Home / Entertainment / হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি?

হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি?

হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি?
ছবি: যুগান্তর

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এবং প্রায়ই ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তবে শুক্রবার তার প্রকাশ করা দুটি ভিডিওকে ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভিডিওগুলোতে তাকে স্বাভাবিকভাবে হাঁটতে না পেরে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। তার বাম পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজও দেখা গেছে। একটি ভিডিওতে তিনি পায়ের অবস্থা দেখিয়ে ক্যাপশনে লেখেন, “ঠ্যাং (পা) এ নজর লেগেছে।”

পরবর্তী আরেকটি ভিডিওতে তাকে সম্ভবত হাসপাতালের পরিবেশে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। আকস্মিকভাবে তার এমন অবস্থায় ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—আসলে কী ঘটেছে এই নায়িকার সঙ্গে?

অনেক ভক্ত ধারণা করছেন, বিষয়টি তিনি হয়ত হালকা ভঙ্গিতে উপস্থাপন করেছেন, তবে বাস্তবে তিনি কিছুটা আঘাত বা শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। কেউ কেউ মনে করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকেই ধারণ করা হয়েছে।

ভিডিও প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *