Home / Entertainment / শাহরুখকে জড়িয়ে ধরে এ কি করলেন নারী ভক্ত?

শাহরুখকে জড়িয়ে ধরে এ কি করলেন নারী ভক্ত?

শাহরুখকে জড়িয়ে ধরে এ কি করলেন নারী ভক্ত?
ছবি: যুগান্তর

বন্ধুর রিয়েল এস্টেটের প্রচারে অংশ নিতে দুবাই যান বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানে এক অনুষ্ঠানে মঙ্গলবার নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড়ের মধ্যে এক নারী ভক্ত এসে জড়িয়ে ধরে শাহরুখের গালে চুমু দেওয়ায় ক্ষেপেছেন শাহরুখভক্তরা।

শাহরুখকে জোর করে চুমু দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই নারীর সমালোচনায় মুখর ভক্ত-অনুরাগীরা। অনুমতি না নিয়ে এ কাণ্ড ঘটানোয় তার শাস্তিও দাবি করছেন তারা 

একজন লিখেছেন- ‘এই নারীকে জেলে ভরা উচিত’। অপর একজন লেখেন- ‘ইশ! জঘন্য, চুমু খাওয়ার পর কেমন একটা গসিপ করা আন্টিদের মতো হাসছিল মেয়েটা’। কেউ কেউ প্রশ্ন তুলেছেন- নায়িকাদের সঙ্গে যদি তার পুরুষভক্ত এমন আচরণ করত তাহলে কী ঘটত। সেলেব্রিটিদের ভালোবাসা এক জিনিস আর বিনা অনুমতিতে তাদের পার্সোনাল স্পেসে ঢুকে পড়া আরেক জিনিস।

তথ্যসূত্র: জিনিউজ।
 

যুগান্তর প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *