Home / Entertainment / সাবেক স্বামীর কাছেই কি ফিরে যাচ্ছেন কারিশমা?

সাবেক স্বামীর কাছেই কি ফিরে যাচ্ছেন কারিশমা?

সাবেক স্বামীর কাছেই কি ফিরে যাচ্ছেন কারিশমা?
ছবি: যুগান্তর

বলিউডের কাপুর পরিবারের বড় মেয়ে কারিশমা কাপুর। ২০০৩ সালে দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। দাম্পত্য কলহের জেরে ১৩ বছর সংসার করার পরও ২০১৬ সালে ইতি টানেন। তবে দুজনের অত্যন্ত খারাপের মধ্যে শেষ হয় দাম্পত্য সম্পর্ক।

অভিযোগ আছে, বিয়ের পর দিন থেকেই সঞ্জয় এবং তার পরিবার নাকি কারিশমার ওপর মানসিক অত্যাচার করতেন। শুধু তাই নয়, শারীরিক নির্যাতনও করতেন।

রীতিমতো মারধর করতেন স্বামীর বিরুদ্ধে একসময় এমন অভিযোগও আনেন কারিশমা। এ নিয়ে দীর্ঘ দিন আইনি লড়াইও চলেছিল। তবে সেসব এখন অতীত। এবার সাবেক স্বামীর সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে। তা হলে কি জীবন সম্পর্কে নতুন করে কিছু ভাবছেন অভিনেত্রী!

কারিশমা আপাতত নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত। অভিনয় দেও পরিচালিত ওয়েব সিরিজ় ‘ব্রাউন’-এ শুটিংও শেষ করেছেন তিনি।

শনিবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেল সাবেক এই দম্পতিকে। কালো ফুল ছাপ জামা, খোলা চুলে ক্যামেরাবন্দি হলেন কারিশমা। অন্যদিকে সাদা শার্ট ও জিন্সে দেখা গেল সঞ্জয়কে। গাড়ি থেকে নামার সময় তাদের ক্যামেরাবন্দি করলেন আলোকচিত্রীরা। তবে তারা একা নন, কন্যা সামাইরা কাপুরও ছিলেন তাদের সঙ্গে।

দুই সন্তানের কথা ভেবেই নাকি অভিনেত্রী মাঝেমধ্যে সাবেকের সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। তবে তাদের আবার জোড়া লাগার সম্ভাবনা আপাতত নেই।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *