Home / Entertainment / শেষ হলো ‘স্মার্ট বাংলাদেশ’র ২য় গান

শেষ হলো ‘স্মার্ট বাংলাদেশ’র ২য় গান

শেষ হলো ‘স্মার্ট বাংলাদেশ’র ২য় গান
ছবি: যুগান্তর

বর্তমান সরকারের উন্নয়ন ও আগামীর পরিকল্পনা নিয়ে বাংলাদেশ বেতারের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’ নামে একটি প্রজেক্টের আওতায় একাধিক গান। কয়েকদিন আগে একটি গান রেকর্ডও করা হয়েছে।

গত বৃহস্পতিবার আরও একটি গান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। নতুন এ গানটি লিখেছেন কবি নাসির আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার। গানের শিরোনাম  ‘লক্ষ শহিদ বীরের রক্তে পাওয়া বাংলাদেশ’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান, চম্পা বণিক, ইউসুফ আহমেদ খান, খায়রুল ওয়াসী, প্রিয়াঙ্কা বিশ্বাস।

সাব্বির জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, লক্ষকে ঘিরেই স্মার্ট বাংলাদেশ গড়া নিয়ে গান। এর কথা ও সুর শ্রোতাদের আলোড়িত করবে।’

ইউসুফ আহমেদ খান বলেন, ‘আমরা সবাই খুব আগ্রহ নিয়ে গানটি করেছি। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

চম্পা বণিক বলেন, ‘আমরা বেশ মন দিয়েই গানটি গেয়েছি। আশা করছি প্রচারে এলে শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে ইউসুফ আহমেদ খান নিজের নতুন মৌলিক গান প্রস্তুত এবং প্রকাশনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে সাব্বির, চম্পা বণিক, খায়রুল ওয়াসী ও প্রিয়াঙ্কা বিশ্বাসও যথারীতি স্টেজ এবং টিভি শো নিয়ে ব্যস্ত রয়েছেন।

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *