Home / Entertainment / সমালোচকদের এক হাত নিলেন কারিনা কাপুর

সমালোচকদের এক হাত নিলেন কারিনা কাপুর

সমালোচকদের এক হাত নিলেন কারিনা কাপুর
ছবি: যুগান্তর

বলিউডের সফল অভিনেত্রী, অন্যদিকে তারকা-পত্নী এবং দুই সন্তানের মা। পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগতজীবন কীভাবে ব্যালেন্স করে চলতে হয়, সেই জাদুমন্ত্র জানেন কারিনা কাপুর খান।

বছরখানেক আগেই রেডিও শোর সঞ্চালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন এ অভিনেত্রী। কারিনা সঞ্চালিত ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শুরু থেকেই জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে এই রেডিও টকশোর ৪ নম্বর সিজন চলছে।

বলিউডের বহু তারকাই শামিল হন কারিনার অনুষ্ঠানে। কাপুর ও খান পরিবারের অধিকাংশ সদস্যই কারিনার শোর অংশ হয়েছেন। সেই নিয়ে কম সমালোচনা হয়নি।
সমালোচকরা বলেছিলেন, কারিনা তো শুধু পরিবার আর বন্ধুদেরই শোতে আমন্ত্রণ জানায়। চলতি সিজনেও কারিনার চাচাত ভাই রণবীর অতিথি হিসাবে হাজির ছিলেন।

এর আগে স্বামী সাইফ, শাশুড়ি শর্মিলা ঠাকুর, ননদ সোহা আলি খান, নন্দাই কুনাল খেমু থেকে দিদি কারিশমা কাপুর, বেস্ট ফ্রেন্ড মালাইকা অরোরা, অমৃতা অরোরারা কারিনার শোর অতিথি হিসাবে উপস্থিত আছেন।

তা হলে কারিনা কি অন্য সেলিব্রিটিদের ইচ্ছাকৃতভাবেই শোতে ডাকেন না? নাকি চেনা-পরিচিতের বাইরে কেউ কারিনার শোতে আসতে চান না?

এই কটাক্ষ নিয়ে অভিনেত্রী সোজা জবাব দিয়েছেন, আসলে আপনারাই আমার পরিবার এবং বন্ধুদের নিয়ে হাজারও বিষয় জানতে চান। লোকজন চায় আমাদের কথাবার্তা শুনতে, একসঙ্গে দেখতে। তাদের মনে অনেক প্রশ্ন— যে আমাদের মধ্যে বাস্তবজীবনে কী ধরনের কথাবার্তা হয়। আপনারাই তো চান শুনতে আমার পরিবার-বন্ধুদের মতামত।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *