Home / Entertainment / সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন ফারিণ

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন ফারিণ

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন ফারিণ
ছবি: যুগান্তর

‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হওয়া তাসনিয়া ফারিণ সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন। 

গত বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তির পর এ সিনেমায় প্রশংসিত হয় ফারিণের অভিনয়। প্রথম সিনেমা দিয়েই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন তিনি।

ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ অ্যাওয়ার্ডে সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী বিভাগে (মোস্ট প্রমিজিং অ্যাকটর ফিমেল) জায়গা করে নিয়েছেন ফারিণ। 

একই বিভাগে ফারিণের সঙ্গে ‘দিলখুশ’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন ঐশ্বরিয়া সেন।

প্রথম সিনেমার মতো ফারিণের দ্বিতীয় সিনেমাও হচ্ছে টালিউডে। গত বছরের শেষদিকে চুক্তিবদ্ধ হয়েছেন ‘পাত্রী চাই’ নামের সিনেমায়। পরিচালনা করবেন বিপ্লব গোস্বামী। 

সিনেমা সমাবর্তন অ্যাওয়ার্ডে শুধু ফারিণ নয়, সেরা হওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের জয়া আহসানও। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য সেরা সহশিল্পী (নারী) বিভাগে জায়গা করে নিয়েছেন জয়া। 

এবার সিনেমা সমাবর্তনে সেরা সিনেমার মনোনয়ন তালিকায় আছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। 

১৪ জানুয়ারি কলকাতায় বসবে সিনেমা সমাবর্তনের অষ্টম আসর।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *