Home / Entertainment / সালমানের সঙ্গে থাকা ‘অনাথ শিশুটি’ এখন ১৩৪ কোটির মালিক

সালমানের সঙ্গে থাকা ‘অনাথ শিশুটি’ এখন ১৩৪ কোটির মালিক

সালমানের সঙ্গে থাকা ‘অনাথ শিশুটি’ এখন ১৩৪ কোটির মালিক
ছবি: যুগান্তর

সালমান খানের পাশে বসে থাকা অনাথ শিশুটি এখন ১৩৪ কোটি রুপির মালিক। আর শিশুটি এখন আর শিশু নেই। তার বয়স এখন ৩৪ বছর। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত না। তবে বিনোদন জগতের মানুষগুলোর সঙ্গেই তার নিত্য ওঠাবসা।

ওই শিশুটি হলেন সালমান খানের বাবা সেলিম খান ও মা হেলেন খানের দত্তক নেওয়া সন্তান অর্পিতা খান। ফুটপাথে জন্ম অর্পিতার, সেখানেই মা তার মারা যান। রাস্তায় কাঁদতে থাকা এই শিশুটিকে নিজেদের ঘরে এনে সন্তানস্নেহে মানুষ করেছেন হেলেন আর সেলিম। চোখের মণি বোন অর্পিতার জন্মদিনে পুরনো ছবিখানা সালমান খান শেয়ার করে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গ্ল্যামারের দুনিয়া কখনোই আকৃষ্ট করেনি অর্পিতাকে। বরং লন্ডন স্কুল অফ ফ্যাশন থেকে লেখাপড়া করেন। এখন পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। ২০১৪ সালে আয়ুশ শর্মাকে বিয়ে করেন অর্পিতা। বর্তমানে তাদের দুই সন্তান, আয়াত আর আহিল।

অর্পিতার জন্ম ফুটপাথে হলেও, বর্তমানে তিনি কোটিপতি। তার সম্পত্তির মোট মূল্য ২০ মিলিয়ন অর্থাৎ ১৩৪ কোটি রুপি। তার থেকে সম্পত্তিতে অনেক পিছিয়েই আছেন আয়ুশ। যার মোট সম্পত্তির পরিমাণ ১১ মিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকায় ৯১ কোটি। বর্তমানে মুম্বাইয়ে যে বাড়িতে অর্পিতা আর আয়ুশ থাকেন; তার দাম ১০ কোটি। বিয়ের উপহারে অর্পিতা আর আয়ুশকে রোলস রয়েস ফ্যান্টম উপহার হিসেবে দিয়েছিলেন সালমান। যার দাম ৪ কোটি। আর ভাগ্নেকে সালমান উপহার দিয়েছিলেন বিএমডব্লিউ।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *