Home / Entertainment / ২৯ বছর আগে বাবাকে দেওয়া ওয়াদা পূরণ করলেন সুস্মিতা

২৯ বছর আগে বাবাকে দেওয়া ওয়াদা পূরণ করলেন সুস্মিতা

২৯ বছর আগে বাবাকে দেওয়া ওয়াদা পূরণ করলেন সুস্মিতা
ছবি: যুগান্তর

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। অসুস্থতা কাটিয়ে উঠে ফিরেছেন শুটিংয়ে। 

সম্প্রতি ‘তালি’ ওয়েব সিরিজের ট্রেলার প্রশংসিত হয়েছে। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি লিট)’ ডিগ্রি দেওয়া হলো সাবেক বিশ্বসুন্দরীকে।

নিজের হাতে এ সম্মাননা গ্রহণ করতে পারেননি সুস্মিতা। অভিনেত্রীর হয়ে সম্মান গ্রহণ করেন তার বাবা সুবীর সেন। কেন? তা অডিওবার্তায় জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভাইরাস জ্বরে আক্রান্ত। আর এ অবস্থায় যাতায়াত করার অনুমতি চিকিৎসকরা দেননি।

সুস্মিতা বলেন, বাবার ভীষণ ইচ্ছে ছিল আমি গ্র্যাজুয়েট হবো। জীবন অবশ্য আমার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাওয়ার সময় বাবাকে ওয়াদা করেছিলাম জীবনের পরীক্ষায় গ্র্যাজুয়েট হবোই। আজ আমার বাবা আমার হয়ে এই সম্মান নিলেন। আমার চোখের জল বাঁধ মানছে না। সারাজীবন এই স্মৃতি মনে থাকবে।

আগামী ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় দেখা যাবে সুস্মিতার ওয়েব সিরিজ ‘তালি’। সিরিজে সমাজকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। 

চরিত্রের জন্য নিজেকে যেন একেবারে পালটে ফেলেছেন। সুস্মিতা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নিতিশ রাঠোর, অঙ্কুর ভাটিয়া, ঐশ্বর্য নারকর।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *