Home / Entertainment / ২০ বছর বয়সে ১৮ বছরের বড় মুসলিম শিল্পীকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী

২০ বছর বয়সে ১৮ বছরের বড় মুসলিম শিল্পীকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী

২০ বছর বয়সে ১৮ বছরের বড় মুসলিম শিল্পীকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী
ছবি: যুগান্তর

‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ এবং ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী তান্নাজ ইরানি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন, প্রথম বিয়ে এবং বিচ্ছেদের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।  

দীর্ঘ সময় পর তিনি জানিয়েছেন, সেই সময়ের অপরিণত সিদ্ধান্ত কীভাবে তার এবং তার বড় মেয়ের জীবনের ওপর গভীর প্রভাব ফেলেছিল।

‘হটারফ্লাই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তান্নাজ জানান, আশির দশকের শক্তিশালী নারীদের সান্নিধ্যে বেড়ে ওঠায় তিনি বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন। মাত্র ২০ বছর বয়সে তিনি থিয়েটার শিল্পী ফরিদ করিমকে বিয়ে করেন, যিনি বয়সে তার চেয়ে ১৮ বছরের বড় ছিলেন। 

তান্নাজ বলেন, ‘আমার পরিবার জানত আমি যা মন চাইবে তা-ই করব। তিনি (ফরিদ) একজন গোছানো মানুষ এবং চমৎকার অভিনেতা ছিলেন। আমাদের একটি কন্যা সন্তানও হয়।’ 

কিন্তু সেই সংসার ভাঙার কারণ হিসেবে তান্নাজ নিজের তৎকালীন মানসিক অপরিণত অবস্থাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘২০ বছর বয়সে একজন নারী হিসেবে আমি কেবল বিকশিত হচ্ছিলাম। তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং আমাকে নিজের মতো চলার স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু আমি তখন অন্য কিছু খুঁজছিলাম—বাইরে যাওয়া, পার্টি করা বা হইহুল্লোড় করতে চাইতাম; অন্যদিকে তিনি ছিলেন অনেক বেশি পরিপক্ক।’ 

বিচ্ছেদের ফলে তার শিশুকন্যার মানসিক অবস্থা যে কতটা বিপর্যস্ত হয়েছিল, তা তান্নাজ উপলব্ধি করেছেন অনেক পরে। আবেগাপ্লুত কণ্ঠে এই অভিনেত্রী বলেন, ‘একজন মায়ের কাছে তার সন্তান সবচেয়ে নিরাপদ বোধ করে। আমি আমার মেয়ের সেই নিরাপত্তার জায়গাটা ভেঙে দিয়েছিলাম। আজ মনে হয়, আমি যদি জানতাম এই বিচ্ছেদ অন্যদের কতটা গভীরভাবে ক্ষতিগ্রস্ত করবে, তবে আমি হয়তো অন্যভাবে বিষয়টি সামলাতাম। 

বিচ্ছেদের পর তার মেয়ে অনেকটা গুটিয়ে গিয়েছিল এবং কথা বলা বন্ধ করে দিয়েছিল বলে জানান তান্নাজ। 

অভিনেত্রী জানান, দীর্ঘ সময় ধরে ক্ষমা চাওয়া এবং মেয়েকে পর্যাপ্ত সময় দেওয়ার মাধ্যমে তিনি পুনরায় তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনেন। এক্ষেত্রে অন্য মায়েদের জন্য তার পরামর্শ, ঘর ভাঙার পর সন্তানদের স্বাভাবিক হতে সময় দেওয়া উচিত। 

উল্লেখ্য, পরবর্তীতে ২০০৭ সালে তান্নাজ ইরানি অভিনেতা বখতিয়ার ইরানিকে বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির জেউস ও জারা নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য টিভি শো এবং সিনেমায় অভিনয় করা তান্নাজ বর্তমানে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রেখে চলছেন। 

সূত্র: ইন্ডিয়া টিভি 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *