Home / Entertainment / ৬ বছরের প্রেম, কবুল বলতে শিলার ‘বুক ধাপুর ধুপুর’

৬ বছরের প্রেম, কবুল বলতে শিলার ‘বুক ধাপুর ধুপুর’

৬ বছরের প্রেম, কবুল বলতে শিলার ‘বুক ধাপুর ধুপুর’
ছবি: যুগান্তর

দীর্ঘ ৬ বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শিরিন শিলা। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ হয়। শিলার বরের নাম আবিদুল মহাইমিন সাজিল।  

বিয়ের ব্যাপারে অভিনেত্রী শিরিন শিলা বলেন, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম।’

বিয়ের একাধিক ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন শিলা। যেখানে একটি ভিডিওতে দেখা যায়, কবুল বলার সময় অনেকটা সময় নিচ্ছেন তিনি। 

সেটাও ক্যাপশনে তুলে ধরেছেন এই নায়িকা।  তিনি জানিয়েছেন, ‘কবুল বলার সময় আমার বুকের ভেতর ধাপুর ধুপুর করতেছিল।’

অভিনেত্রীর সেই ভিডিওতে ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে আবার নিজের বিয়ের সময়ের অনুভূতির গল্প টেনে এনেছেন। 

শিরিন শিলার স্বামী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। বর্তমানে পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জিম্মি’।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *