Home / Entertainment / রাতের অন্ধকারে প্রাচীর টপকে শাহরুখের বাড়িতে!

রাতের অন্ধকারে প্রাচীর টপকে শাহরুখের বাড়িতে!

রাতের অন্ধকারে প্রাচীর টপকে শাহরুখের বাড়িতে!
ছবি: যুগান্তর

আলিয়া ভাটের গোপন মুহূর্ত লেন্সবন্দি করা নিয়ে শোরগোলের মধ্যেই বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলোয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মান্নাতের ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বৃহস্পতিবার পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তারক্ষীরা জানান, বুধবার রাতে প্রাচীর টপকে মান্নাতের ভেতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে শাহরুখ ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় সেই রাতে বাড়ি ফেরেননি।

পের বৃহস্পতিবার ভোরবেলা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন শাহরুখ। তার পরই মান্নাতের মধ্যে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। 

শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসাবে পরিচয় দেন। মান্নাতের পেছন দিকের প্রাচীর টপকে তারা ভেতরে ঢুকেছিলেন। তাদের ধরে ফেলা হলেও কাকুতি-মিনতি করতে থাকেন শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করেছে পুলিশ। 

তবে এ বিষয়ে শাহরুখ এখনো মুখ খোলেননি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *