Home / Entertainment / ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রীকে আইনি নোটিস সেই সুকেশের

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রীকে আইনি নোটিস সেই সুকেশের

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রীকে আইনি নোটিস সেই সুকেশের
ছবি: যুগান্তর

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির। এবার সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে টেলি অভিনেত্রী চাহাত খান্নারও। 

তার দাবি, তিনিও সুকেশের ফাঁদে পা দিয়েছিলেন। মিথ্যার জালে জড়ানো হয়েছিল তাকে। তিহার জেলে সুকেশের সঙ্গে দেখা করতে একপ্রকার বাধ্য হয়েই গিয়েছিলেন। 

এবার এক ধাপ এগিয়ে চাহাতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন সুকেশ। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে চাহাতকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।  

সুকেশের আইনজীবী অন্তত মালিক জানিয়েছেন, চাহাত তার মন্তব্যে সুকেশর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

কয়েক দিন আগে অভিনেত্রী চাহাত খান্না জানান, তিহাড় জেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুকেশ। দিল্লির পাতিয়ালা কোর্টে সম্প্রতি এই জবানবন্দি নথিভুক্ত করেন তিনি। 

এদিকে সুকেশের দাবি, সম্পূর্ণ ভুল কথা বলছেন চাহাত। ‘বিবাহিত বা সন্তানের মা, এমন নারীর প্রতি আমার কোনো উৎসাহ বা আকর্ষণ নেই, আমি ওদের মতো গোল্ড ডিগার নই,’ বক্তব্য সুকেশের। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল শুধু মাত্র কাজের সূত্রেই।

এর ভিত্তিতেই সুকেশের আইনজীবী এক সপ্তাহ সময় দিয়েছেন চাহাতকে। অবিলম্বে সব বক্তব্য প্রত্যাহার করতে হবে, না হলে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন সুকেশ।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *