Home / Entertainment / সম্মাননা পেলেন গীতিকার ইশতিয়াক রুপু

সম্মাননা পেলেন গীতিকার ইশতিয়াক রুপু

সম্মাননা পেলেন গীতিকার ইশতিয়াক রুপু
ছবি: যুগান্তর

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন গীতিকার ইশতিয়াক রুপু। সম্প্রতি নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে আয়োজিত ‘এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩’ নামে এক অনুষ্ঠানে  বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমির হাত থেকে এই সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। রুপু দীর্ঘদিন নিউইয়র্ক বসবাস করছেন। 

এ অর্জন প্রসঙ্গে তিনি বলেন, সব অর্জনই কাজের গতি বাড়িয়ে দেয়। গীতিকার হিসাবে এই অর্জন আমার জন্য গর্বের। আমি আয়োজকদের প্রতি চিরকৃতজ্ঞ। দোয়া করবেন আমি যেন আরও ভালো কাজ করতে পারি।

অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম জানান, আয়োজনে দেশ ও বিদেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

উল্লেখ্য, ইশতিয়াক রুপুর লেখা গান দেশের অনেক জনপ্রিয় শিল্পী কণ্ঠে তুলেছেন। প্রবাসে থাকলেও দেশীয় সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে।

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *