Home / Entertainment / শুটিংয়ে ‘ভয়ঙ্কর’ অভিজ্ঞতা নোরার,  কষিয়ে চড় মারেন অভিনেতাকে 

শুটিংয়ে ‘ভয়ঙ্কর’ অভিজ্ঞতা নোরার,  কষিয়ে চড় মারেন অভিনেতাকে 

শুটিংয়ে ‘ভয়ঙ্কর’ অভিজ্ঞতা নোরার,  কষিয়ে চড় মারেন অভিনেতাকে 
ছবি: যুগান্তর

বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। হিন্দি, তেলেগু, মালায়ালাম, তামিল সিনেমার গানে 'দিলবার গার্ল'খ্যাত এই তারকার পারফরম্যান্স ঝড় তোলে দর্শক হৃদয়ে। তবে নোরার জীবনেও রয়েছে বিব্রতকর অতীত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরোনো একটি ভিডিও। 

যেখানে নোরা তার ক্যারিয়ারের শুরুতে শুটিংয়ের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার গল্প ভাগ করেছেন। সহ-অভিনেতার সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন নোরা। বাংলাদেশে শুটিং করতে গিয়েই নাকি এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। 

কপিল শর্মার শোতে নোরা জানান, তার প্রথম ছবি ছিল ‘রোর: টাইগ্রেস অফ দ্য সুন্দরবনস’। ওই ছবির শুটিং সেটেই নোরা ও তার সহ-অভিনেতা একে অপরকে কষিয়ে চড় মারেন।

নোরা বলেন, জঙ্গলে সিনেমার শুটিং চলছিল। সহ-অভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। বিষয়টি মানতে না পেরে তাকে কষিয়ে এক চড় দেন অভিনেত্রী। এরপরই শুরু দুজনের মধ্যে হাতাহাতি। 

কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। মহিলা বলে তাকে ছাড় দেননি অভিনেতাও। নোরাকে পাল্টা চড় মারেন ছবির নায়ক। এরপর একে অপরের চুল ধরেও টানাটানি করেন। ইউনিটের অনেকেই এগিয়ে এসে দুজনকে থামানোর চেষ্টা করেন। 

সাম্প্রতিক সময়ে ফটোসাংবাদিকদের ছবি তোলার ধরন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নোরা। শরীরের বিশেষ অঙ্গে ক্যামেরা ফোকাস করেন বলে অভিযোগ অভিনেত্রীর। যে কোনো অনুষ্ঠানেই মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানোর অনুরোধ করেন সাংবাদিকরা। এমনভাবে ক্যামেরা ফোকাস করা হয়, যা ভীষণই অস্বস্তিকর তারকাদের জন্য।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *