Home / Entertainment / সংসার ভাঙছে কি নয়নতারার?

সংসার ভাঙছে কি নয়নতারার?

সংসার ভাঙছে কি নয়নতারার?
ছবি: যুগান্তর

একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে পরিচালক বিঘ্নেশ শিবনকে বিয়ে করেন দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকা নয়নতারা। এর মাঝেই সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিলেন তিনি। এমনিতে তিনি প্রথম সারির নায়িকা। তার পারিশ্রমিকও নাকি দক্ষিণী নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি। অনেকেই তাকে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ বলে থাকেন। 

বিয়ের পর সারোগেসির মাধ্যমে যমজ ছেলে হয় তাদের। সেই সময় দেশের সারোগেসি সম্পর্কিত কিছু আইনের জটিলতা তৈরি হয় নয়নতারাদের জীবনে। কিন্তু সেসব মিটে গিয়েছিল। সব ঠিকই ছিল। গত বছর নয়নতারার বলিউডে হাতেখড়ি হয় শাহরুখ খানের বিপরীতে। তবে তার ব্যক্তিগত জীবনে কোনোরকম ছন্দপতনের খবর কখনই শোনা যায়নি। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে তিনি স্বামীকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিলেন।

অভিনেত্রী হঠাৎই তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— ‘সে চলে গেল সারাজীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’

অভিনেত্রীর ইনস্টা স্টোরি ঘিরে উদ্বেগে তার অনুরাগীরা। কেউ কেউ আশঙ্কা করছেন, সত্যিই এটা পোস্ট করেছেন নয়নতারা না কি কোনো যান্ত্রিক ত্রুটি হলো।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *