Home / Entertainment / হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী
ছবি: যুগান্তর

ভারতের হরিয়ানা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অভিনয়ের পাশাপাশি দিব্যাঙ্কা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন। ইনস্টাগ্রামে তার কয়েক লাখ ফলোয়ার রয়েছে।

জানা গেছে, দিব্যাঙ্কা সিরোহী হরিয়ানার সিনেমায় কাজ করলেও তিনি আদতে উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। ২১ এপ্রিল তিনি তার উত্তর প্রদেশের বাড়িতেই ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন।

তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দিব্যাঙ্কা সিরোহীর এই আকস্মিক এবং অকাল মৃত্যুতে তার সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুর খবর অনেকেই মানতে পারছেন না। সহকর্মী ও ভক্তরা এই শোক সংবাদে স্তব্ধ হয়ে পড়েছেন। যদিও দিব্যাঙ্কার মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

চৌধুরী চরণ বিশ্ববিদ্যালয় থেকে এই সদ্য প্রয়াত অভিনেত্রী বিসিএ পাশ করেন। পরবর্তীতে সিকিম থেকে এমবিএ করেন। টিকটকের একটি ভিডিও ভাইরাল হলে সেখান থেকেই পরিচিতি পান দিব্যাঙ্কা। পরবর্তীকালে হরিয়ানার বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি।

তার দুই ভাই হিমাংশু, দীপাংশু এবং জসমীত নামের এক বোন রয়েছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *