Home / Entertainment / ‘সুরে সুরে পঞ্চাশে’ পারফর্ম করবেন নকীব খান

‘সুরে সুরে পঞ্চাশে’ পারফর্ম করবেন নকীব খান

‘সুরে সুরে পঞ্চাশে’ পারফর্ম করবেন নকীব খান
ছবি: যুগান্তর

সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন ‘রেনেসাঁ’ ব্যান্ডের গায়ক, সুরকার নকীব খান। এ উপলক্ষে তাকে ঘিরে ‘সুরে সুরে পঞ্চাশে’ শীর্ষক গান, গল্প ও কবিতার আসর সাজিয়েছে নূর’স ইভেন্ট। আগামী ১৭ জানুয়ারি এটি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে।

আয়োজনে নকীব খান গাইবেন তার জনপ্রিয় সব খান, আর শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। সঙ্গে থাকছে কবি সুমী নূর ও মেঘলার কবিতা পরিবেশনা।

নকীব খান বলেন, ‘ইভেন্টটিতে আমার সংগীত জীবনের পথচলার গল্প শোনাতে চাই। সঙ্গে শ্রোতাদের পছন্দের গান তো গাইবই। এমন সুন্দর সন্ধ্যায় শ্রোতা, সাংবাদিকসহ সকলকে আমন্ত্রণ জানাই।’

পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।

আয়োজক সুমী নূর বলেন, ‘আমাদের এটি ৬ষ্ঠ আয়োজন। আগের প্রতিটি আয়োজনেও আমরা কবিতাকে প্রাধান্য দিয়ে গানের সঙ্গে বাংলা সাহিত্য তুলে আনার চেষ্টা করেছি। এবারও তাই থাকছে। আর কিংবদন্তি নকীব খানের সুরকার জীবনের ৫০ বছরের উদযাপন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

এ আয়োজনের টিকিট মূল্য ধরা হয়েছে ১২০০ টাকা। ইতোমধ্যে টিকিট পাওয়া যাচ্ছে নূর’স ইভেন্ট আর গেট সেট রক-এর ওয়েবসাইটে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *