Home / Entertainment / শাকিবকাণ্ডে অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল

শাকিবকাণ্ডে অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল

শাকিবকাণ্ডে অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল
ছবি: যুগান্তর

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে শাকিব খান ইস্যুতে চুপ থাকার পরামর্শ দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শাকিব ও বুবলী অধ্যায়ের সমাপ্তি ইস্যুতে শাকিবের মন্তব্যের বিপরীতে পাল্টা মন্তব্য ছুড়েন বুবলী, যা নিয়ে চলছে সমালোচনা। শুধু তাই নয়; বিষয়টি ‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে। তবে এবার সমসাময়িক বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন ডিপজল।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, অপু-বুবলী শাকিবের জীবনে ‘পাস্ট টেন্স’। এ দুই সাবেকের উদ্দেশ্যে তিনি বলেন, অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট তোমরা চুপচাপ থাকো। কোনো কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।

এদিকে দেশের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেন শাকিব। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। এর পরই ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শবনম বুবলী। সেখানে ছেলে শেহজাদ খান বীর ও স্বামী সম্পর্কে নানা প্রসঙ্গ তুলে ধরেন বুবলী । এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালের গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালের তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

পরে একপর্যায়ে গণমাধ্যমে লাইভে এসে অপু বিশ্বাস কেঁদে কেঁদে গোপন বিয়ে এবং সন্তানে কথা প্রকাশ করে দেন। এ নিয়ে শাকিব ক্ষোপ প্রকাশ করেন । একপর্যায়ে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *