Home / Entertainment / সমুদ্রের ঢেউয়ে সুখ খুঁজে পেলেন মিম

সমুদ্রের ঢেউয়ে সুখ খুঁজে পেলেন মিম

সমুদ্রের ঢেউয়ে সুখ খুঁজে পেলেন মিম
ছবি: যুগান্তর

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পর্দায় যেমন মুগ্ধতা ছড়ান, তেমনি বাস্তব জীবনেও তিনি জানেন কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। কাজের ব্যস্ততা পেছনে ফেলে এবার স্বামী সনি পোদ্দারের সঙ্গে ছুটি কাটাতে শ্রীলঙ্কার হিক্কাডুয়ায় পৌঁছেছেন এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন সেখানকার মনকাড়া কিছু মুহূর্ত। মঙ্গলবার পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, কখনো সমুদ্র পাড়ে নির্ভার হাঁটছেন, কখনো আবার রোদঝলমলে আকাশের নিচে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন। এক ফ্রেমে ধরা পড়েছে রেস্টুরেন্টে বসে পিৎজা খাওয়ার দৃশ্যও—সব মিলিয়ে এক ছুটির আমেজে ভরা মুহূর্ত।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে মিম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’ যেন সমুদ্রের প্রতিটি ঢেউ ছুঁয়ে যাচ্ছে তার মনের কোণায় জমে থাকা ক্লান্তি। ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গেছে আরও কিছু ঘনিষ্ঠ মুহূর্ত, যেখানে সনি পোদ্দারের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল সেলফিও ভাগ করেছেন তিনি।

পোস্টের পর থেকেই কমেন্টবক্সে ভক্তদের প্রশংসার বন্যা। মুগ্ধতা ছড়িয়েছে মিমের স্টাইল ও ফ্যাশন সেন্স, যা বরাবরই আলাদা করে চোখে পড়ে।

বিদ্যা সিনহা মিম কেবল অভিনয়েই নয়, স্টাইল ও ভ্রমণপ্রিয়তার জন্যও সমান জনপ্রিয়। সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন দেশ বা বিদেশে। যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, থাইল্যান্ড—এতদিনে বহু দেশেই ছুঁয়ে গেছে তার পদচিহ্ন। প্রতিটি যাত্রায়ই তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তার অসংখ্য অনুরাগীর সঙ্গে।

এই ভ্রমণেও ব্যতিক্রম হয়নি। শ্রীলঙ্কার রৌদ্রঝলমলে সৈকতে মিম যেন নিজেকে খুঁজে পেয়েছেন আরেকবার—আর সেই সুখ ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *