Home / Entertainment / হঠাৎ দীপিকার সঙ্গে বিয়ের সব ছবি মুছে ফেললেন রণবীর

হঠাৎ দীপিকার সঙ্গে বিয়ের সব ছবি মুছে ফেললেন রণবীর

হঠাৎ দীপিকার সঙ্গে বিয়ের সব ছবি মুছে ফেললেন রণবীর
ছবি: যুগান্তর

পাঁচ বছরের দাম্পত্য, বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা পাড়ুকান ও রণবীর সিং। সিন্ধি ও দক্ষিণী ভারতীয় দুই ধরনের আচার মেনেই বিয়ে হয় তাদের। বিয়ের পর নিজেদের সমাজমাধ্যমে বিয়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন তারা। 

এ মুহূর্তে দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন যুগলে। নিজেদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত দম্পতি। কিন্তু আচমকাই যেন ছন্দপতন, বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। তবে কি সন্তান আগমনের আগেই মনোমালিন্য হলো তাদের।

জানা গেছে, সেপ্টেম্বরেই দীপিকা ও রণবীরের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দিন কয়েক আগে পর্যন্ত শুটিং চালিয়ে গেছেন দীপিকা। রোহিত শেঠির পরিচালনায় ‘সিংহম ৩’ ছবিতে নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। 

যদিও এ মুহূর্তে তিনি না কি স্বামীর সঙ্গে ‘বেবিমুন’- রয়েছেন। কিন্তু তার মাঝেই কি এমন হলো যে বিয়ের সব ছবি সামাজিক মাধ্যমের পাতা থেকে মুছে দিলেন রণবীর।

অনেকে বলছেন, এ বছর ‘মেট গালা’য় অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। খানিকটা প্রচারের আলো থেকে দূরে। তাই প্রচারে থাকার জন্য এমনটি করেছেন অভিনেতা। 

আরও পড়ুন: নিমন্ত্রণপত্র ছাপানোর পরও কেন বিয়ে ভেঙেছিল সালমানের, কে ছিলেন সেই পাত্রী?

অতীতে ভিকি-কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা। সেই সময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপিকা। তবে কি এ বার তেমনই কিছু কৌশল করলেন ‘দীপবীর’ জুটি!

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *