে নিয়ে আলাদা আবেগ তৈরি হয়েছিল। যেটি কিনা অজয় ও কাজলের সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে। তাই অজয় এই সিদ্ধান্ত নিয়েছেন যে, শাহরুখ ও কাজল একসঙ্গে কাজ করবেন না। তবে সেই সিদ্ধান্ত খুব বেশিদিন ধরে রাখেননি বলিউডের সিংঘম। ফলে অপেক্ষা দীর্ঘ হলেও তারা একসঙ্গে পর্দায় ফেরেন।

    এ বিষয় শাহরুখ খান জানান, সাধারণ মানুষ অনেক সময় অনেক কিছু বলেন, কিন্তু সেটি কখনওই পেশাগত জীবনে প্রভাব ফেলতে দেওয়া যাবে না। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে। ফলে শাহরুখ ও অজয়ের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল, সেটি ধীরে ধীরে মিটে যায়। কাজল দুজনের সঙ্গে কাজ করতে থাকেন। তৈরি হয় দিলওয়ালে। যে ছবি দর্শক মনে ঝড় তুলেছিল। শাহরুখ কাজলের রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। 

    তথ্যসূত্র: বলিউড শাদি ডটকম।

    বিনোদন ডেস্ক

  • শুটিং সেটে পরচর্চা নিয়ে ‘বাকবিতণ্ডা’ অজয়-টাবুর

    শুটিং সেটে পরচর্চা নিয়ে একে অন্যকে দোষারোপ শুরু করলেন অজয় দেবগান ও টাবু। তবে সবটাই হয়েছে মজার ছলে। ‘অরো মে কাহা দম থা’ ছবিতে জুটি বেঁধেছেন তারা। ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে, সেটে অভিনয়ের বাইরে তারা কী করেন, একে অন্যকে নিয়ে খোলসা করলেন।

    rnrn

    অজয় দেবগান জানান, শুটিং ফ্লোরে গরম আবহাওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে সারাক্ষণ অভিযোগ করতে থাকেন টাবু। অভিনেত্রীর পাল্টা বক্তব্য, আর অজয় সবসময় পরচর্চা করতে থাকেন। সঙ্গে সঙ্গে বিরোধিতা করে অজয় বললেন, আমার কাছে অন্যদের কোনো খবর নেই। আমি একেবারেই পরচর্চা করি না।

    rnrn

    উত্তরে টাবু বলেন, মিথ্যা কথা বলো না। তুমি সবার খবর জানতে চাও আমার কাছে। এ সময় অজয় বলেন, তা হলেই ভাব। কার কাছে সবার খবর থাকে! 

    rnrn

    ‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বাঁধেন তারা। কিন্তু তার আগে কৈশোর বয়স থেকেই পরিচিত অজয় ও টাবু। তাদের জিজ্ঞেস করা হয়, দীর্ঘ দিন একসঙ্গে কাজ করার পরে সেটে তাদের সম্পর্কের সমীকরণ কেমন? চিন্তাভাবনা না করেই অজয়ের জবাব, এখন আর কিছু মনেই হয় না। টাবু যে ছবিতে আমার সহ-অভিনেতা, আলাদা করে তা মাথায় রাখতে হয় না।

    বিনোদন ডেস্ক

  • দাম্পত্যের ২৫ বছর পর কাজলকে বিয়ের কারণ জানালেন অজয়

    তিন দশকের ঝলমলে ক্যারিয়ারে একের পর এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবন নিয়েও কোথাও কোনো আলোচনার অবকাশ নেই অজয় দেবগান ও কাজলের। 

    rnrn

    বলিউডে সম্পর্ক এবং বিয়ে নিয়ে হাজারো জল্পনার ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই তেমন। অজয়কে বিয়ে করে ঘরকন্না করবেন বলে ক্যারিয়ারের মধ্যগগনে থেকেও সব ছেড়ে দেন তনুজা-কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তারা। দুই ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার তাদের। কাজল বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সেভাবে কথা বলেননি। তবে এক সাক্ষাৎকারে অজয় জানালেন কাজলকে বিয়ে করার নেপথ্যের কারণ।

    rnrn

    রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে সাক্ষাৎকারে অজয়কে কাজলের সঙ্গে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আসলে আমি সত্যিই জানি না কেন তাকে বিয়ে করেছিলাম। আমরা আগে থেকেই একসঙ্গে ছিলাম, একসময় মনে হলো বিয়ে করা উচিত। এরপর বিয়ে করে ফেললাম। আরেকটি ব্যাপার আমার মনে হয়, আমাদের উভয়ের চিন্তাভাবনা, নৈতিকতা একরকম ছিল, অনেক মিল ছিল। এগুলোই হয়তো আমাদেরকে একত্রিত করেছে। 

    rnrn

    ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসেবে কাজল তখন সাফল্যের মধ্যগগনে। সেই সময় আচমকাই অজয়কে বিয়ে করেন তিনি। যদিও অজয়কে বিয়ে করবেন শুনে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় প্রায় চারদিন কথা বলেননি মেয়ের সঙ্গে। অবশ্য শেষে পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ে সারেন তারা।

    অনলাইন ডেস্ক

  • বিয়ের আগে অজয়ের পরামর্শে আরেকজনের সঙ্গে প্রেম করতেন কাজল

    সহশিল্পী অজয় দেবগানের সঙ্গে কাজর গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। এই তারকা দম্পতির ২৫তম বিবাহবার্ষিকী ছিল গত শনিবার। বিয়ের আগে অজয়কে বন্ধুর তালিকাতে ফেলে রেখেছিলেন কাজল। 

    rnrn

    এমনকি তার তখনকার প্রেমিকের মন গলানোর অনেক পরামর্শও নাকি নিতেন অজয়ের কাছ থেকে। বিয়ের আগে অজয় সম্পর্কে কাজল কী ভাবতেন, তা নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী।

    rnrn

    প্রথম দেখায় অজয় সম্পর্কে আপনার কী ধারণা হয়েছিল, এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘আমার মনে হয়েছিল, এ আবার কেমন লোক? কোনো কথা বলে না। আর সিগারেট খেয়ে চিমনির মতো ধোঁয়া ছাড়ে।’

    rnrn

    তাহলে কাজল সেই অদ্ভুত লোকটার প্রেমে পড়লেন কীভাবে? কাজল আর অজয় বিয়ের আগেও কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। একটি ছবিতে অজয়ের সঙ্গে শট দেওয়ার মধ্যে কাজলের মনে হয়, অজয় তার জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো অংশ হতে যাচ্ছেন। কিন্তু তখনো এই নায়িকা জানতেন না, অজয়ই হবেন তাঁর জীবনসঙ্গী। কাজল বলেন, ‘আমি তখন অন্য একজনের সঙ্গে প্রেম করছিলাম। আর অজয়ের কাছ থেকে আমি তখন প্রায়ই প্রেমবিষয়ক নানা পরামর্শ নিতাম।’

    বিনোদন ডেস্ক

  • ‘সিংহাম এগেইন’র শুটিংয়ে আহত অজয়

    ‘সিংহাম’ সিনেমার তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে বলিউড অভিনেতা অজয় দেবগন। এ সিনেমায় আবারও ভরপুর অ্যাকশনে দেখা যাবে এ অভিনেতাকে। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই মারাÍক আহত হলেন অজয়।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনোর পরিচালক রোহিত শেট্টি ও তার দল ভিলে পার্লেতে শুটিং করছিলেন। তখনই একটি মারামারির দৃশ্যের শুটিং করার সময় মুখে আঘাত লাগে অজয়ের। এমনকি চোখেও আঘাত লেগেছে তার। কিন্তু আঘাতের কারণে শুটিং বন্ধ করেননি এ অভিনেতা।

    rnrn

    আচমকা ব্যথা পাওয়ায় শুটিংয়ের মাঝে শুধু কয়েক ঘণ্টার জন্য বিরতি নিয়েছিলেন তিনি। শুটিং সেটেই ডাক্তার এসে চিকিৎসা করেন। শুটিং শেষে হোটেলে ফিরে অজয় বুঝতে পারেন আঘাতটা মারাÍক। কিন্তু কাজের ধারাবাহিকতা নষ্ট হবে বলে সেটি প্রকাশ করেননি।

    rnrn

    প্রসঙ্গত সিংহামের তৃতীয় কিস্তিতে অজয়ের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়–কোন।  আরও দেখা যাবে রণবীর সিং ও অক্ষয় কুমারকে।

    বিনোদন ডেস্ক

  • বিগ বসে অজয় জাদেজা

    বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় নির্মিত ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে অংশ নেবেন ভারতের তারকা ক্রিকেটার অজয় জাদেজা।

    rnrn

    ভারতীয় গণমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই ক্রিকেটার। 

    rnrn

    তিনি বলেন, ক্রিকেটের মতোই এটাও একটি খেলা। সব চিন্তা এবং কাজ ক্যামেরার সামনে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।

    আনন্দনগর ডেস্ক 

  • অজয়কে কেন জুতো মারতে চেয়েছিলেন কাজল?

    ১৯৯৯ সালে বিয়ে করে সংসার শুরু করেন কাজল ও অজয় দেবগন। এই দম্পতির দুই সন্তান নিসা ও যুগ। সুখী দম্পতি হিসেবেই তারা পরিচিত; কিন্তু একবার মেজাজ হারিয়ে স্বামীকে ‘জুতো’ মারতে চেয়েছিলেন কাজল, তাও আবার শো চলার মধ্যেই।

    বলিউড লাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে প্রযোজক ও নির্মাতা করণ জোহরের শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়েছিলেন এই জুটি। সেখানে করণের একটি প্রশ্নে অজয়ের উত্তর শুনে ক্ষেপে গিয়েছিলেন কাজল। সম্প্রতি শোয়ের ওই অংশের ভিডিও ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যায়, করণ যখন জিজ্ঞেস করেন কাজলের বিপরীতে কোন অভিনেতা মানানসই, অজয় উত্তর দিতে গিয়ে উল্টো প্রশ্ন করেন- সন্তানের ভূমিকায়, নাকি সমান্তরাল চরিত্রে?

    এমন কথা শুনেই রেগে যান কাজল। ক্যামেরার সামনেই বলে বসেন, এবার কিন্তু জুতোপেটা করব। তবে স্ত্রীর এ কথায় বিন্দুমাত্র মেজাজ হারাননি অজয়। হেসে হেসে শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন তিনি।

    তিনি বলেন, এই শোতে এ ধরনের কথা বলা যাবে না। এরপর নিজেকে সামলে নিয়ে অজয়ের উদ্দেশে কাজল বলেন, আচ্ছা, আগে বাসায় চলো।
     

    বিনোদন ডেস্ক

  • সবার সামনেই অজয়কে জুতাপেটা করতে চাইলেন কাজল!

    প্রেম করে বিয়ে করেছেন বলিউড তারকা অজয় দেবগান ও কাজল। কেটে গেছে প্রায় দুই দশক। বলিউডের অন্যতম সফল দম্পতি তারা। দুই সন্তানের বাবা-মা। কিন্তু হঠাৎ কাজলের কী এমন হলো যে, ক্যামেরার সামনেই অজয়কে জুতাপেটা করবেন বলে বসলেন!

    rnrn

    বছর তিনেক আগে ‘কফি উইথ করণ’-এ স্বামী অজয়কে নিয়ে আসেন কাজল। এমনিতেই করণের কফি কাউচে বসে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করেছেন তারকারা। যদিও কাজলের ক্ষেত্রে তেমনটা হয়নি। 

    rnrn

    করণের শোতে যখন অজয়কে জিজ্ঞেস করা হয়, 'কাজলের বিপরীতে কোনো অভিনেতা মানানসই?' উত্তরে অজয় বলেন, 'সন্তানের ভূমিকায়, না কি সমান্তরাল চরিত্রে?' 

    rnrn

    স্বামীর এমন উত্তর শুনেই রেগে যান কাজল। ক্যামেরার তোয়াক্কা না করেই তিনি বলে বসেন, ‘এবার কিন্তু জুতাপেটা করব।’ 

    rnrn

    স্ত্রীর এমন কথা শুনে বিন্দুমাত্র মেজাজ হারাননি অজয়। একেবারে শান্ত মাথায় সব উত্তর দেন; বরং কাজলকে থামান করণ। তিনি বলেন, ‘এই শোতে এ ধরনের কথা বলা যায় না।’

    rnrn

    অজয় ও কাজল বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৯ সালে। তাদের প্রথম সন্তান নায়সার জন্ম ২০০৩ সালে, পুত্র যুগের জন্ম হয় ২০১০ সালে।

    বিনোদন ডেস্ক