Home / Entertainment / সাইফের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি, রেহাই মেলেনি রানির

সাইফের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি, রেহাই মেলেনি রানির

সাইফের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি, রেহাই মেলেনি রানির
ছবি: যুগান্তর

বলিউড তারকা সাইফ আলি খানের সঙ্গে চুম্বনের দৃশ্যে অস্বস্তিবোধ করেন রানি মুখার্জি। ২০০৪ সালে ‘হম তুম’ ছবির শুটিংয়ে চুম্বনের দৃশ্য চেয়েছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। কিন্তু ঘাবড়ে গিয়েছিলেন রানি মুখার্জি। সে সময় ক্যামেরার সামনে খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন তিনি। সেই দৃশ্যে অভিনয় না করতে হলেই হয়তো রানির ভালো লাগত।

শুটিংয়ের একপর্যায়ে সাইফকে চুম্বন করতে নিষেধ করেছিলেন রানি। কিন্তু ছবি থেকে সেই দৃশ্য বাদ দিতে নারাজ নির্মাতা। তাই রানির কাছে অস্বস্তিদায়ক হলেও চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হয় তাকে। এ ঘটনা মনে পড়লে আজও হাসি পায় সাইফের।

যশ রাজ ফিল্মসের এক সাক্ষাৎকারে সেই দৃশ্য প্রসঙ্গে সাইফ জানিয়েছিলেন, সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন। রানি সাইফকে জিজ্ঞেস করেন, তোমার মনে আছে আমরা কতটা ঘাবড়ে গিয়েছিলাম ওই দৃশ্য নিয়ে? সঙ্গে সঙ্গে সাইফের উত্তর দেন— আমরা নয়, তুমি ঘাবড়ে গিয়েছিলে। সেদিন সেটে আমার সঙ্গে বেশি করে ভালো ব্যবহার করছিলে, যাতে সেই দৃশ্যে অভিনয় না করতে হয়! সূত্র: আনন্দবাজার

সেই ছবির সেটে আরও একটি ঘটনা ঘটে। পরিচালক কুনাল কোহলির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাইফ আলি খান। তিনি দাবি জানান, হয় আদিত্য ছবির হাল ধরুক, না হলে তিনি ছবি থেকে বেরিয়ে যাবেন। কুনালের একটি মন্তব্য কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরিচালক জানিয়েছিলেন এই ছবিতে নায়ক হিসাবে সাইফকে চাননি তিনি। হৃতিক রোশন ও বিবেক ওবেরয়কে ভেবেছিলেন নায়কের চরিত্রের জন্য। কিন্তু এই ছবি প্রত্যাখ্যান করেন তারা। অবশেষে ছবির সুযোগ আসে সাইফের কাছে।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *