Home / Entertainment / সুখবর দিলেন শাকিব-বুবলী

সুখবর দিলেন শাকিব-বুবলী

সুখবর দিলেন শাকিব-বুবলী
ছবি: যুগান্তর

বহুদিন পর ভক্তদের সুখবর দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তার জীবনসঙ্গী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। 

মঙ্গলবার বিকালে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও শাকিব খানের পেজ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদ মাতাতে আসছে ‘লিডার’।

লিডারের প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ দর্শকদের কাছে হবে পূর্ণাঙ্গ বিনোদন ও মানসম্পন্ন সিনেমা। সিনেমাটি ঈদে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে।

এর আগে গেল ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় সিনেমাটি। তপু খানের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বুবলী। 

কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এলআর সীমান্ত, সুব্রত।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *