Home / Entertainment / শুটিং সেটে পরচর্চা নিয়ে ‘বাকবিতণ্ডা’ অজয়-টাবুর

শুটিং সেটে পরচর্চা নিয়ে ‘বাকবিতণ্ডা’ অজয়-টাবুর

শুটিং সেটে পরচর্চা নিয়ে ‘বাকবিতণ্ডা’ অজয়-টাবুর
ছবি: যুগান্তর

শুটিং সেটে পরচর্চা নিয়ে একে অন্যকে দোষারোপ শুরু করলেন অজয় দেবগান ও টাবু। তবে সবটাই হয়েছে মজার ছলে। ‘অরো মে কাহা দম থা’ ছবিতে জুটি বেঁধেছেন তারা। ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে, সেটে অভিনয়ের বাইরে তারা কী করেন, একে অন্যকে নিয়ে খোলসা করলেন।

অজয় দেবগান জানান, শুটিং ফ্লোরে গরম আবহাওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে সারাক্ষণ অভিযোগ করতে থাকেন টাবু। অভিনেত্রীর পাল্টা বক্তব্য, আর অজয় সবসময় পরচর্চা করতে থাকেন। সঙ্গে সঙ্গে বিরোধিতা করে অজয় বললেন, আমার কাছে অন্যদের কোনো খবর নেই। আমি একেবারেই পরচর্চা করি না।

উত্তরে টাবু বলেন, মিথ্যা কথা বলো না। তুমি সবার খবর জানতে চাও আমার কাছে। এ সময় অজয় বলেন, তা হলেই ভাব। কার কাছে সবার খবর থাকে! 

‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বাঁধেন তারা। কিন্তু তার আগে কৈশোর বয়স থেকেই পরিচিত অজয় ও টাবু। তাদের জিজ্ঞেস করা হয়, দীর্ঘ দিন একসঙ্গে কাজ করার পরে সেটে তাদের সম্পর্কের সমীকরণ কেমন? চিন্তাভাবনা না করেই অজয়ের জবাব, এখন আর কিছু মনেই হয় না। টাবু যে ছবিতে আমার সহ-অভিনেতা, আলাদা করে তা মাথায় রাখতে হয় না।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *