Home / Entertainment / শাহরুখের সম্মানে যা করলেন কার্তিক আরিয়ান

শাহরুখের সম্মানে যা করলেন কার্তিক আরিয়ান

শাহরুখের সম্মানে যা করলেন কার্তিক আরিয়ান
ছবি: যুগান্তর

কার্তিক আরিয়ান এই সময়ে হিন্দি সিনেমার জনপ্রিয় নায়কদের একজন। কার্তিকের জনপ্রিয়তা এতটাই যে দিন কয়েক আগে শাহরুখ খানের ‘পাঠান’কে হটিয়ে তার পরের ছবি ‘শেহজাদা’র ট্রেলার ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ছিল। 

সেই কার্তিক এবার প্রিয় অভিনেতা শাহরুখের সম্মানে নিজের ছবি ‘শেহজাদা’র মুক্তি এক সপ্তাহ পিছিয়েছেন। খবর বলিউড হাঙ্গামার।

তবে ‘পাঠান’-এর ব্যবসা নিয়ে সংশয় প্রকাশ করলেও ছবিটি মুক্তির পর পাল্টে যায় দৃশ্যপট।মুক্তির পর ‘পাঠান’ পাঁচ দিনে পাঁচ শ কোটি রুপির বেশি আয় করেছে। 

কার্তিক আরিয়ান অভিনীত ‘শেহজাদা’ আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘পাঠান’-এর মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই বড় বাজেটের আরেকটি সিনেমা মুক্তি দিতে চাইছেন না ‘শেহজাদা’ নির্মাতারা। এ ছবি দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন কার্তিক। 

বলিউড হাঙ্গামাকে অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাহরুখ খানকে সম্মান জানিয়ে নিজের ছবি ১৭ ফেব্রুয়ারি মুক্তি দেবেন কার্তিক, যাতে ‘পাঠান’ আরও ভালোভাবে ব্যবসার সুযোগ পায়।

২০১৮ সালে ‘সনু কে টিটু কি সুইটি’ সুপারহিট হওয়ার পর আর পেছন ফিরে দেখতে হয়নি কার্তিক আরিয়ানকে। গত কয়েক বছর তার ‘লুকা চুপি’, ‘পতি পত্নী অওর ওহ’, ‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট।

এ ছাড়া কেবল যে সিনেমা হিট তা–ই নয়, এই সময়ের তরুণদের কাছে অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক। হলে মুক্তি না পেলেও গত দুই বছর মুক্তি পাওয়া তার দুই ছবি ‘ধামাকা’ ও ‘ফ্রেডি’ নেট দুনিয়ায় প্রশংসিত হয়। 

গত এক দশকে নিজেকে রোমান্টিক ও কমেডি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কার্তিক আরিয়ান। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করেন বলে তার সমালোচনা ছিল। সেখান থেকে গত বছর ওটিটিতে মুক্তি পাওয়া ‘ফ্রেডি’তে ভিন্নরূপে দেখা যায় তাকে। আর ‘শেহজাদা’র ট্রেলারে তাকে পাওয়া গেছে অ্যাকশন তারকা হিসেবে। এ সিনেমাতেও কমেডি আছে, তবে তা ছাপিয়ে ভক্তদের নজর কেড়েছে কার্তিকের অ্যাকশন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *