Home / Entertainment / রুনাকে নিয়ে নয়া মিশনে অপূর্ব

রুনাকে নিয়ে নয়া মিশনে অপূর্ব

রুনাকে নিয়ে নয়া মিশনে অপূর্ব
ছবি: যুগান্তর

অভিনয়ে আগে থেকেই দক্ষতার পরিচয় দিয়ে আসছেন রুনা খান। গত বছরের শেষ দিকে নিজের শারীরিক কাঠামোয়ও নিয়ে এসেছেন পরিবর্তন। 

দীর্ঘদিনের চেনাজানা রুনা ধরা গিয়েছেন স্লিম, গ্ল্যামারাস হয়ে। এ বদলে যাওয়া রুনাকে নিয়ে এবার নতুন মিশন শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 

ঈদের ছুটির পর শুটিং শুরু করেছেন তারা। কাজ করেছেন ‘আউটসাইডার’ নামে একটি নাটকে। এটি রচনা করেছেন মেসবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করছেন রুবেল হাসান। মূলত স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পর সন্তান নিয়ে নানা ধরনের সমস্যা ঘিরেই এ নাটকের গল্প এগিয়ে যায়। 

নাটকে অপূর্ব ও রুনা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এটি প্রচার হবে চ্যানেল আইতে। 

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এর আগেও রুনার সঙ্গে অভিনয় করেছি। নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। জীবন ঘনিষ্ঠ গল্পে আবারও তার সঙ্গে কাজ করে ভালো লাগল। দর্শকেরও ভালো লাগবে নাটকটি।’ 

রুনা খান বলেন, ‘অপূর্বর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আসলে দুর্দান্ত। অনেকদিন পর তার সঙ্গে কাজ করে ভালো লাগল।’

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *