Home / Entertainment / শাকিবের নতুন লুক দেখে যা বললেন আলমগীর-রুনা লায়লা

শাকিবের নতুন লুক দেখে যা বললেন আলমগীর-রুনা লায়লা

শাকিবের নতুন লুক দেখে যা বললেন আলমগীর-রুনা লায়লা
ছবি: যুগান্তর

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা 'প্রিয়তমা'। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’য় শাকিবের ফার্স্ট লুক। যেটা নিয়ে আলোচনার রেশ না কাটতেই ৮০ বছরের এক বৃদ্ধের চেহারায় দেখা গেছে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ককে। 

গত মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রিয়তমা’র একটি পোস্টার প্রকাশ করেছেন শাকিব। যেখানে ৮০ বছরের এক প্রবীণের চরিত্রে দেখা গেছে তাকে। 

শাকিবের বয়োবৃদ্ধ রূপ দেখে মুহূর্তেই তার বন্দনায় মেতে ওঠে সাধারণ দর্শক থেকে তারকা— সবাই।

এবার সেই তালিকায় শামিল হলেন দেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বলতম দুই নক্ষত্র চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। আর শাকিবের জন্যও বার্তা দিলেন একই পোস্টে।

বুধবার মধ্যরাতে ‘প্রিয়তমা’র পোস্টারটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন আলমগীর। সঙ্গে মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, ‘চমৎকার কাজ করেছ শাকিব। অনেক শুভকামনা ও দোয়া রইল।’

আলমগীরের পোস্টে প্রশংসার ডালা নিয়ে হাজির হন রুনা লায়লা। তিনি মন্তব্যের ঘরে লেখেন, ‘শাবাশ! দারুণ করেছ। ও আমার অন্যতম প্রিয় অভিনেতা। অনেক শুভকামনা রইল তোমার (শাকিব) জন্য।’

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *