Home / Entertainment / সন্তান নেওয়ার কথা ভেবেই নিককে বিয়ে করতে চাননি প্রিয়াংকা

সন্তান নেওয়ার কথা ভেবেই নিককে বিয়ে করতে চাননি প্রিয়াংকা

সন্তান নেওয়ার কথা ভেবেই নিককে বিয়ে করতে চাননি প্রিয়াংকা
ছবি: যুগান্তর

২০২২ সালের জানুয়ারি মাসে মা হন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তখন তার বয়স ছিল প্রায় ৩৯ বছর। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তার ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। 

তবে ৩০ বছর বয়স থেকেই ডিম্বাণু সংরক্ষণ শুরু করেন প্রিয়াংকা। খবর আনন্দবাজারের।

এ বিষয়ে প্রিয়াংকা বলেন, ‘আমি বাচ্চাদের ভালোবাসি। আমি সবসময়ই বাচ্চা নিতে চেয়েছি। তাই তিরিশে পা দিয়েই আমি ডিম্বাণু সংরক্ষণ করতে শুরু করেছিলাম।’ 

প্রিয়াংকার মা মধু চোপড়া নিজেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মায়ের পরামর্শেই এই পদক্ষেপ অভিনেত্রীর। এ প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, ‘আমি উচ্চাকাঙ্ক্ষী, ক্যারিয়ারের দিকে আমি সফল হতে চেয়েছিলাম। কিন্তু সেই সময় আমি এমন কাউকে পাইনি, যার সঙ্গে বাচ্চা নেওয়ার কথা ভাবতে পারি। তাই মায়ের পরামর্শেই এ সিদ্ধান্ত নিয়েছিলাম।’

সন্তান ধারণের কথা ভেবেই নাকি প্রথম নিক জোনাসকে বিয়ে করতে চাননি অভিনেত্রী। সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই বিয়ে করেন তারা। তবে দুজনের বয়সের পার্থক্য ছিল বিস্তর। নিক যখন ২৫, তখন ৩৫ পেরিয়ে গেছেন প্রিয়াংকা। 

প্রিয়াংকার কথায়, ‘২৫ বছর বয়সে সন্তান নেওয়ার কথা ভাবব কিনা, তাই নিয়ে দ্বিধায় ছিলাম। তাই ডেট করতেও চাইনি।’ 

তবে অবশেষে নিককে বিয়ে করে মা ও মেয়েকে নিয়ে এখন বিদেশের মাটিতে সংসার পেতেছেন প্রিয়াংকা।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *