Home / Entertainment / শাহরুখের দেখানো পথেই মেয়ে সোহানা

শাহরুখের দেখানো পথেই মেয়ে সোহানা

শাহরুখের দেখানো পথেই মেয়ে সোহানা
ছবি: যুগান্তর

বাবার দেখানো পথেই অভিনেত্রী হিসেবে অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সোহানার। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে বিনোদন জগতে পা রাখছেন তিনি। 

ইতিমধ্যেই সেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সেই ছবি মুক্তি পাওয়ার আগেই নতুন ফটোশুটে নতুন রূপে ধরা দিলেন সোহানা। সাদা পোশাকেই উষ্ণতা ছড়ালেন শাহরুখ কন্যা।

সুহানা সদ্যই তার ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন সেখানে তাকে একটি সাদা রঙের পোশাকে দেখা যাচ্ছে। সঙ্গে ব্লো ড্রাই করা চুল তিনি খোলা রেখেছেন। করেছেন একদমই হালকা মেকআপ। সিম্পল লুকের এই ছবিতেও যেন দীপ্তি ছড়িয়েছেন তিনি। ফেটে পড়েছে গ্ল্যামার।

বন্ধুর নতুন ফটোশুট দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন নব্যা নভেলি নন্দা। তিনি সুহানার এই পোস্টে একটি বাচ্চার ইমোজি এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। 

মহদীপ কাপুর, সহ অনেকেই তার এই নতুন লুকের প্রশংসা করেছেন। সুহানার অনেক ভক্তরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

একজন লেখেন, এই মেয়েটা বড়ই সুন্দর।' অন্য আরেকজনের মতে, চিরকালের মতোই সুন্দর, রূপসী।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *