Home / Entertainment / ১৫ বছরের সংসারের ইতি টানছেন ইন্দ্রনীল-বরখার!

১৫ বছরের সংসারের ইতি টানছেন ইন্দ্রনীল-বরখার!

১৫ বছরের সংসারের ইতি টানছেন ইন্দ্রনীল-বরখার!
ছবি: যুগান্তর

ভারতে বিনোদন জগতে খুবই জনপ্রিয় নাম ইন্দ্রনীল-বরখার। তাদের নামডাক টালিউডের তুলনায় বলিউডেই বেশি। বলিউডের একাধিকবার ধারাবাহিকে প্রধান ভূমিকায় কাজ করেছেন তারকা দম্পতি। সেখান থেকেই একে অপরের প্রেম। 

তাদের দীর্ঘ ১৫ বছরের সংসার ভেঙে যাওয়ার খবর আসে ২০২১ সালে। তবে সেই সময় বিচ্ছেদ হয়নি তাদের। বিচ্ছেদ না হলেও আলাদা থাকছিলেন। অবশেষে বিবাহবিচ্ছেদ, আইনিভাবে আলাদা হতে চলেছেন ইন্দ্রনীল ও বরখা সেনগুপ্ত।

বুধবার ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ভারতীয় এক সংবাদমাধ্যম ই-টাইমসে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বরখা জানান, হ্যাঁ, আমাদের বিবাহবিচ্ছেদ শিগগিরই হওয়া উচিত। 

‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি’, যোগ করেন এই অভিনেত্রী।

গুঞ্জন রয়েছে যে, ইন্দ্রনীল নাকি সম্পর্কে জড়িয়েছিলেন টালিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ইশা সাহার সঙ্গে। তবে ইশার তরফে কোনো ইতিবাচক ইঙ্গিত কোনো দিন মেলেনি। 

অন্যদিকে দুই বছর আলাদা থাকতে থাকতে বরখা নিজেও অভিনেতা ও প্রযোজক আশীষ শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে বেশ কয়েকবার।

তবে বরখা সেনগুপ্ত এখনো তার নামের সঙ্গে স্বামীর উপাধি ব্যবহার করছেন। গত বছরের জুলাইয়ে ওটিটি প্লের সঙ্গে আলাপকালে বরখা সেনগুপ্ত বলেছিলেন, আমি এখনো আমার স্বামীর উপাধি আমার নামের সঙ্গে ব্যবহার করছি। কারণ কাগজপত্রে আমরা এখনো স্বামী-স্ত্রী। যতদিন বিবাহিত থাকব, ততদিন এটি ব্যবহার করব। আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদ হলে নাম পরিবর্তন করব।

২০০৮ সালে বরখার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল। ২০১২ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা মীরা। তার বয়স এখন ১১ বছর।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *