Home / Entertainment / শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু

শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু

শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু
ছবি: যুগান্তর

কলম্বিয়ান বিখ্যাত গায়িকা শাকিরা ইসাবেল মেবারাক। যাকে 'শাকিরা' নামেই চেনে বিশ্ব। সুপরিচিত এই গায়িকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয়েছে। 

২০১৮ সালে কর ফাঁকির একটি অভিযোগ ওঠে এই গায়িকার বিরুদ্ধে। সেই অভিযোগের ওপর নতুন করে তদন্ত শুরু করেছেন স্পেনের একটি আদালত। বৃহস্পতিবার আদালতটি এ খবর দিয়েছেন। আদালতটি তাদের বিবৃতিতে আর কোনো তথ্য দেননি। খবর এনডিটিভির।

৪৬ বছর বয়সি শাকিরার বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে। এতে বলা হয়েছে- কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামোসের নাগরিক হিসেবে দেখিয়ে ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন কলম্বিয়ান এই গায়িকা। 

ওই মামলার প্রসিকিউটর শাকিরাকে আট বছর কারাদণ্ড দেওয়ার সুপারিশ করেছেন। তার কাছে নতুন এ অভিযোগের ব্যাপারে মতামত জানতে চাইলে তিনি সাড়া দেননি। 

অন্যদিকে শাকিরার আইনজীবীরা জানিয়েছেন, এ বিষয়ে পরে মন্তব্য করবেন তারা।

অনলাইন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *